Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
গ্রামীনফোন ও রবির ব্যান্ডউইথ কমিয়ে দেয়ার নির্দেশ

টপ নিউজ

বাসস
05 July, 2019, 03:55 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্ত লঙ্ঘনের অভিযোগ জিপি ও বাংলালিংকের; চায় বিটিআরসির হস্তক্ষেপ
  • ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করল যে ১২ প্রতিষ্ঠান
  • দেশে গ্রামীণফোন ও রবি-র ৫জি সেবা চালু, যেভাবে ব্যবহার করবেন
  • আবারও জাতীয় দলের স্পন্সর রবি, এবার কমলো টাকার অঙ্ক
  • ২ ঘণ্টারও বেশি সময় বিভ্রাটের পর আবারও সচল জিপির নেটওয়ার্ক

গ্রামীনফোন ও রবির ব্যান্ডউইথ কমিয়ে দেয়ার নির্দেশ

মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের বিরুদ্ধে এই প্রথমবারের মতো কোন শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করলো বিটিআরসি
বাসস
05 July, 2019, 03:55 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

বকেয়া অর্থ পরিশোধ না করায় মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির ব্যান্ডইউথ আংশিক কমিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রায় ১৪ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধ না করায় গ্রামীণফোন ও রবিকে এই শাস্তি দিয়েছে বিটিআরসি।

 বৃহস্পতিবার (৪ জুলাই), গ্রামীণফোনের ৩০ ভাগ এবং রবির ১৫ ভাগ ব্যান্ডউইথ কমিয়ে দিতে দেশের সবগুলো আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) নির্দেশনা পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। 

 মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের বিরুদ্ধে এই প্রথমবারের মতো কোন শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করলো বিটিআরসি।

 যদিও এই শিল্প-সংশ্লিষ্ট লোকজন মনে করছেন এই নির্দেশনা কার্যকর হলে মোবাইল ব্যবহারকারীরা বড় ধরনের সমস্যায় পড়বেন, বিশেষ করে কল করা এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে।এর ফলে কল ড্রপের সংখ্যা বাড়বে ও ইন্টারনেটের গতি কমে যাবে।

বিটিআরসি চেয়ারম্যান মোঃ জহিরুল হক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে বলেন, “সাধারণ জনগণের টাকার কথা চিন্তা করেই গ্রামীনফোন ও রবির ব্যান্ডউইথ সক্ষমতা কমিয়ে দিতে বাধ্য হয়েছি আমরা।”

 তিনি বলেন এর ফলে  মোবাইল ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়বেন , কিন্তু তা অসহনীয় হবে না। “অপারেটরগুলো বকেয়া পরিশোধ করার সঙ্গে সঙ্গে এই নিয়ন্ত্রণ উঠিয়ে নেয়া হবে” বলে জানান তিনি। 

 এর আগে ১২ হাজার ৫৭৯ দশমিক ৯৫ কোটি টাকা বকেয়া দাবি করে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং ৮৬৭ দশমিক ২৩ কোটির জন্য রবিকে নোটিশ পাঠায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গত এপ্রিল মাসে অপারেটর দুটিকে চিঠি পাঠানো হয়। টাকা পরিশোধের জন্য অপারেটর দুটিকে দুই সপ্তাহের সময় দেওয়া হয়। বিটিআরসি থেকে তখন বলা হয়, গ্রামীণফোন ও রবির সর্বশেষ অডিটের পরে এই ডিমান্ড লেটার পাঠানো হয়েছে। 

তবে রবির দাবি, হিসাব নিরীক্ষকরা যেসব কারণে বকেয়া হয়েছে বলে দাবি করেছেন, তা এখনও বিচারাধীন রয়েছে।

রবির করপোরেট ও রেগুলেটরি চীফ শাহেদ আলম বাসসকে বলেন, ব্যান্ডউইথ কমিয়ে দেয়া খুবই দুঃখজনক হবে কেননা এতে সমস্যায় পড়বেন গ্রাহকরা। 

শাহেদ বলেন, “ বিটিআরসির এমন কড়া পদক্ষেপে আমরা হতাশ হয়েছি। ত্রুটিপূর্ণ নীরিক্ষার বিরুদ্ধে আমাদের অনাস্থার কথা  আমরা বিটিআরসিকে ইতোমধ্যে জানিয়েছি।”

তবে সীমিত ব্যান্ডউইথ দিয়েও সন্তোষজনক সার্ভিস দিতে পারবে রবি বলে জানান শাহেদ। 

গ্রামীনফোনের জনসংযোগ বিভাগের উপ-ব্যবস্থাপক মোঃ হাসান বলেন, “এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের লাখ লাখ ডাটা ব্যবহারকারীদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। এই পদক্ষেপের নৈতিকতার প্রশ্নে আমরা অবাক হচ্ছি।”

এই সিদ্ধান্তের আগে ফোন অপারেটর মার্কেটে শীর্ষ গ্রামীনফোন ২০৯.৯৩ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ ব্যবহার করতো। এখন গ্রামীনফোন ব্যবহার করবে ১৪৬.৯৫ জিবিপিএস।

এবং আগে রবির বরাদ্দ ছিল ১৫০.৬৭ জিবিপিএস আর এখন পাবে ১২৮ জিবিপিএস।

বিটিআরসির হিসেব অনুযায়ী গত মে মাস পর্যন্ত গ্রামীনফোনের ৭.৪৮ কোটি এবং রবির ৪.৭৭ কোটি কার্যকর গ্রাহক বা সংযোগ আছে। এবং এই গ্রাহকদের অর্ধেকই ইন্টারনেট ব্যবহার করছেন। 

  

 

 

Related Topics

গ্রামীনফোন / রবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্ত লঙ্ঘনের অভিযোগ জিপি ও বাংলালিংকের; চায় বিটিআরসির হস্তক্ষেপ
  • ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করল যে ১২ প্রতিষ্ঠান
  • দেশে গ্রামীণফোন ও রবি-র ৫জি সেবা চালু, যেভাবে ব্যবহার করবেন
  • আবারও জাতীয় দলের স্পন্সর রবি, এবার কমলো টাকার অঙ্ক
  • ২ ঘণ্টারও বেশি সময় বিভ্রাটের পর আবারও সচল জিপির নেটওয়ার্ক

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net