Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলায় নিহত ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 February, 2025, 01:45 pm
Last modified: 24 February, 2025, 03:44 pm

Related News

  • রাড্ডায় হামলা: রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের বিষয়ে সতর্ক অবস্থানে পুলিশ
  • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার
  • নিউগিনি প্রপার্টিজে হামলা-লুটপাট: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ
  • নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলায় নিহত ১

আইএসপিআর-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।'
টিবিএস রিপোর্ট
24 February, 2025, 01:45 pm
Last modified: 24 February, 2025, 03:44 pm
গুগল ম্যাপ থেকে নেওয়া স্ক্রিনশটে কক্সবাজার বিমানবন্দরের পাশে সমিতি পাড়া ও বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি দেখা যাচ্ছে।

কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে আজ (২৪ ফেব্রুয়ারি) পাশের সমিতি পাড়া এলাকা থেকে কিছু দুর্বৃত্ত আকস্মিক হামলা চালিয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।'

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, 'এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।'

তিনি আরও বলেন, 'সংঘর্ষের কারণ উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি দুপুর ১২টার দিকে ঘটেছিল।

তিনি জানান, 'সংঘর্ষের সময় শিহাব কবির (৩০) নামে একজন স্থানীয় ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তিনি সমতি পাড়া ১ নং ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে।'

সমিতি পাড়ার বাসিন্দা মুজাহিদুল ইসলাম বলেন, 'সোমবার দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্র সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমানবাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার প্রতিনিধিদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠকের সময় নির্ধারণ ছিল। এ লক্ষ্যে বেলা ১২ টার দিকে সমিতি পাড়ার বাসিন্দা মো. জাহিদসহ আরও কয়েকজন জেলা প্রশাসন কার্যালয়ে যাচ্ছিল।'

বেলা সাড়ে ১১টার দিকে জাহিদের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরপর জাহিদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। থেমে থেমে আধা ঘণ্টা ধরে চলা ওই ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তাতে গুলিবিদ্ধ হন শিহাব কবির নাহিদ। স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিহাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বিমানবাহিনীর ঘাঁটির দিকে আসতে থাকেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

আইএসপিআর / বিমান বাহিনী / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • রাড্ডায় হামলা: রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের বিষয়ে সতর্ক অবস্থানে পুলিশ
  • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার
  • নিউগিনি প্রপার্টিজে হামলা-লুটপাট: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ
  • নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net