Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
বিমানযাত্রীদের মৃত্যুতে ১ লাখ ৬০ হাজার ডলার ক্ষতিপূরণের প্রস্তাব

টপ নিউজ

ইউএনবি রিপোর্ট
26 August, 2019, 09:00 pm
Last modified: 26 August, 2019, 09:10 pm

Related News

  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত
  • ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত 
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন

বিমানযাত্রীদের মৃত্যুতে ১ লাখ ৬০ হাজার ডলার ক্ষতিপূরণের প্রস্তাব

ইউএনবি রিপোর্ট
26 August, 2019, 09:00 pm
Last modified: 26 August, 2019, 09:10 pm

বিমানযাত্রায় মৃত্যু হলে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার (১.৪ কোটি টাকা) ক্ষতিপূরণ দেওয়ার জন্য মন্ত্রিসভা সোমবার ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন ১৯৯৯) বিল ২০১৯’এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে। বিলটি আইনে পরিণত হলে তা মন্ট্রিল কনভেনশন ১৯৯৯ অনুযায়ী আহত যাত্রী ও মালামালের যথাযথ ক্ষতিপূরণ পেতেও সাহায্য করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, যাত্রীদের অধিকার ও ক্ষতিপূরণ নিয়ে কাজ করা মন্ট্রিল কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষরকারী দেশ। কিন্তু বাংলাদেশে এটি কোনো আইনে পরিণত হয়নি।

“যেহেতু কনভেনশনটির বিষয়ে আমাদের কোনো আইন ছিল না তাই আমরা এতে নির্ধারিত সুবিধা পাইনি,” উল্লেখ করে তিনি আরও বলেন, বিমানযাত্রীদের সুরক্ষা দিতে মন্ত্রিসভার বৈঠকে খসড়া বিলটি উত্থাপন করা হয়।

“খসড়া বিল অনুযায়ী, আমরা নিহত ও আহত যাত্রী এবং লাগেজ ও কার্গো পণ্যের ক্ষতি বা দেরির ক্ষতিপূরণ পাব,” বলেন তিনি।

খসড়া বিলে একজন যাত্রীর মৃত্যুর জন্য ১ লাখ ৬০ হাজার ডলার, সেই সঙ্গে লাগেজের প্রতি কেজি মালামালের ক্ষতির জন্য ৭০ ডলার এবং প্রতি কেজি কার্গো পণ্যের ক্ষতির জন্য ২৭ ডলার ক্ষতিপূরণের প্রস্তাব করা হয়েছে বলে জানালেন মন্ত্রিপরিষদ সচিব।

নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে নিহত প্রতি জনের জন্য মাত্র ১২ হাজার ডলার (১০ লাখ টাকা) ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ যদি আইন প্রণয়ন করত তাহলে মন্ট্রিল কনভেনশন অনুযায়ী তা কমপক্ষে ১.৪ কোটি টাকা হত।

তিনি আরও জানালেন, খসড়া বিল অনুযায়ী, কোনো এয়ারলাইন এ আইনের কোনো বিধান লঙ্ঘন করলে তাদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০০ কোটি টাকা জরিমানা হবে।

যদি কোনো এয়ারলাইন খসড়া আইন অনুযায়ী ক্ষতিপূরণ না দেয় তাহলে তাদের কর্তৃপক্ষকেও শাস্তি পেতে হবে বলে জানালেন মন্ত্রিপরিষদ সচিব।

Related Topics

বাংলাদেশ

বিমানযাত্রা / বিমান দুর্ঘটনা / ক্ষতিপূরণ / মন্ট্রিল কনভেনশন ১৯৯৯ / আকাশপথে পরিবহন বিল ২০১৯

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত
  • ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত 
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net