Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনের নেতা জশুয়া উং গ্রেফতার

টপ নিউজ

বাসস
30 August, 2019, 11:15 am
Last modified: 30 August, 2019, 11:30 am

Related News

  • আন্তর্জাতিক রাইটার্স ওয়ার্কশপে অংশ নিতে হংকং গেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
  • যে ছবি হয়ে উঠল হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতীক
  • হংকংয়ের ভবনে আগুন লাগার কারণ নির্মাণকালে ব্যবহৃত অনিরাপদ ও নিম্নমানের জাল
  • হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ অনেকে
  • হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৪

হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনের নেতা জশুয়া উং গ্রেফতার

আগামীকাল শনিবার (৩১ আগস্ট) নগরীতে সার্বজনীন ভোটাধিকারের দাবি বেইজিংয়ের প্রত্যাখ্যানের পঞ্চম বার্ষিকী পালনের কথা রয়েছে...
বাসস
30 August, 2019, 11:15 am
Last modified: 30 August, 2019, 11:30 am
হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনের নেতা জশুয়া উং। ছবিঃ রয়টার্স

হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনের নেতা জশুয়া উংকে শুক্রবার (৩০ আগস্ট) গ্রেপ্তার করা হয়েছে। নগরীতে পরিকল্পিত সমাবেশের একদিন আগে তাকে গ্রেপ্তার করা হলো। বিক্ষোভকারীদের ঘোষিত সমাবেশটি পুলিশ নিষিদ্ধ করে দিয়েছে।

ডেমোসিস্টোর টুইটার বার্তায় বলা হয়, ‘আজ সকাল সাড়ে ৭টার দিকে আমাদের মহাসচিব জশুয়া উংকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এখন আমাদের আইনজীবীরা বিষয়টি দেখছে।’

গত তিন মাস ধরে হংকংয়ে রাজনৈতিক অস্থিরতা চলছে। সেখানের শান্তিপূর্ণ সমাবেশ এখন ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মুখোমুখি অবস্থানে দেখা যাচ্ছে।

আগামীকাল শনিবার (৩১ আগস্ট) নগরীতে সার্বজনীন ভোটাধিকারের দাবি বেইজিংয়ের প্রত্যাখ্যানের পঞ্চম বার্ষিকী পালনের কথা রয়েছে।

তবে নগরীর নিরাপত্তার কথা বিবেচনা করে এ সপ্তাহান্তের গণ সমাবেশের অনুমতি প্রত্যাখান করা হয়েছে। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

এ সমাবেশের আয়োজক সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের (সিএইচআরএফ) কাছে পাঠানো এক চিঠিতে পুলিশ জানায়, কিছু অংশগ্রহণকারী সহিংসতা সৃষ্টি করবে বলে তারা আশঙ্কা করছেন।

নগরীর বেইজিংপন্থী সরকার অপরাধীদের মূল ভূখন্ড চীনে প্রত্যর্পণ বিল পাসের চেষ্টা চালানোয় এ বিক্ষোভ শুরু হয়।

তবে বিক্ষোভকারীরা বৃহত্তর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পুলিশের নির্যাতনের বিভিন্ন অভিযোগ তদন্তের দাবি জানিয়ে আসছে।

তারা বলছে, আধা-স্বায়ত্বশাসিত এ নগরীর স্বাধীনতা বেইজিং হ্রাস করছে।

গত জুন থেকে শুরু হওয়া বিক্ষোভের সাথে জড়িত থাকার অভিযোগে সাড়ে ৮শ’র বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।

Related Topics

বাংলাদেশ

হংকং / জশুয়া উং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • আন্তর্জাতিক রাইটার্স ওয়ার্কশপে অংশ নিতে হংকং গেলেন কথাসাহিত্যিক মশিউল আলম
  • যে ছবি হয়ে উঠল হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতীক
  • হংকংয়ের ভবনে আগুন লাগার কারণ নির্মাণকালে ব্যবহৃত অনিরাপদ ও নিম্নমানের জাল
  • হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ অনেকে
  • হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৪

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net