Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ইউএনওর বাসভবনে হামলায় ২ মামলার প্রধান আসামি বরিশালের মেয়র

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
19 August, 2021, 10:10 pm
Last modified: 19 August, 2021, 11:12 pm

Related News

  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ
  • বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ইউএনওর বাসভবনে হামলায় ২ মামলার প্রধান আসামি বরিশালের মেয়র

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কর্তৃপক্ষ ১০ প্লাটুন বিজিবি সদস্য এবং ১০ জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করেছে।
টিবিএস রিপোর্ট
19 August, 2021, 10:10 pm
Last modified: 19 August, 2021, 11:12 pm

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহকে। 

গতকাল বুধবার রাতে বাসভবনে হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার ইউএনও মুনিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ইউএনও মুনিবুর রহমান বুধবার রাতে উপজেলা কমপ্লেক্সে তার সরকারি বাসভবনে হামলার জন্য মেয়রসহ ২৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এছাড়াও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এদিকে, কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মেয়রকে প্রধান আসামি দেখিয়ে আরেকটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার অনুসারে, হামলাটি সংঘটিত হয়েছিল বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশালের মেয়র সাদিকের নির্দেশে।

এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষমতাসীন দলের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ওরফে বাবু, ত্রাণবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে ফিরোজ, জেলা ছাত্রলীগের সহসভাপতি অলিউল্লাহ অলি প্রমুখ।

ইউএনও তার দায়ের করা মামলার অভিযোগে উল্লেখ করেছন, জাতীয় শোক দিবস উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষে লাগানো ব্যানার, ফেস্টুন রাতের আঁধারে ছিঁড়ে ফেলায় বাধা দিতে গেলে বুধবার রাতে তার সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটে। হামলায় বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন আনসার সদস্য আহত হন। ছাত্রলীগের দাবি, এ সময় তাদের অন্তত ৩০ জন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কর্তৃপক্ষ ১০ প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্য এবং ১০ জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক আজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিজিবি ও ম্যাজিস্ট্রেট মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বরিশালের জেলা প্রশাসক সাইদ জসিম হায়দার লিপু বলেছেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এবং বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে বরিশাল সদর উপজেলায় ইউএনওর বাসভবনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় চার পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যানার অপসারণ নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের একটি দল ইউএনও অফিস ভবনে ঝোলানো ব্যানার অপসারণের জন্য উপজেলা পরিষদ চত্বরে আসে।

কিন্তু তারা ইউএনওর কাছ থেকে পূর্ব অনুমতি নেয়নি।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে দলটি ঘটনাস্থলে গিয়ে ব্যানার সরাতে শুরু করে। তা দেখে ইউএনওর বাসভবনে কর্তব্যরত আনসার সদস্যরা তাদেরকে সকালে আসতে বলে, কারণ বাড়ির সবাই তখন ঘুমাচ্ছিল।

এমন সময় ঘটনাস্থলে ইউএনও উপস্থিত হন। সিটি কর্পোরেশনের কর্মীদের কাছে তিনি ব্যানার সরানোর কারণ জানতে চান।

এরপর সিটি কর্পোরেশনের দলটি ইউএনওর সাথে খারাপ ব্যবহার শুরু করে। এমনকি তারা তাকে গালাগালও করে।
 
সিটি কর্পোরেশনের কর্মচারীরা ইউএনওর ওপর হামলা চালালে তাকে বাঁচাতে কর্তব্যরত আনসার সদস্যরা শটগানের গুলি ছোড়ে।

ঘটনাস্থলে তিনজন গুলিবিদ্ধ হন।

এ খবর পেয়ে সিটি কর্পোরেশনের মেয়র ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।

প্রথম হামলার পর ইউএনওর বাসভবনে ভাঙচুর করতে আসা নেতাকর্মী ও পুলিশের মধ্যে বেশ কয়েক দফায় সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছে। 

Related Topics

বরিশাল / মেয়র / ইউএনও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ
  • বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net