Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক তবে নিয়ন্ত্রণের বাইরে নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টপ নিউজ

ইউএনবি
20 July, 2019, 08:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৪৮৪ জন
  • ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৭৫৩ রোগী হাসপাতালে ভর্তি
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ১,৭৩৩ জন হাসপাতালে ভর্তি
  • আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক তবে নিয়ন্ত্রণের বাইরে নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা প্রতিবেদন দেবেন, যার সঙ্গে সমন্বয় করে কাজ করবে ডিএসসিসি।
ইউএনবি
20 July, 2019, 08:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক তবে তা নিয়ন্ত্রণের বাইরে নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. এডউইন সালভাদর।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন নগরবাসীদের ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। 

তার দাবি, ফিলিপাইন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

শনিবার বেলা ১১টার দিকে এডউইন সালভাদরের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চার প্রতিনিধির সাথে নিজ বাসায় বৈঠক করেন মেয়র খোকন।

বৈঠক শেষে সালভাদর সাংবাদিকদের বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএসসিসির সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একযোগে কাজ করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা প্রতিবেদন দেবেন, যার সঙ্গে সমন্বয় করে কাজ করবে ডিএসসিসি।

এ সময় মেয়র খোকন বলেন, ডেঙ্গু কখনো বাইরের ময়লায় বা ড্রেনে হয় না। এটা হয় পরিষ্কার সাদা পানিতে। তাই এ রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।

তিনি বলেন, “আমরা গত ফেব্রুয়ারিতে ঢাকার ৩৩ হাজার বাড়িতে ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংস করি। সেই সাথে ধ্বংস করার উপায় শিখিয়ে দিয়ে আসা সত্ত্বেও পরে সেসব বাড়ি পরিদর্শনে গেলে আগের সেই একই পরিস্থিতি দেখতে পাই, যা অত্যন্ত দুঃখজনক”।

ডেঙ্গু নিয়ন্ত্রণে মেয়াদ উত্তীর্ণ বা অকার্যকর ওষুধ ব্যবহার সম্পর্কে প্রশ্নের জবাবে মেয়র বলেন, “আমরা নৌবাহিনীর সরবরাহ করা ওষুধ ব্যবহার করে থাকি। ওষুধে কোনো সমস্যা থাকলে আমরা দেখব।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমার্জেন্সি দলের প্রধান হাম্মাম এল সাক্কা, আইভিডি ইম্যুনাইজেশন ভ্যাক্সিন ডেভেলপমেন্টের রাজেন্দ্র বোহরা, ঢাকার বিভাগীয় সমন্বয়ক ডা. মো. জাহাঙ্গীর আলম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Related Topics

বাংলাদেশ

ডেঙ্গু / ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন / মেয়র সাঈদ খোকন / বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৪৮৪ জন
  • ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৭৫৩ রোগী হাসপাতালে ভর্তি
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ১,৭৩৩ জন হাসপাতালে ভর্তি
  • আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net