Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
বাহরাইনের বিপক্ষে হেরে বাছাই পর্ব শুরু বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
08 June, 2022, 06:50 pm
Last modified: 08 June, 2022, 06:57 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

বাহরাইনের বিপক্ষে হেরে বাছাই পর্ব শুরু বাংলাদেশের

সব সময়ের মতো বাংলাদেশ দলের ত্রাতা ছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। কিন্তু র‌্যাঙ্কিংয়ে ৯৯ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেননি তিনি।
টিবিএস রিপোর্ট
08 June, 2022, 06:50 pm
Last modified: 08 June, 2022, 06:57 pm

শক্তিতে প্রতিপক্ষ বেশ এগিয়ে। ম্যাচ বাঁচানোই ছিল বাংলাদেশের প্রথম লক্ষ্য। জামাল ভূঁইয়ার দলের জন্য ড্র হতে পারতো বড় প্রাপ্তি। কিন্তু রক্ষণ আগলে বেশিক্ষণ খেলতে পারলো না সফরকারীরা। বাহরাইনের অবিরত আক্রমণের সামনে দেয়াল তুলেও দলকে বাঁচাতে পারলেন না বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বড় হার নিয়ে মাঠ ছাড়তে হলো হাভিয়ের কাবরেরার দলকে।

বুধবার মালয়েশিয়ার কুয়ালা লামপুরে বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে এশিয়া কাপ বছাইয়ের ম্যাচে বাইরাইনের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। প্রথমার্ধে দুই গোল হজম করা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে নিজেদের জাল অক্ষত রাখলেও প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে পায়নি। বাইরাইনের পক্ষে গোল করেন আবদুল্লাহ হারাম ও কামিল আল আসওয়াদ। আগামী শনিবার 'ই' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করা ম্যাচের শুরুর একাদশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ। রক্ষণভাগ মজবুত করতে শুরুর দিকে প্রায় সব খেলোয়াড়ই নিচের দিকে নেমে আসে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একটু একটু করে ছড়িয়ে খেলতে শুরু করে দল। কিন্তু নিয়ন্ত্রণ নেওয়া যায়নি ম্যাচের। ছন্দময় ফুটবল খেলে যেতে থাকে বাহরাইন। 

ফিফা র‌্যাঙ্কিংয়ে নম্বরে ৮৯ আছে বাহরাইন, বাংলাদেশ সেখানে ১৮৮ নম্বরে। ৯৯ ধাপ এগিয়ে থাকা দলকে শুরুতেই হতাশ করেন জিকো। কর্নারে মোহামাদ বেনাদ্দির দুর্বল হেড ড্রপ খেয়ে ছুটছিল জালের দিকে, ঝাঁপিয়ে পড়ে ফেরান বাংলাদেশ গোলরক্ষক, অরক্ষিত বল দূরে পাঠিয়ে দলকে বিপমুক্ত করেন আতিকুর রহমান ফাহাদ।

২২তম মিনিটে কোমাইল হাসান আল আসওয়াদের ফ্রি-কিক সহজেই গ্লাভসে নেন জিকো। একটু পর আলি আব্দুল্লাহ হারামের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট ফিস্ট করে ফেরান তিনি। ২৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে সুযোগ তৈরি করে বাংলাদেশ। কিন্তু রাকিব হোসেনের আড়াআড়ি ক্রসে হেড নিতে পারেননি সাজ্জাদ হোসেন। এটাই বাংলাদেশের পরিষ্কার আক্রমণ ছিল। এ ছাড়া আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।

২৯তম মিনিটে সতীর্থের ব্যাক হিল ফ্লিকে রাশেদ খলিল কোনাকুনি শট নেন, এবারও ফেরান জিকো। ৩৪তম মিনিটে দলকে আর বাঁচাতে পারেননি তিনি। কর্নার কিক থেকে নিখুঁত হেডে বল জালে জড়ান আব্দুল্লাহ হারাম। এরপর আক্রমণেল ধার আরও বাড়ায় বাহরাইন। 

৮ মিনিট পরই গোলের দেখা পেয়ে যায় তারা। ৪২তম মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরাল নিচু শটে আল আসওয়াদ ব্যবধান দ্বিগুণ করেন। বাহরাইনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। ৪৪ বছর আগে ১৯৭৯ সালে প্রেসিডেন্টস কাপের সেই ম্যাচেও ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ফুটবল দল / এএফসি এশিয়ান কাপ বাছাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net