Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলতায় ভুগবে: রিপোর্ট

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
04 March, 2025, 07:05 pm
Last modified: 04 March, 2025, 07:35 pm

Related News

  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ইচ্ছাশক্তিই যথেষ্ট না; যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন
  • ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা, দক্ষিণ কোরিয়ায় যুবকের সাজা
  • প্রায় অর্ধেক ক্যান্সারের সাথে রয়েছে স্থূলতার সংশ্লিষ্টতা: গবেষণা 
  • ওজন কমাতে চাই, কিন্তু পারছি না; কেন?

২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলতায় ভুগবে: রিপোর্ট

গবেষণায় দেখা গেছে, বর্তমানে ২৫ বছর বা তার বেশি বয়সী ২.১১ বিলিয়ন প্রাপ্তবয়স্ক এবং পাঁচ থেকে ২৪ বছর বয়সী ৪৯৩ মিলিয়ন শিশু ও তরুণ-তরুণী অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। যা ১৯৯০ সালে ছিল যথাক্রমে ৭৩১ মিলিয়ন ও ১৯৮ মিলিয়ন।
দ্য গার্ডিয়ান
04 March, 2025, 07:05 pm
Last modified: 04 March, 2025, 07:35 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

২০৫০ সালের মধ্যে সারা বিশ্বের অর্ধেকেরও বেশি প্রাপ্তবয়স্ক এবং এক-তৃতীয়াংশ শিশু ও তরুণ অতিরিক্ত ওজন বা স্থূলকায় হয়ে পড়বে; যা অকাল মৃত্যু, রোগ এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বিশাল চাপের 'অকল্পনীয় হুমকি' তৈরি করবে।

ল্যানসেটে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, গত তিন দশক ধরে ক্রমবর্ধমান স্থূলতা সংকট মোকাবিলায় বৈশ্বিক প্রতিক্রিয়ার ব্যর্থতার কারণে আক্রান্তের সংখ্যা বিস্ময়কর হারে বৃদ্ধি পেয়েছে।

গবেষণায় দেখা গেছে, বর্তমানে ২৫ বছর বা তার বেশি বয়সী ২.১১ বিলিয়ন প্রাপ্তবয়স্ক এবং পাঁচ থেকে ২৪ বছর বয়সী ৪৯৩ মিলিয়ন শিশু ও তরুণ-তরুণী অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে, যা ১৯৯০ সালে ছিল যথাক্রমে ৭৩১ মিলিয়ন ও ১৯৮ মিলিয়ন।

প্রতিবেদনে বলা হয়েছে, যদি জরুরি নীতিগত সংস্কার এবং পদক্ষেপ না নেওয়া হয়, তবে ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী ২৫ বছর বা তার বেশি বয়সী ৩.৮ বিলিয়ন মানুষ এবং সব শিশু ও তরুণদের প্রায় এক তৃতীয়াংশ (৭৪৬ মিলিয়ন) স্থূলকায় হওয়ার আশঙ্কা রয়েছে।

গবেষণায় পূর্বাভাস দিয়েছে যে, শিশু ও তরুণদের মধ্যে স্থূলতার হার অত্যন্ত উদ্বেগজনক হারে বৃদ্ধি পাবে (১২১%) এবং ২০৫০ সালের মধ্যে স্থূলতা নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ৩৬০ মিলিয়নে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রধান লেখক প্রফেসর এমানুয়েলা গাকিদু বলেছেন, 'অতিরিক্ত ওজন ও স্থূলতার এই নজিরবিহীন বৈশ্বিক মহামারি একটি গভীর ট্র্যাজেডি এবং একটি বিশাল সামাজিক ব্যর্থতা।'

সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে আক্রান্ত মানুষের সংখ্যা ভিন্ন। বর্তমানে অতিরিক্ত ওজন বা স্থূলকায় হিসেবে বিবেচিত প্রাপ্তবয়স্কদের অর্ধেকের বেশি আটটি দেশে বাস করছেন: চীন (৪০২ মিলিয়ন), ভারত (১৮০ মিলিয়ন), মার্কিন যুক্তরাষ্ট্র (১৭২ মিলিয়ন), ব্রাজিল (৮৮ মিলিয়ন), রাশিয়া (৭১ মিলিয়ন), মেক্সিকো (৫৮ মিলিয়ন), ইন্দোনেশিয়া (৫২ মিলিয়ন) ও মিশর (৪১ মিলিয়ন)।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে স্থূলতায় আক্রান্ত শিশু এবং তরুণদের মধ্যে প্রতি তিনজনের একজন (১৩০ মিলিয়ন) শুধু দুটি অঞ্চলে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে- উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল।

গবেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, সর্বত্র শিশুদের ওজন আগের প্রজন্মের তুলনায় দ্রুত বাড়ছে এবং আগের চেয়ে আরও দ্রুত স্থূলতা দেখা দিচ্ছে, যা অল্প বয়সে টাইপ ২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে।

উদাহরণস্বরূপ- উচ্চ আয়ের দেশগুলোতে ১৯৬০ এর দশকে জন্মানো প্রায় ৭% পুরুষ ২৫ বছর বয়সে স্থূল ছিল। তবে ১৯৯০ এর দশকে জন্মানো পুরুষদের ক্ষেত্রে এটি বেড়ে ১৬ শতাংশে দাঁড়িয়েছে এবং ২০১৫ সালে জন্মানো পুরুষদের ক্ষেত্রে এটি ২৫ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যে ল্যানসেটের প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, পাঁচ থেকে ১৪ বছর বয়সী মেয়ে শিশুদের মধ্যে ২০২১ সালে স্থূলতা ১২ শতাংশ থেকে বেড়ে ২০৫০ সালে ১৮.৪ শতাংশ হবে এবং একই সময়ে ছেলে শিশুদের মধ্যে স্থূলতা ৯.৯ শতাংশ থেকে বেড়ে ১৫.৫ শতাংশে দাঁড়াবে।

২০৫০ সালে বিশ্বের স্থূলকায় প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশের বয়স ৬৫ বা তার বেশি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ইতোমধ্যে অতিরিক্ত চাপে থাকা স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ আরও বাড়াবে।

সোমবার ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের প্রকাশিত দ্বিতীয় গবেষণায়ও দরিদ্র দেশগুলোতে স্থূলতার প্রভাব সম্পর্কে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

এর লেখকরা লিখেছেন, 'এখন পর্যন্ত উচ্চ বিএমআইয়ের কারণে অকাল মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি নিম্ন ও উচ্চ-মধ্যম আয়ের দেশগুলোতে।'

ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের প্রধান নির্বাহী জোহানা রালস্টন বলেন, 'স্থূলতার স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক উল্লেখযোগ্য প্রভাব মোকাবিলা কম সম্পদশালী দেশগুলোর জন্য আরও চ্যালেঞ্জিং হতে পারে।'

তবে গবেষকরা ল্যানসেটের এই গবেষণার কিছু সীমাবদ্ধতা উল্লেখ করেছেন।

Related Topics

টপ নিউজ

স্থূলতা / প্রাপ্তবয়স্ক / অতিরিক্ত ওজন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ইচ্ছাশক্তিই যথেষ্ট না; যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন
  • ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা, দক্ষিণ কোরিয়ায় যুবকের সাজা
  • প্রায় অর্ধেক ক্যান্সারের সাথে রয়েছে স্থূলতার সংশ্লিষ্টতা: গবেষণা 
  • ওজন কমাতে চাই, কিন্তু পারছি না; কেন?

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net