Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
চোরা শিকারের কারণে ভারতে চিতাবাঘের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে

টপ নিউজ

বাসস
28 August, 2019, 11:25 am
Last modified: 28 August, 2019, 11:29 am

Related News

  • সৌদি আরবের গুহায় মিলল মমি হয়ে যাওয়া চিতার দেহাবশেষ; ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ তথ্য
  • ভাইরাল ভিডিওতে চিতাকে পানি পান করিয়ে বরখাস্ত হওয়া ভারতীয় বনকর্মীকে চাকরিতে পুনর্বহাল
  • শঙ্কার ছায়া ভারতের চিতা প্রকল্পে
  • ভারতে ৮ চিতার মৃত্যুর পর বন্যপ্রাণী কর্মকর্তাকে অপসারণ 
  • ভারতের কুনো জাতীয় উদ্যানে আরও এক চিতার মৃত্যু 

চোরা শিকারের কারণে ভারতে চিতাবাঘের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে

ভারতের ওয়াইল্ডলাইফ প্রটেকশন সোসাইটি’র (ডব্লিউপিএসআই) তথ্য অনুসারে, দেশটিতে ২০১৮ সালে প্রতিদিন অন্তত একটি করে চিতাবাঘের মারা পড়ছে, যা ২০১৪ সালের পর থেকে সর্বোচ্চ।
বাসস
28 August, 2019, 11:25 am
Last modified: 28 August, 2019, 11:29 am

চোরাশিকার, দুর্ঘটনা ও মানুষের সঙ্গে সংঘাতের কারণে ভারতে চিতাবাঘের অস্তিত্ব মারাত্মক হুমকি মুখে পড়েছে। গত পাঁচ বছরে চিতাবাঘের মৃত্যুহার লক্ষণীয় মাত্রায় বেড়েছে।

ভারতের ওয়াইল্ডলাইফ প্রটেকশন সোসাইটি’র (ডব্লিউপিএসআই) তথ্য অনুসারে, দেশটিতে ২০১৮ সালে প্রতিদিন অন্তত একটি করে চিতাবাঘের মারা পড়ছে, যা ২০১৪ সালের পর থেকে সর্বোচ্চ।

ভারতে ২০১৮ সালে মোট ৪৬০ টি ও ২০১৭ সালে ৪৩১টি, ২০১৬ তে ৪৪০টি, ২০১৫ তে ৩৩৯টি এবং ২০১৪ সালে ৩৩১টি চিতাবাঘ মারা পড়ার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

ডব্লিউপিএসআই’র তথ্য অনুযায়ী ২০১৮ সালে চিতাবাঘের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭০১টি।

এরমধ্যে, মধ্যপ্রদেশে ১,৮১৭টি, কর্নাটকে ১,১২৯টি, মহারাষ্ট্রে ৯০৫টি, ছত্তিশগড়ে ৮৪৬টি, তামিল নাড়–তে ৮১৫টি, উত্তরখন্দে ৭০৩টি, কেরালায় ৪৭২টি, উড়িষ্যায় ৩৪৫টি, অন্ধপ্রদেশে ৩৪৩টি, উত্তর প্রদেশে ১৯৪টি, গোয়ায়, ৭১টি বিহারে ৩২টি ও ঝাড়খন্দে ২৯টি চিতাবাঘ হিসেব করা হয়েছে।

বিশ্বজুড়ে বন্যপ্রাণী সংরক্ষণবাদীদের মুল উদ্বেগের কারণ হচ্ছে চোরাশিকার। ২০১৮ সালে ভারতজুড়ে ১৫৫টি চিতাবাঘ শিকার বা চোরাশিকার করা হয়েছে।

সংরক্ষণবাদী ও বন্যপ্রাণী বিষয়ক লেখিকা প্রেরণা সিং বিন্দা বলেন, ‘ফ্যাশনের প্রয়োজনে চামড়া ও হাড়ের জন্য চিতাবাঘ নিধন করা হয়ে থাকে।’

বিশ্বব্যাপী বন্যপ্রাণী বিষয়ক বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনা, গ্রামবাসীর দ্বারা হামলা বা বন বিভাগের কার্যকলাপের কারণে এইসব চিতাবাঘ মারা পড়ে। ২০১৮ সালে ভারতবর্ষ জুড়ে দুর্ঘটনায় ৭৪ টি চিতাবাঘ মারা পড়ে। বেশির ভাগ দুর্ঘটনা জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণের ভিতরে ঘটে থাকে।

এছাড়া, ২০১৮ সালে প্রাকৃতিক বা অন্যান্য কারণে ১৯৪টি, গ্রামবাসীর আক্রমণে ৭৯টি ও বন বিভাগের কারণে ৯টি বাঘ মারা পড়ে।

এসব চিতাবাঘ শিকারের সন্ধানে লোকালয়ে চলে আসে এবং মানুষের সঙ্গে সংঘাতে তারা মারা পড়ে।

Related Topics

অফবিট / বাংলাদেশ

চিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • সৌদি আরবের গুহায় মিলল মমি হয়ে যাওয়া চিতার দেহাবশেষ; ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ তথ্য
  • ভাইরাল ভিডিওতে চিতাকে পানি পান করিয়ে বরখাস্ত হওয়া ভারতীয় বনকর্মীকে চাকরিতে পুনর্বহাল
  • শঙ্কার ছায়া ভারতের চিতা প্রকল্পে
  • ভারতে ৮ চিতার মৃত্যুর পর বন্যপ্রাণী কর্মকর্তাকে অপসারণ 
  • ভারতের কুনো জাতীয় উদ্যানে আরও এক চিতার মৃত্যু 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net