Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
অতিরিক্ত ওজন করোনা সংক্রমণে মৃত্যুর ঝুঁকি ৪৮ শতাংশ বৃদ্ধি করে 

ফিচার

টিবিএস ডেস্ক
04 September, 2020, 11:55 pm
Last modified: 05 September, 2020, 09:46 am

Related News

  • ইচ্ছাশক্তিই যথেষ্ট না; যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন
  • ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলতায় ভুগবে: রিপোর্ট
  • ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা, দক্ষিণ কোরিয়ায় যুবকের সাজা
  • প্রায় অর্ধেক ক্যান্সারের সাথে রয়েছে স্থূলতার সংশ্লিষ্টতা: গবেষণা 
  • ওজন কমাতে চাই, কিন্তু পারছি না; কেন?

অতিরিক্ত ওজন করোনা সংক্রমণে মৃত্যুর ঝুঁকি ৪৮ শতাংশ বৃদ্ধি করে 

বেশি মুটিয়ে গেলে শুধু যে মৃত্যুঝুঁকি বাড়ে তা নয়, বাড়ে করোনায় সংক্রমিত হওয়ারও ঝুঁকি। ইউএনসি গবেষক দল জানিয়েছে, মোটা নন এমন ব্যক্তিদের তুলনায়- অতিরিক্ত ওজনের ব্যক্তিদের জন্য এই হুমকি ৪৬ শতাংশ বাড়ে। আর কোভিড-১৯ এ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার মতো অবস্থার ঝুঁকি বাড়ে ১১৩ শতাংশ।
টিবিএস ডেস্ক
04 September, 2020, 11:55 pm
Last modified: 05 September, 2020, 09:46 am
করোনা প্রতিরোধী টিকাও স্থূলকায় ব্যক্তির দেহে আশাপ্রদ প্রভাব ফেলবে না, বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ছবি: গেটি ইমেজেস/বিবিসি ফিউচার্স

স্বাভাবিকের চাইতে অতিরিক্ত ওজনের ব্যক্তি যারা মুটিয়ে যাওয়ার শিকার হয়েছেন, তাদের জন্য দুঃসংবাদ। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের (ইউএনসি) সাম্প্রতিক এক গবেষণা পর্যালোচনা বলছে, এর ফলে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর ঝুঁকি ৪৮ শতাংশ বাড়ে। পাশাপাশি দুর্বল হয়ে পরে রোগ প্রতিরোধী টিকার প্রভাব।

গবেষণার ফলাফল সম্পর্কিত নিবন্ধটি সম্প্রতি প্রকাশ হয়েছে, জার্নাল ওবিসিটি রিভ্যিউস- এ।  বৈজ্ঞানিক অনুসন্ধানের সঙ্গে জড়িত প্রধান গবেষক একে 'অত্যন্ত ভীতিকর' ফলাফল বলে মন্তব্য করেছেন। 

ইউএনসি গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত চার লাখ করোনাভাইরাস আক্রান্ত রোগীর ওপর পরিচালিত ৭৫টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে উপনীত হয়।
  
অতিরিক্ত ওজন বেড়ে গেলে শুধু যে মৃত্যুঝুঁকি বাড়ে তা নয়, বাড়ে সংক্রমিত হওয়ারও ঝুঁকি। ইউএনসি গবেষক দল জানিয়েছে, মোটা নন এমন ব্যক্তিদের তুলনায়- অতিরিক্ত ওজনের ব্যক্তিদের জন্য এই হুমকি ৪৬ শতাংশ বাড়ে। আর কোভিড-১৯ এ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার মতো অবস্থার ঝুঁকি বাড়ে ১১৩ শতাংশ। এছাড়া, নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার হার বাড়ে ৭৪ শতাংশ। 

মুটিয়ে যাওয়া স্বাস্থ্যের অবনতি ঘটায় তা দীর্ঘদিন ঘরেই জানা। অজানা নয় একারণে দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা তৈরি হওয়া বা তার অবনতির বিষয়টি। পাশাপাশি দুরারোগ্য রোগেও আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে স্থূলদেহের মানুষের। এর ফলে তাদের মধ্যে দুশ্চিন্তা, হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস, কিডনির এবং লিভারের রোগ বাড়ে।  

ইতোপূর্বে নিউইয়র্ক শহরের নানা হাসপাতালে ভর্তি করোনা রোগীদের উদাহরণ দেন ইউএনসি গবেষক দল। তারা জানান, হাসপাতালে ভর্তি হয়েছিল এমন রোগীদের ৪২ শতাংশই স্থূলতাজনিত সমস্যায় ভুগেছেন। অথচ শহরটির মোট মেদবহুল জনগোষ্ঠীর সংখ্যা মোট জনসংখ্যার মাত্র ২২ শতাংশ।   

ইউএনসি'র গিলিংস গ্লোবাল স্কুল অব পাবলিক হেলথ-এর অধ্যাপক এবং গবেষণা নিবন্ধের সহ-লেখক ড. মেলিন্ডা বেক এক বিবৃতিতে জানান, ''স্থূলতায় ভোগা বেশিরভাগ মানুষ এমন কিছু শারীরিক সমস্যায় ভোগেন, যার ফলে তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। প্রতিরোধ ব্যবস্থার এ দুর্বলতার সুযোগেই মানবদেহে আসন গেড়ে বসে কোভিড-১৯। স্থূলকায় ব্যক্তিরা ঘুমের সমস্যা, অতিরিক্ত উদ্বেগজনিত সমস্যায় বেশি প্রভাবিত। তাছাড়া, অতিরিক্ত ওজন হাসপাতালের ভর্তির পর নলের সাহায্যে তাদের শ্বাস-প্রশ্বাসে সাহায্য করার প্রক্রিয়াতেও সমস্যা সৃষ্টি করে।''

ইতোপূর্বের আরেক অনুসন্ধানে বেক এবং তার সহকর্মী বিজ্ঞানীরা ফ্লু ভ্যাকসিন মুটিয়ে যাওয়া প্রাপ্তবয়স্কদের দেহে খুব একটা কার্যকর হয় না, তা প্রমাণ করতে পেরেছিলেন। করোনাভাইরাসও ফ্লু গোত্রের জীবাণু হওয়ায়, এর প্রতিরোধী টিকাও স্থূলকায় ব্যক্তির দেহে আশাপ্রদ প্রভাব ফেলবে না। 

''অবশ্য, স্থূল ব্যক্তির দেহে ভ্যাকসিন একেবারেই কাজ করবে না এমনটা আমরা দাবি করছি না। কিন্তু, ভ্যাকসিনের ফলপ্রসূ প্রভাব হ্রাসে মুটিয়ে যাওয়া যে প্রভাব ফেলছে, আমরা সেদিকে ইঙ্গিত করেছি। এই বিষয়টি একটি পরিবর্তক ধরনের প্রভাবক হিসেবে কাজ করবে কোভিড-১৯ টিকার কার্যকারিতার ব্যাপারে'' বেক যোগ করেন।   

তিনি আরও বলেন, ''কিছুটা কম সক্রিয় টিকাও কিছু মাত্রায় (মোটা) ব্যক্তিদের সুরক্ষা দেবে।''

চলমান বিশ্বমারির কারণে লকডাউন আর শাটডাউনের প্রক্রিয়ায় গৃহবন্দি থাকেন কোটি কোটি মানুষ। বাড়িতে অবস্থানে কর্তৃপক্ষের নির্দেশ মানতে গিয়ে ঘরের বাইরে হাঁটাচলা এবং ব্যায়ামের সুযোগ কমেছে অনেকের। কমেছে স্বাস্থ্যসম্মত জীবন-যাপনের আরও অন্যান্য সুযোগ। 

ছবি: মেডিকেল নিউজ টুডে

''আমরা শুধু বাড়িতে আরও বেশি সময় কাটাচ্ছি তাই নয়, মহামারির কারণে আমাদের উদ্বেগও বেড়েছে। যা আমাদের স্নায়ুতন্ত্রে চাপ সৃষ্টি করছে। আমরা এখন বেশি বেশি মুদি দোকানে যাই না। এর অর্থ হচ্ছে, ঘরে বসে এখন ক্যানে প্রক্রিয়াজাত খাবার খাওয়া এবং উচ্চমাত্রায় চিনিযুক্ত পানীয়ের চাহিদাও বেড়েছে। দাম কম হওয়ায় এবং বেশি সময় সংরক্ষণের সুবিধা থাকায় অর্থ সঙ্কটে পড়া অনেক পরিবার এখন নিয়মিত এসব খাদ্য গ্রহণ করছেন'' বলছিলেন গবেষণা নিবন্ধের মূল লেখক এবং ইউএনসি'র অধ্যাপক ড. ব্যারি পপকিন।

এক বিবৃতিতে তিনি বলেন, ''সস্তা এসব খাদ্যে চিনি, লবণ, চর্বির মাত্রা অনেক বেশি থাকে। তাছাড়া, পরিশোধিত কার্বোহাইড্রেটের মাত্রাও থাকে অনেক। যা শুধু অতিরিক্ত মোটা হওয়ার ঝুঁকি বাড়ায় না, তার সঙ্গে সকল ধরনের রোগের হুমকি বাড়িয়ে চলে।''

যুক্তরাষ্ট্রে মুটিয়ে যাওয়া একটি বড় সমস্যা। ২০১৮ সালের এক প্রতিবেদনে মার্কিন রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ কেন্দ্র-সিডিসি জানায়, দেশটির ৪২ শতাংশ প্রাপ্তবয়স্ক স্থূলকায় দেহের অধিকারীতে পরিণত হয়েছে।     

দেশটিতে ২০-৩৯ বছরের তরুণ প্রাপ্তবয়স্কদের স্থূলতার হার ৪০ শতাংশ। ৪০-৫৯ বছরের মধ্যবয়স্কদের মধ্যে তা ৪৪.৮ শতাংশ। এবং ৬০ বা তার বেশি বয়োজ্যেষ্ঠ নাগরিকদের মধ্যে এ হার ৪২.৮ শতাংশ। 

Related Topics

টপ নিউজ

মুটিয়ে যাওয়া / অতিরিক্ত ওজন / স্থূলতা / করোনার সংক্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • ইচ্ছাশক্তিই যথেষ্ট না; যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন
  • ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলতায় ভুগবে: রিপোর্ট
  • ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা, দক্ষিণ কোরিয়ায় যুবকের সাজা
  • প্রায় অর্ধেক ক্যান্সারের সাথে রয়েছে স্থূলতার সংশ্লিষ্টতা: গবেষণা 
  • ওজন কমাতে চাই, কিন্তু পারছি না; কেন?

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net