Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
দু’কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন কৃষ্ণার পরিবার

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
09 September, 2019, 04:00 pm
Last modified: 09 September, 2019, 04:36 pm

Related News

  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সহযোগিতার অভিযোগ: ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান

দু’কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন কৃষ্ণার পরিবার

“এই ক্ষতি আমরা পুষিয়ে উঠতে পারব না। তবে যারা এজন্য দায়ী তাদের অন্তত শাস্তি পাওয়া দরকার; ক্ষতিপূরণ দেওয়া উচিত তাদের,” বললেন রাধেশ্যাম...
টিবিএস রিপোর্ট
09 September, 2019, 04:00 pm
Last modified: 09 September, 2019, 04:36 pm

বাংলা মোটরে বাসের চাপায় পা হারিয়েছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রায়। ২৭ আগস্ট দুপুর দুটোর দিকে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের একটি বাস দ্রুতগতিতে শাহবাগের দিকে যাচ্ছিল। তখন বেপরোয়া বাসটি হঠাৎ ফুটপাতে দাঁড়ানো কৃষ্ণাকে আঘাত করলে তিনি পায়ে ও মাথায় আঘাত পান। 

পরে পঙ্গু হাসপাতালের ডাক্তাররা তার প্রাণ বাঁচাতে তার বাঁ পা-টি হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে বাধ্য হন। পরে সংক্রমণ হওয়ায় তাঁর হাঁটুর ওপরের কিছু অংশও কেটে ফেলা হয়।

এখনও হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণা মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারেননি। এ অবস্থায় তার পরিবার দু’কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে ট্রাস্ট পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আইনি নোটিশ দাখিল করেছেন। 

কৃষ্ণার স্বামী রাধেশ্যাম চৌধুরী রোববার নোটিশে দেবার বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, তারা এটি ডাকে পাঠিয়েছেন। 

“কৃষ্ণা তার পা হারাল। বাকি জীবন পড়ে রয়েছে ওর। এই ক্ষতি আমরা পুষিয়ে উঠতে পারব না কখনও। তবে যারা এজন্য দায়ী তাদের অন্তত শাস্তি পাওয়া দরকার; ক্ষতিপূরণ দেওয়া উচিত তাদের,” বললেন রাধেশ্যাম।

আইনজীবী ইমরান হোসেন এ নিয়ে বললেন, “ক্ষতিপূরণটা আমরা চেয়েছি দুর্ঘটনার শিকার ব্যক্তির দুটো ভিন্ন ধরনের দুর্ভোগের জন্য। প্রথম ১ কোটি টাকা চেয়েছি পরিবারটি যে সংকটে পড়ল, সেজন্য। আর বাকি ১ কোটি টাকা চেয়েছি ব্যক্তিগতভাবে কৃষ্ণার যে ক্ষতি হল, সে কারণে।”

ইমরান জানালেন, আইনি নোটিশের কপি পাঠানো হয়েছে কয়েক জায়গায়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবদের ছাড়াও পুলিশের আইজি, বিআরটিএ-এর চেয়ারম্যান এবং ঢাকার জেলা প্রশাসকের বরাবর কপি গিয়েছে।

যে সচিব ও কর্মকর্তাদের নোটিশ দেওয়া হয়েছে তাদের বলা হয়েছে দুর্ঘটনার শিকার ব্যক্তির ক্ষতিপূরণের অর্থ আদায় করে সেটা তাদের পরিবারকে পেঁৗছে দেবার ব্যবস্থা নেবার জন্য।   

সংশ্লিষ্ট বাসমালিক যদি ক্ষতিপূরণ দিতে রাজি না হন, তাহলে তারা আবারও আইনি প্রক্রিয়ার দিকে এগুবেন, জানালেন কৃষ্ণার আইনজীবী।

ওদিকে বাসের চাকার নিচে কৃষ্ণার বাঁ পা পিষে দেওয়া সেই বাসমালিক ও চালকের সহকারীকে ১২ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিদের ধরতে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে বলে পত্রপত্রিকার খবর। 

পিবিআই গত ১ সেপ্টেম্বর রাজধানীর কাজীপাড়া থেকে গ্রেপ্তার করে বাসটির অনিয়মিত চালক মোহাম্মদ মোরশেদকে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। এখন কারাগারে আটক রয়েছেন বাসচালক মোরশেদ।

Related Topics

বাংলাদেশ

কৃষ্ণা রায় চৌধুরী / ক্ষতিপূরণ / সড়ক দুর্ঘটনা / ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস / বাংলা মোটর মোড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সহযোগিতার অভিযোগ: ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net