Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
আসছে জনবান্ধব নানা প্রকল্প, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

টপ নিউজ

ইউএনবি রিপোর্ট
13 September, 2019, 07:50 am
Last modified: 13 September, 2019, 08:04 am

Related News

  • ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলের উন্নয়নের জন্য নতুন কৌশলগত পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ সরকারের
  • ব্যবসায়ীদের স্বস্তি দিতে আজ থেকে ই-ভ্যাট রিফান্ড চালু করছে এনবিআর
  • ই-ডেস্ক সিস্টেম চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • ড্যাপ পরিবর্তনের বিরুদ্ধে পরিকল্পনাবিদ ও নাগরিক সমাজের ক্ষোভ, জাতীয় কনভেনশনের ঘোষণা
  • ড্যাপ সংশোধন পিছিয়ে যাচ্ছে, সমন্বয় হবে ভবনের উচ্চতা

আসছে জনবান্ধব নানা প্রকল্প, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোকে শিগগিরই সেফ সিটি প্রকল্পের আওতায় আনার জন্য নানা পরিকল্পনা চলছে...
ইউএনবি রিপোর্ট
13 September, 2019, 07:50 am
Last modified: 13 September, 2019, 08:04 am

ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোকে অপরাধমুক্ত ও নিরাপদ করতে এগুলোকে শিগগিরই সেফ সিটি প্রকল্পের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

বৃহস্পতিবার সচিবালয়ে ‘ডিজিটাল সেবা বাস্তবায়নে সঠিক পরিকল্পনা ও আগামী সম্ভাবনা’ নিয়ে পর্যালাচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, ‘এই প্রকল্পের আওতায় শুধু ঢাকাতেই প্রায় ৬ হাজার কিলোমিটার রাস্তাজুড়ে ১৪ থেকে ১৬ হাজার উন্নত প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা বসানো হবে। অপরাধীদের শনাক্ত করা যাবে তাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) থাকা ছবির মাধ্যমে।’

এই প্রজেক্টের আওতায় ঢাকার পর চট্টগ্রাম ও অন্যান্য শহরও নিয়ে আসা হবে।

কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে তা ব্যাখ্যা করতে গিয়ে আসাদুজ্জামান খান জানান, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক সিস্টেম কন্ট্রোল করে যানজট নিরসন করা হবে। সে সঙ্গে যেসব গাড়ি ট্রাফিক নিয়ম অমান্য করবে সেগুলোকে ক্যামেরা দিয়ে খুঁজে বের করা যাবে।

“ক্যামেরাগুলো অপরাধীদের শনাক্ত করতে ব্যবহার করা হবে, যা দেখে আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধীদের অবস্থান জানতে পারবে,” যোগ করেন তিনি।

অনলাইনে জিডি দাখিল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরও বলেন, জনগণ এখন থেকে অনলাইনে যে কোনো থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন।

এজন্য এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথম পর্যায়ে পদ্ধতিটি চালু করা হবে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ও ময়মনসিংহে। পর্যায়ক্রমে এটি সারাদেশেই চালু করা হবে।

অনলাইনে পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে সব ধরনের সেবাই অনলাইনে দেবার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রত্যেক থানাকে অনলাইনের আওতায় আনার উদ্যোগও চলছে। এটি চালু হয়ে গেলে পুলিশ ভেরিফিকেশনের জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কারাগারে থেকেই স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ

সম্প্রতি পরীক্ষামূলকভাবে টাঙ্গাইল জেলা কারাগারে ‘স্বজন’ নামের একটি প্রকল্প চালু করেছে সরকার। সেখানে কারাবন্দীরা কারাগারের ভেতরে থেকেই স্বজনদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারেন। এর ফলে কারাগারটিতে এখন দর্শনার্থীর সংখ্যা কমেছে প্রায় ৮০ শতাংশ।

হটলাইন ৯৯৯

৯৯৯ সার্ভিসটি আরও জনবান্ধব করতে এবং প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে অতিরিক্ত সচিবকে (পুলিশ) প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিকিউরিটি সার্ভিস ডিভিশনের যুগ্ম সচিব, পুলিশের প্রতিনিধি ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

Related Topics

বাংলাদেশ

সেফ সিটি / নগর পরিকল্পনা / অপরাধমুক্ত নগর / ডিজিটাইজেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলের উন্নয়নের জন্য নতুন কৌশলগত পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ সরকারের
  • ব্যবসায়ীদের স্বস্তি দিতে আজ থেকে ই-ভ্যাট রিফান্ড চালু করছে এনবিআর
  • ই-ডেস্ক সিস্টেম চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • ড্যাপ পরিবর্তনের বিরুদ্ধে পরিকল্পনাবিদ ও নাগরিক সমাজের ক্ষোভ, জাতীয় কনভেনশনের ঘোষণা
  • ড্যাপ সংশোধন পিছিয়ে যাচ্ছে, সমন্বয় হবে ভবনের উচ্চতা

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net