Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন যে নারী

ফিচার

টিবিএস ডেস্ক
21 July, 2020, 04:30 pm
Last modified: 21 July, 2020, 06:13 pm

Related News

  • যেসব ক্ষেত্রে অক্সফোর্ড- হার্ভার্ডকে ছাড়িয়ে গেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ; গ্রেফতার ১৬
  • নির্দিষ্ট জিনের বাহক হওয়ায় কোভিডের উচ্চ ঝুঁকিতে ৬০% দক্ষিণ এশিয়ান
  • গত এক সপ্তাহে করোনায় মৃতদের ৭৬% ভ্যাকসিন নেয়নি
  • করোনা চিকিৎসায় শীঘ্রই আসতে পারে মুখে খাওয়া ওষুধ

অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন যে নারী

কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরির দৌড়ে বর্তমানে বিশ্বের ১৬০টি প্রতিষ্ঠান কাজ করছে। এরমধ্যে হিউম্যান ট্রায়াল পর্যায়ে আছে ২৬টি ভ্যাকসিন। করোনার ভ্যাকসিন হিসেবে ইতোমধ্যে যে ভ্যাকসিনগুলো সবচেয়ে আশাব্যঞ্জক ফল দিয়েছে তার মধ্যে অন্যতম হলো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ভ্যাকসিন।
টিবিএস ডেস্ক
21 July, 2020, 04:30 pm
Last modified: 21 July, 2020, 06:13 pm
অধ্যাপক সারাহ গিলবার্ট। ছবি: ব্লুমবার্গ

কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরির দৌড়ে বর্তমানে বিশ্বের ১৬০টি প্রতিষ্ঠান কাজ করছে। আর ভ্যাকসিন হিসেবে ইতোমধ্যে যে ভ্যাকসিনগুলো সবচেয়ে আশাব্যঞ্জক ফল দিয়েছে তার মধ্যে অন্যতম হলো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ভ্যাকসিন। আর এই ভ্যাকসিন তৈরিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন একজন নারী। তার নাম সারাহ গিলবার্ট। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক সারাহ মূলত ইনফ্লুয়েঞ্জা এবং ফ্লু ভ্যাকসিনের উদ্ভাবনেও কাজ করেছেন। 

উল্লেখ্য মহামারি করোনাভাইরাসের কারণে গত ৭ মাসে বিশ্বের ৬ লাখ ৪ হাজার মানুষের প্রাণ গেছে। আক্রান্ত হয়েছে প্রায় ১ কোটি ৪০ লাখ। ঝুঁকির মুখে রয়েছে আরও কোটি মানুষ।

চলতি দশকের শুরুর দিকে আফ্রিকা জুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া ইবোলার ভ্যাকসিন উদ্ভাবনেও রয়েছে সারার অবদান। ফলে স্বাভাবিকভাবে এবারও তার সাফল্যের আশায় যুক্তরাজ্যসহ সারা বিশ্বের মানুষ।

গত সপ্তাহে ব্রিটিশ একটি গণমাধ্যমে প্রচারিত এক টক শোতে সারার কাছে জানতে চাওয়া হয় করোনার একটি কার্যকরী ভ্যাকসিনের সন্ধান তিনি দিতে পারবেন কিনা। উত্তরে সারা জানান, "অবশ্যই আশা রয়েছে। তবে শতভাগ কার্যকর হওয়ার বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারে না।'' 

তিনি বলেন, "আমরা যা করতে পারি, তা হল ভ্যাকসিন তৈরির চেষ্টা করতে পারি— আমরা সেই কাজটাই করছি।" 

ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়, এপ্রিলে সারাহ যখন প্রথমবারের মতো তার উদ্ভাবিত এই পরীক্ষামূলক ভ্যাকসিনের ট্রায়াল পরিচালনা করেন তখন এতে অংশ নেন তার তিন সন্তান।   

নিজের সন্তানদের দেহে এই ভ্যাকসিনের পরীক্ষা চালানোর বিষয়ে সারাহ ব্লুমবার্গকে বলেন, "এই বিষয়ে আসলে আমরা খুব বেশি আলোচনা করতে পারিনি কারণ আমি তো কাজের জন্য বাসায় থাকারই সময় পেতাম না। 

"ভ্যাকসিনটি কতোটুকু শরীরে নিতে হবে এবং নেওয়ার পরে এর প্রতিক্রিয়া কী হতে পারে তা আমরা জানতাম, কারণ এই কাজটি আমরা বহুবার করেছি। অবশ্যই আমরা নিরাপত্তার দিকটি খেয়াল রেখেই পরীক্ষা করেছি এবং এই বিষয়ে আমরা উদ্বিগ্ন নই।"

স্কুল জীবন থেকেই ঔষধ তৈরির প্রতি ঝোঁক ছিলো সারাহ গিলবার্টের। কেটেরিং হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটি অব অ্যাংলিয়া-য় জীববিদ্যায় স্নাতক সম্পন্ন করেন তিনি। তারপর ইউনিভার্সিটি অব হাল এ ডক্টরেট করেন। 

পড়াশোনা শেষ করে লেস্টারের একটি সংস্থায় দুই বছর কাজ করেন। তারপর অন্য একটি বায়োটেক সংস্থায় ওষুধ প্রস্তুত সংক্রান্ত কাজে যোগ। ১৯৯৪ সালে চলে আসেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ২০০৪-এ রিডার পদে যোগ দেন। এর পর ২০১০-এ অধ্যাপক হিসেবে যুক্ত হন জেনার ইনস্টিটিউটে, বর্তমানে যেখান থেকে ভ্যাকসিন তৈরির জন্য কাজ করছেন তিনি।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউট; এখানেই করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবন নিয়ে গবেষণা হচ্ছে। ছবি: ব্লুমবার্গ

গত ২৩ এপ্রিলে যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের এ টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেন সারাহ গিলবার্ট এবং তার সহকর্মীরা। পরীক্ষায় অংশ নেওয়া বেশিরভাগ মানুষকেই এক ডোজ টিকা দেওয়া হয়েছিল। এর একমাস পর তাদের ৯৫ শতাংশের দেহেই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি ৪ গুন বেড়ে যেতে দেখা গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি। এ ধরণের ট্রায়ালের জন্য সাধারণত ৫ বছরের বেশি সময় লাগলেও অন্যান্য প্রতিষ্ঠানের মতো সারাহ ও তার দল মাত্র চার মাসেই ট্রায়ালটি শেষ করেন।

বিবিসি জানিয়েছে, ChAdOx1 nCoV-19 নামের এই টিকাটি তৈরি করতে অত্যন্ত দ্রুতগতিতে কাজ করছেন বিজ্ঞানীরা। শিম্পাঞ্জির শরীরের সাধারণ সর্দিকাশি তৈরি করে, এমন একটি ভাইরাসের জিনগত পরিবর্তন করে এই টিকাটি তৈরি করা হচ্ছে। এটাকে ব্যাপকভাবে পরিবর্তন করা হয়েছে, যাতে এটা মানবদেহে সংক্রমণ তৈরি না করে। এটাকে করোনাভাইরাসের কাছাকাছি একটা সাদৃশ্যও দেয়া হয়েছে। 

গবেষকরা একে একটি বড় রকমের প্রতিশ্রুতিশীল আবিষ্কার হিসেবে বর্ণনা করেছেন। তবে তারা বলছেন, এটি পুরোপুরি সুরক্ষা দিতে পারবে কি-না, তা বলার সময় এখনও আসেনি। এ নিয়ে ব্যাপক আকারে পরীক্ষা-নিরীক্ষা এখনও চলছে। 

সারাহ'র বিষয়ে যুক্তরাজ্য সরকারের ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যান কেইট বিংহ্যাম বলেন, "তিনি সারা বিশ্বের (ভ্যাকসিন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান) চেয়ে অনেক এগিয়ে আছেন। এটা এ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উন্নত ভ্যাকসিন।"

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় / করোনার ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • যেসব ক্ষেত্রে অক্সফোর্ড- হার্ভার্ডকে ছাড়িয়ে গেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ; গ্রেফতার ১৬
  • নির্দিষ্ট জিনের বাহক হওয়ায় কোভিডের উচ্চ ঝুঁকিতে ৬০% দক্ষিণ এশিয়ান
  • গত এক সপ্তাহে করোনায় মৃতদের ৭৬% ভ্যাকসিন নেয়নি
  • করোনা চিকিৎসায় শীঘ্রই আসতে পারে মুখে খাওয়া ওষুধ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net