Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
মিন্নির জামিন আবেদনের উপর শুনানি মঙ্গলবারও চলবে

টপ নিউজ

19 August, 2019, 07:15 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • বরগুনায় আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের
  • বরগুনায় বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ২
  • বর্ষা শুরুর আগেই বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক 
  • বরগুনায় ৩০ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি

মিন্নির জামিন আবেদনের উপর শুনানি মঙ্গলবারও চলবে

রিফাত শরীফ হত্যার ঘটনায় মিন্নিকে পুলিশ লাইনে নেওয়া, জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার ও পুলিশ সুপারের প্রেস ব্রিফিং— এসব বিষয়ে তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট
19 August, 2019, 07:15 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামী ও রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের উপর শুনানি আগামীকাল মঙ্গলবারও চলবে। 

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি এম মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ দুপুরে আবেদনের উপর অনুষ্ঠিত শুনানিতে এই সিদ্ধান্ত দেন।

রিফাত শরীফ হত্যার ঘটনায় মিন্নিকে পুলিশ লাইনে নেওয়া, জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার ও পুলিশ সুপারের প্রেস ব্রিফিং— এসব বিষয়ে তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট। এসব তথ্য যুক্ত করে কাল মঙ্গলবারের মধ্যে আয়শার আইনজীবীকে সম্পূরক আবেদন দিতে বলেছেন আদালত।

মিন্নির পক্ষে এডভোকেট জেড আই খান পান্না হাইকোর্টে জামিন চেয়ে আবেদনটি করেন।  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোহাম্মদ সারোয়ার হোসেন।

এর আগে বরগুনার দুটি আদালতে দুবার মিন্নির জামিনের আবেদন নাকচ করা হয়।

২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে জনসমক্ষে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে নিহত সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড ও আটক রিফাত ফরাজীর নেতৃত্বে কথিত সন্ত্রাসী দল। ঘটনার সময় নিহত রিফাতের স্ত্রী মিন্নি স্বামীকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, ক্যামেরায় ধারণকৃত এমন একটি ভিডিও এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ঘটনার পরদিন রিফাত শরীফের বাবা ১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন।  মিন্নি ছিলেন মামলার এক নম্বর সাক্ষী। 

নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হবার পর থেকে রিফাত হত্যাকাণ্ডের বিষয়টি ভিন্ন দিকে মোড় নেয়। ১৬ জুলাই মিন্নিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। মিন্নি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানায়।

রিফাত হত্যাকাণ্ডে মিন্নি অথবা অন্য কারও সংশ্লিষ্টতা নিয়ে মিডিয়াজুড়ে ব্যাপক বিতর্কের মুখে তার জামিন চেয়ে প্রথম আবেদনটি করা হয় ২২ জুলাই বরগুনার বিচারিক হাকিম আদালতে। ওই দিনই শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন।

পুলিশ হেফাজতে প্রদত্ত স্বীকারোক্তি প্রত্যাহার চেয়ে মিন্নির করা আবেদনও ২২ জুলাই কোর্টে বাতিল করা হয়।

পরে ২৩ জুলাই ‘মিস কেস’ দাখিল করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের আদালতে ফের জামিনের আবেদন করেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম। জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের নথি তলব করে ৩০ জুলাই শুনানি শেষে দায়েরকৃত আবেদনটি নামঞ্জুর হয় আবারও।

এরপর মিন্নির আইনজীবীরা উচ্চ আদালতে জামিনের আদেন করেন।  কিন্তু ৮ আগস্ট বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের অবকাশকালীন বেঞ্চে শুনানির পর, ১৬৪ ধারায় মিন্নিসহ আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি না আনতে পারলে জামিন হবে না, হাইকোর্টে এমন শর্ত দেন।

তখন জামিন আবেদনটি ফিরিয়ে নেন মিন্নির আইনজীবীরা।

ওই আবেদনটিই রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি এম মোস্তাফিজুর রহমানের বেঞ্চে দাখিল করা হয়। কাল বেলা দুটোয় পরবর্তী শুনানির সময় রাখা হয়েছে।

Related Topics

বাংলাদেশ

মিন্নি / রিফাত হত্যা / বরগুনা / নয়ন বন্ড / রিফাত শরীফ / আয়েশা সিদ্দিকা মিন্নি / মিন্নির জামিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • বরগুনায় আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের
  • বরগুনায় বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ২
  • বর্ষা শুরুর আগেই বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক 
  • বরগুনায় ৩০ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net