Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি

টপ নিউজ

সিলেট প্রতিনিধি
31 August, 2019, 10:05 pm
Last modified: 31 August, 2019, 10:05 pm

Related News

  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • সিলেটে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চার বছরের শিশু হত্যা
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশব্যাক ঠেকাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা
সিলেট প্রতিনিধি
31 August, 2019, 10:05 pm
Last modified: 31 August, 2019, 10:05 pm
ছবি: ইউএনবি (ফাইল ফটো)।

বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে ১৯ লাখেরও বেশী মানুষের বাদ পড়ার পর সিলেট সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। 

বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশব্যাক ঠেকাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। 

সিলেটের গোয়াইনঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলার অবস্থান বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকায়। বিভাগের অন্য তিন জেলা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের সঙ্গেও রয়েছে ভারতের সীমান্ত। তবে এগুলোর মধ্যে সিলেটের বিয়ানিবাজার, কানাইঘাট ও জকিগঞ্জের সঙ্গে আসামের সীমান্ত রয়েছে। ফলে এসব সীমান্তে নজরদারি বেশি বাড়িয়েছে বিজিবি।

বিজিবির ১৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ হোসেন সিলেটের বিভিন্ন সীমান্তে তাদের নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন।
 
তিনি বলেন, “আমরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছি। তাছাড়া যেহেতু তালিকাটি নিয়ে দীর্ঘদিন ধরেই আসাম রাজ্যে কাজ চলছিল, তাই আমরা শুরু থেকে সতর্ক ছিলাম। এখনও সতর্ক রয়েছি।”

তিনি আরও বলেন, “যে কোনো ধরনের পুশইন ঠেকাতে স্থানীয় বাসিন্দাসহ জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে যারা একদম সীমান্তে কৃষিকাজ করেন তাদেরকে বলা হয়েছে ভারতীয় সীমান্তে কোনো তৎপরতা দেখা গেলেই যেন আমাদের জানান তারা।”

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। 

তিনি বলেন, “এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না।”

Related Topics

বাংলাদেশ

সিলেট সীমান্ত / সিলেট / আসামের নাগরিকত্ব ইস্যু / আসাম সংকট / বিজিবি / বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • সিলেটে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ চার বছরের শিশু হত্যা
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net