Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
প্রধানমন্ত্রী দেশে ফিরলে ৭ কলেজের যৌক্তিক সমাধান : কাদের

টপ নিউজ

ইউএনবি
24 July, 2019, 06:30 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন
  • এটা মিচিকো চাকমার গল্প
  • কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের এক্স পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল

প্রধানমন্ত্রী দেশে ফিরলে ৭ কলেজের যৌক্তিক সমাধান : কাদের

সরকারি সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে আন্দোলন করেন তারা।
ইউএনবি
24 July, 2019, 06:30 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাতটি কলেজের যৌক্তিক সমাধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সরকারি সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে আন্দোলন করেন তারা।

এর আগে অধিভুক্তি বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধও করেন ঢাবির শিক্ষার্থীদের একটি অংশ। তবে বুধবার শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বাধায় শিক্ষার্থীরা ফটকে তালা লাগাতে পারেননি। কিছু কিছু বিভাগে ক্লাস হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন ছিল না।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি, রাস্তা অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে আসার পর এর একটা যৌক্তিক সমাধান হবে।”

এসময় অবরোধ, আন্দোলন করে জনদুর্ভোগ না বাড়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া দুই-একদিনের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করবেন বলে জানান সেতুমন্ত্রী কাদের।

ঢাবি অধিভুক্ত ওই সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

Related Topics

বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় / অধিভুক্ত সাত কলেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন
  • এটা মিচিকো চাকমার গল্প
  • কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের এক্স পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net