Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
মূসক ফাঁকি ঠেকাতে ১০ হাজার ইলেকট্রনিক ডিভাইস কিনবে এনবিআর

টপ নিউজ

ইউএনবি রিপোর্ট
07 September, 2019, 11:25 am
Last modified: 07 September, 2019, 02:21 pm

Related News

  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

মূসক ফাঁকি ঠেকাতে ১০ হাজার ইলেকট্রনিক ডিভাইস কিনবে এনবিআর

চলতি অর্থবছরের শুরুতে সরকার ইএফডি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছিল। সে অনুসারেই এখন ক্রয় আদেশ দেওয়া হয়েছে...
ইউএনবি রিপোর্ট
07 September, 2019, 11:25 am
Last modified: 07 September, 2019, 02:21 pm

খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে মূসক ফাঁকি ধরতে আধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

এনবিআর সূত্র জানায়, হোটেল, রেস্টুরেন্ট, ফাস্ট ফুডের দোকান, কনফেকশনারি, জুয়েলারি, বিউটি পারলার, তৈরি পোশাক বা বুটিকের দোকান, ডিপার্টমেন্ট স্টোর, সুপার সপ, পাইকারি ও খুচরা পর্যায়ের বড় স্টোরসহ ২৪ ধরনের ব্যবসায়ে মূসক ফাঁকি ঠেকাতে কাজ করছে তারা।  সে জন্য ১০ হাজার ইএফডি ক্রয়ের আদেশ দেওয়া হয়েছে। এ বাবদ ব্যয় হবে ৩১৭ কোটি টাকা। এভাবে ক্রমান্বয়ে এক লাখ ইএফডি ক্রয় করবে রাজস্ব আদায়কারী কর্তৃপক্ষ।

এনবিআরের এক সিনিয়র কর্মকর্তা জানান, চলতি অর্থবছরের শুরুতে সরকার ইএফডি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছিল। সে অনুসারেই এখন ক্রয় আদেশ দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা জানান, চীনা কোম্পানি এসজেডজেডটি ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড এসব ইএফডি সরবরাহ করবে এবং তারপর সেগুলো ব্যবসায়ীদের কাছে পাঠানো হবে।

এক মাসের মধ্যে কাজটি সম্ভব হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “মূসক পরিশোধে স্বচ্ছতা নিশ্চিতে ইএফডি সহায়তা করবে এবং কর ফাঁকি ঠেকাবে।”

এর আগে মূসক ফাঁকি ঠেকাতে সিটি করপোরেশন ও জেলা শহরগুলোতে ২৪ ধরনের ব্যবসায় ইএফডি ব্যবহার বাধ্যতামূলক করে সরকার। এ ক্ষেত্রে এনবিআর একটি আদেশও জারি করে।

নতুন ইএফডিগুলো বিদ্যমান ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) ও পয়েন্ট অব স্কেলের (পিওএস) জায়গায় প্রতিস্থাপন করা হবে।

এনবিআরের আদেশ অনুসারে, যেসব আউটলেটে বছরে মূসকমুক্ত লেনদেনের চেয়ে বেশি লেনদেন হবে অর্থাৎ ৫০ লাখ ছাড়িয়ে যাবে তাদের জন্য ইএফডি ব্যবহার বাধ্যতামূলক।

এনবিআর বলছে, ইএফডি হল ইসিআরের অত্যাধুনিক সংস্করণ। সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো এসব ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার না করলে আইন অনুযায়ী ২০ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। একই ধরনের অপরাধ পুনরায় করলে এনবিআর ওই প্রতিষ্ঠানের ব্যবসা পরিচিতি নাম্বান (বিআইএন) কেড়ে নেবে।

জানা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ইএফডিগুলো অনলাইনের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারের সঙ্গে যুক্ত থাকবে। ওই সার্ভারে প্রবেশের জন্য অবশ্যই নিবন্ধন থাকতে হবে।

এনবিআর কর্মকর্তা জানান, “এটা একদিকে যেমন স্বচ্ছতা নিশ্চিত করবে, অন্যদিকে কর ফাঁকি দূর করে রাজস্ব সংগ্রহে গতি বাড়াবে।”

তিনি বলেন, নতুন ডিভাইসের মাধ্যমে ক্রেতারা মূসক দেওয়ার পর জানতে পারবেন তা জাতীয় কোষাগারে জমা হয়েছে কি না। তখনই তাদের কাছে এনবিআরের কেন্দ্রীয় সার্ভার থেকে একটি কোড নম্বর চলে আসবে।

২০০৮ সাল থেকে হোটেল, রেস্টুরেন্ট, কনফেকশনারি, জুয়েলারি, বিউটি সেলুন, পাইকারি বিক্রেতা ও বড় আকারের খুচরা বিক্রেতাসহ ১১ ধরনের ব্যবসায় ই-ক্যাশ ব্যবস্থা বাধ্যতামূলক করেছিল এনবিআর। কিন্তু সে উদ্যোগ প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি।

চলতি অর্থবছরে রাজস্ব আয়ের নির্ধারিত মাত্রা ধরা হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা। এর মধ্যে মূসক থেকে আয় আসবে ১ লাখ ২৩ হাজার ৬৭ কোটি টাকা। 

Related Topics

অর্থনীতি

মূসক / মূল্য সংযোজন কর / এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড / ইএফডি / ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net