১৯ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে 'সহকারী পরিচালক (প্রকৌশল-পুর)' পদে ১৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রি অথবা এ.এম.আই.ই-এর 'এ' এবং 'বি' সেকশন পাস হলেই পদটিতে আবেদন করা যাবে। এসএসসি এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুই প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনাে পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযােগ্য হবে না। ১০ ডিসেম্বর ২০২০ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী, ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।
প্রার্থীদেরকে আগামী ৭ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
