Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৫

টপ নিউজ

ইউএনবি
04 August, 2019, 09:05 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে ফুটপাত উদ্ধারে নেমেছে ডিএনসিসি: প্রশাসক শফিকুল ইসলাম
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সড়ক দুর্ঘটনা: বছরে আর্থিক ক্ষতি ৬০ হাজার কোটি টাকা

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৫

রোববার (৪ আগস্ট) সকালে মির্জাপুর উপজেলা এবং শনিবার মধ্যরাতে ঘাটাইল ও দেলদুয়ার উপজেলায় এসব দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন।
ইউএনবি
04 August, 2019, 09:05 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

টাঙ্গাইলে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) সকালে মির্জাপুর উপজেলা এবং শনিবার মধ্যরাতে ঘাটাইল ও দেলদুয়ার উপজেলায় এসব দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন।

মির্জাপুরের কদিম দেওহাটা এলাকায় রোববার সকালে অটোরিকশা এবং বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মির্জাপুর পৌর সদরের বাইমহাটি আদালতপাড়া গ্রামের ফালু মিয়ার ছেলে শরিফুল (৪০), বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের পাখি সিকদারের ছেলে জাহাঙ্গীর (৩৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (২৮)।

এ ব্যাপারে মির্জাপুর থানার এসআই আব্দুস সামাদ বলেন, “গাজীপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাস উপজেলার কদিম দেওহাটা এলাকায় পৌঁছলে একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাসলিমা বেগম নিহত হন এবং নিহতের স্বামীসহ দুজন আহত হন।”

আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে দুজনের মৃত্যু হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

এদিকে ঘাটাইলের গারো বাজার এলাকায় মালবাহী একটি ট্রাক ব্যাটারি চালিত রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই ভ্যানের আরোহী কালাম মিয়া নিহত ও পাঁচজন আহত হন।

নিহত কালাম মিয়া (৫০) উপজেলার চারিয়াবাইদ গ্রামের আফসার আলীর ছেলে।

ঘাটাইল উপজেলার সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফজলুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে শনিবার গভীর রাতে দেলদুয়ার উপজেলার মহেড়া সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সোরহাব হোসেন নামে একজন নিহত হয়েছেন।

বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে জায়গা দিতে গিয়ে লাকড়ি ভর্তি ট্রাক খাদে পড়লে লাকড়ির ওপর ঘুমিয়ে থাকা এই ব্যক্তি নিহত হন বলে জানিয়েছেন দেলদুয়ার থানার এসআই আব্দুল হান্নান। 

নিহত সোরহাব হোসেন (৫০) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর গ্রামের সদর উদ্দিন মন্ডলের ছেলে।

নিহত ব্যক্তি ওই ট্রাকের লোড-আনলোডের কাজ করতো বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

Related Topics

বাংলাদেশ

সড়ক দুর্ঘটনা / টাঙ্গাইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে ফুটপাত উদ্ধারে নেমেছে ডিএনসিসি: প্রশাসক শফিকুল ইসলাম
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সড়ক দুর্ঘটনা: বছরে আর্থিক ক্ষতি ৬০ হাজার কোটি টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net