Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
ট্রুডো-মেলানিয়ার অন্তরঙ্গ ছবি ভাইরাল

অফবিট

টিবিএস রিপোর্ট
27 August, 2019, 09:25 pm
Last modified: 06 October, 2019, 03:01 am

Related News

  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি অবরোধ: বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা নতুন সংকটে
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • আমরা ‘শান্তি স্থাপনকারী’, রাজনীতিবিদ নই: ট্রাম্পের মন্তব্যের জবাবে পোপ 
  • ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্প

ট্রুডো-মেলানিয়ার অন্তরঙ্গ ছবি ভাইরাল

এমনকি ‘হ্যাশট্যাগ মেলানিয়ালাভসট্রুডো’ জনপ্রিয় হয়ে গেছে ইতোমধ্যে...
টিবিএস রিপোর্ট
27 August, 2019, 09:25 pm
Last modified: 06 October, 2019, 03:01 am
বিষয়টি আরও জমেছিল ট্রুডো-মেলানিয়ার অন্তরঙ্গতার সময় পাশে দাঁড়ানো ট্রাম্পের নতমুখী ভঙ্গিতে!

ফ্রান্সে জি-সেভেন সামিটে অংশ নিতে বিশ্বের বড় কয়েকটি অর্‍থনীতির দেশের রাষ্ট্রপ্রধানরা সম্প্রতি একত্রিত হয়েছিলেন। সেখানে স্ত্রী ও স্বামীদের নিয়ে যাওয়াই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গিয়েছিলেন যথারীতি মেলানিয়াকে নিয়ে। ওদিকে কানাডার তরুণ ও সুদর্শন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ছিলেন। সাক্ষাত হবার পর নিয়মমাফিক মেলানিয়া ও ট্রুডো পরস্পরকে সম্ভাষণ করেছেন। তাদের সেই সৌজন্য-বিনিময়ের ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। টুইটের বন্যায় ভেসে যাচ্ছে সব।

ছবিগুলো তোলা হয়েছে মুলত ২৫ আগস্ট। ফ্রান্সেরই বিয়ারিটজে। সে দিন পারিবারিক ছবি তুলতে মেলানিয়া সেখানে হাজির ছিলেন। সাক্ষাতের সময় মেলানিয়া ট্রুডোর সঙ্গে কিছু সময় অন্তরঙ্গভাবে কথা বলেন। আলতো করে গালে গাল ছোঁয়ান। টকটেকে লাল রঙের পোশাকে আকর্ষণীয়া মেলানিয়ার পাশে তরুণ ট্রুডোকে কি ট্রাম্পের চেয়ে বেশি মানিয়েছিল?

আলতো করে গালে গাল ছোঁয়ান...

কে জানে! তাই বোধহয় সারা দুনিয়ার নানা দেশের সাংবাদিকদের ক্যামেরাগুলো সচল হয়ে ওঠে। দুজনের টুকরো মুহূর্তের ছবি জোড়া লাগিয়ে প্রচারের পর টুইটার দুনিয়ায় আলোড়ন ওঠে।

বিশেষ করে বিষয়টি আরও জমেছিল ট্রুডো-মেলানিয়ার অন্তরঙ্গতার সময় পাশে দাঁড়ানো ট্রাম্পের নতমুখী ভঙ্গিতে!

অবশ্য তাদের পাশে দাঁড়ানো অন্য নেতাদের নিয়ে তোলা ছবিতে দেখা যায়, ট্রুডো-মেলানিয়ার সৌজন্যতার সময ট্রাম্পের পাশেই ছিলেন ব্রিজিত মাঁখো, ইমানুয়েল মাঁখো এবং অ্যঞ্জেলা মার্কেল।

কেউ বলছেন, ‘মেলানিয়া ট্রুডোর জন্য সব ঝুঁকি নিতে চান’। কারও মন্তব্য, ‘সপ্তাহের সেরা দৃশ্য এটি’। এমনকি ‘হ্যাশট্যাগ মেলানিয়ালাভসট্রুডো’ জনপ্রিয় হয়ে গেছে ইতোমধ্যে। লোকের বক্তব্য, ‘যে দৃষ্টিতে মেলানিয়া ট্রুডোর দিকে তাকাচ্ছেন তেমন ভঙ্গিতে আমাদের দিকে সবাই তাকালে পৃথিবীটা আরও বেশি সুখের হত’।

এ সময় ট্রাম্পও ঝুঁকে ৬৬ বছর বয়সী ফরাসী ফার্স্ট লেডি ব্রিজিত মাঁখোর সঙ্গে সৌজন্য-বিনিময় করছেন

ভিডিওেতে দেখা যায়, এ সময় ট্রাম্পও ঝুঁকে ৬৬ বছর বয়সী ফরাসী ফার্স্ট লেডি ব্রিজিত মাঁখোর সঙ্গে সৌজন্য-বিনিময় করছেন। মাঁখোর স্ত্রী তাঁর স্বামীর চেয়ে চব্বিশ বছরের বড়। ঠিক যেমন তিন বার বিবাহিত ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার বয়সের পার্থক্য পাক্কা চব্বিশ বছরের। কিন্তু ট্রুডোর  চেয়ে মেলানিয়া বছর দেড়েকের বড় মাত্র। এক প্রজন্মেরই দুজন।

আগস্টের ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত ফ্রান্সে অনুষ্ঠিত জি সেভেন সামিটে অংশ নিয়েছিলেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্‍মানি, ইটালি ও জাপানের নেতারা। বিশেষ আমন্ত্রণে সামিটে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related Topics

টপ নিউজ

জাস্টিন ট্রুডো / মেলানিয়া ট্রাম্প / জি সেভেন সামিট / ফ্রান্স / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি অবরোধ: বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা নতুন সংকটে
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • আমরা ‘শান্তি স্থাপনকারী’, রাজনীতিবিদ নই: ট্রাম্পের মন্তব্যের জবাবে পোপ 
  • ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net