Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
এডিস মশা নিয়ন্ত্রণে ‘এসআইটি’ পদ্ধতি

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
22 August, 2019, 12:55 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে নারীসহ দুজনের মৃত্যু

এডিস মশা নিয়ন্ত্রণে ‘এসআইটি’ পদ্ধতি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শকগণ সারা বিশ্বের ডেঙ্গু পরিস্থিতি ও নিয়ন্ত্রণ গ্রহণ করা হয়েছে বলে জানান এবং গৃহীতব্য ব্যবস্থাদি সম্পর্কে আলোকপাত করেন। তারা বাংলাদেশের ডেঙ্গু নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
টিবিএস রিপোর্ট
22 August, 2019, 12:55 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

এডিস মশা নিয়ন্ত্রণে ‘স্টেরাইল ইনসেক্টস টেকনিকস্ (এসআইটি)’ পদ্ধতি বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে  আলোচনা করেছে আন্তর্জাতিক আনবিক শক্তি এজেন্সি (আইএইএ) প্রেরিত কনসালটেন্ট টিম।

বুধবার (২১ শে আগস্ট) দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইএইএ এবং ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) থেকে আসা বিশেষজ্ঞগণ ‘এসআইটি’ সম্পর্কে সাধারণ ধারণা দেন। এ বিষয়ে প্রতিনিধিরা বাংলাদেশে ‘এসআইটি’ প্রকল্পে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসআইটি পদ্ধতিতে পুরুষ জাতীয় এডিস মশাকে গামা রশ্মি প্রয়োগের মাধ্যমে বন্ধ্যা করা হয়। এই মশা অবমুক্ত করা হলে সেগুলো স্ত্রী এডিস মশার সঙ্গে মিলিত হয়। আর ওই স্ত্রী এডিস মশা যে ডিম পাড়ে তা থেকে বংশবিস্তার হয় না। এর ফলে এডিস মশার বংশ কমতে থাকে।

এর আগে গত ‘স্টেরাইল ইনসেক্ট টেকনিক’ নিয়ে সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা তাদের গবেষণা সম্পূর্ণ করেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে পদ্ধতিটি মাঠ পর্যায়ে প্রয়োগের নির্দেশ দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। 

সভায় স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালকসহ অন্যান্য বিশেষজ্ঞগণ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক-রোগ নিয়ন্ত্রণ, পরিচালক-আইইডিসিআর, স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ, এফএও/আইএইএ বিশেষজ্ঞ ডানিলো ডি অলিভিয়েরা, রাফায়েল আগ্রিলেস হিরেওরস এবং এবং বিশ^ স্বাস্থ্য সংস্থার (ডব্ল্উিএইচও) প্রতিনিধি রাজপাল যাদব. ডা. মায়া সিপাল এনগন, ডা সাবেরা সুলতানা উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের অনুমতিক্রমে পরিচালক রোগ নিয়ন্ত্রণ ও সিডিসি’র লাইন ডাইরেক্টর অধ্যাপক সানিয়া তাহমিনা বর্তমান ডেঙ্গু পরিস্থিতি এবং এ বিষয়ে গৃহীত ও সম্পাদিত কার্যাদি সম্পর্কে সভাকে অভিহিত করেন।

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য গৃহীত ও চলমান বিভিন্ন কার্যাদি এবং লার্ভা নিয়ন্ত্রণে লারভিসিডিং, এডাল্ট নিয়ন্ত্রণে ফগিংসহ বিভিন্ন সংস্থা যেমন বিআরটিএ, রিহ্যাব-এর সাথে সমন্বয় করে মশা নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মকান্ডের ব্যাপারে সভাকে অবহিত করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শকগণ সারা বিশ্বের ডেঙ্গু পরিস্থিতি ও নিয়ন্ত্রণ গ্রহণ করা হয়েছে বলে জানান এবং গৃহীতব্য ব্যবস্থাদি সম্পর্কে আলোকপাত করেন। তারা বাংলাদেশের ডেঙ্গু নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

Related Topics

বাংলাদেশ

ডেঙ্গু / ডেঙ্গু নিয়ন্ত্রণ / এডিস মশা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে নারীসহ দুজনের মৃত্যু

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net