Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
আর্জেন্টিনার বিশ্বকাপজয় সত্ত্বেও ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল

টপ নিউজ

টিবিএস ডেস্ক
20 December, 2022, 11:25 am
Last modified: 20 December, 2022, 11:52 am

Related News

  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
  • ২০২৬ বিশ্বকাপে সমালোচকদের দেখে নেওয়ার হুংকার ব্রাজিল কোচের

আর্জেন্টিনার বিশ্বকাপজয় সত্ত্বেও ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল

২০২১ সালে কোপা আমেরিকা শিরোপা জয় কিংবা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেও সেটি ফিফা র‍্যাংকিংয়ের ১-এ ওঠার জন্য যথেষ্ট হয়নি কারণ পেনাল্টি শ্যুটআউট থেকে জেতা ম্যাচ থেকে খুব কম পয়েন্ট পাওয়া যায়।
টিবিএস ডেস্ক
20 December, 2022, 11:25 am
Last modified: 20 December, 2022, 11:52 am

ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বজয় করলেও আর্জেন্টিনা এই মাসেই ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে উঠতে পারছে না। ফেব্রুয়ারি থেকে এই স্থান দখল করে আছে তাদের দক্ষিণ আমেরিকান প্রতিদ্বন্দ্বী ব্রাজিল, যখন তারা সেখান থেকে বেলজিয়ামকে সরিয়ে দেয়। সেলেসাওরা কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও আর্জেন্টিনার ফলাফল তাদের শীর্ষস্থান থেকে সরিয়ে দেওয়ার মতো যথেষ্ট নয়। 

ব্রাজিল বিশ্বকাপে ৩টি ম্যাচ জিতেছে, ক্যামেরুনের কাছে একটি হেরেছে এবং ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরেছে। অন্যদিকে, আর্জেন্টিনা জিতেছে ৪টি ম্যাচ, সৌদি আরবের কাছে হেরেছে একটি এবং পেনাল্টি শ্যুটআউটে জয় পেয়েছে দুইটি ম্যাচে, যার মধ্যে ফাইনালটিও রয়েছে। 

২০২১ সালে কোপা আমেরিকা শিরোপা জয় কিংবা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেও সেটি ফিফা র‍্যাংকিংয়ের ১-এ ওঠার জন্য যথেষ্ট হয়নি কারণ পেনাল্টি শ্যুটআউট থেকে জেতা ম্যাচ থেকে খুব কম পয়েন্ট পাওয়া যায়। যদি ফ্রান্স অথবা আর্জেন্টিনা, যেকোনো একটি দল নির্ধারিত ১২০ মিনিটের মধ্যে জয়লাভ করতো, তবে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করতে পারতো। সেটি না হওয়ায় ব্রাজিল নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। 

আর্জেন্টিনা এবং ফ্রান্স, দুই দলই বিশ্বকাপের পর বেলজিয়ামকে টপকে একধাপ উপরে, যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে উঠে এসেছে। বেলজিয়াম গ্রুপপর্ব থেকেই ছিটকে পড়ার পর নেমে গিয়েছে দুই ধাপ নিচে। ইংল্যান্ড তাদের পঞ্চম স্থান ধরে রেখেছে, অন্যদিকে অন্য কোয়ার্টার ফাইনালিস্ট নেদারল্যান্ডস দুই ধাপ উপরে উঠে ষষ্ঠ স্থানে রয়েছে। 

সেরা ১০-এ থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে উন্নতি হয়েছে ক্রোয়েশিয়ার। ১২তম স্থান থেকে তারা সরাসরি সপ্তম স্থানে চলে এসেছে। বিশ্বকাপে অংশগ্রহণই করতে না পারা ইউরো চ্যাম্পিয়ন ইতালি দুই ধাপ নিচে নেমে অষ্টম স্থানে অবস্থান করছে। অন্যদিকে, পর্তুগাল নবম স্থান ধরে রেখেছে; তাদের প্রতিবেশি দেশ স্পেন তিন ধাপ নিচে নেমে সেরা ১০-এ জায়গা ধরে রেখেছে। 

র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে দুটি দেশ, মরক্কো এবং অস্ট্রেলিয়া, যাদের উভয়েই ১১ ধাপ উপরে উঠে এসেছে। সেমিফাইনাল খেলা মরক্কো এখন র‍্যাংকিংয়ের দিক থেকে আফ্রিকার সেরা দল, যারা ২২ থেকে ১১-তে উঠে এসেছে। অন্যদিকে রাউন্ড অফ সিক্সটিন খেলা অস্ট্রেলিয়া উঠেছে ২৭-এ। তবে এটিই মরক্কোর সেরা র‍্যাংকিং নয়। ১৯৯৮ সালে তারা দশম স্থান দখল করে রেখেছিল, ২০১৫ সালে যেটি নেমে যায় ৯২ পর্যন্ত! 

ব্রাজিলকে হারিয়ে ক্যামেরুনও দশ ধাপ উপরে উঠে এসেছে, অবস্থান করছে ৩৩ নম্বর স্থানে। মেক্সিকোকে হটিয়ে কনকাকাফ অঞ্চলের শীর্ষস্থানে চলে এসেছে যুক্তরাষ্ট্র। তিন ধাপ উপরে উঠে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন ১৩, মেক্সিকো দুই ধাপ নেমে রয়েছে ১৫ নম্বরে।

সবচেয়ে বেশি নিচে নামার ক্ষেত্রে সবার আগে রয়েছে কানাডা এবং কাতার, দু'দলই নেমেছে ১২ ধাপ, যথাক্রমে ৫৩ এবং ৬২ নম্বরে। ওয়েলস নয় ধাপ নিচে নেমে ২৮-এ এবং ডেনমার্ক আট ধাপ নিচে নেমে রয়েছে ১৮-এ। 

ফিফা র‍্যাংকিং প্রতি ম্যাচের ফলাফল এবং গুরুত্ব অনুযায়ী পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হয়, যেটি আগামী বৃহস্পতিবার অফিশিয়ালি প্রকাশ পাবে।
 

Related Topics

খেলা

ফিফা র‍্যাংকিং / ব্রাজিল ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
  • ২০২৬ বিশ্বকাপে সমালোচকদের দেখে নেওয়ার হুংকার ব্রাজিল কোচের

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net