Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
রিয়ালের তৃতীয় গোলের কথা বিশ্বাস করতে পারেননি মেসি

খেলা

টিবিএস ডেস্ক
05 May, 2022, 07:10 pm
Last modified: 05 May, 2022, 07:12 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

রিয়ালের তৃতীয় গোলের কথা বিশ্বাস করতে পারেননি মেসি

এবারের চ্যাম্পিয়ন্স লিগে অসম্ভব সব ঘুরে দাঁড়ানোর গল্প লিখে আসছে রিয়াল মাদ্রিদ। কয়েক ম্যাচ বাকি থাকতেই লা লিগার শিরোপা নিজেদের করে নেওয়া স্প্যানিশ জায়ান্টরা চেলসির বিপক্ষেও দারুণ প্রত্যাবর্তনে ম্যাচ জেতে।
টিবিএস ডেস্ক
05 May, 2022, 07:10 pm
Last modified: 05 May, 2022, 07:12 pm

পথটা কঠিন ছিল, চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মাঠ থেকে ৪-৩ গোলের হার নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকে স্প্যানিশ জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে পিছিয়ে থাকা রিয়াল হয়তো নিজেদের শেষ পরিণতি দেখতে পাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের মানসিকতা রাখা দলটি ছয় মিনিটেই বদলে ফেলে দৃশ্যপট।

দুই মিনিটে দারুণ দুই গোল করে রিয়ালকে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকিয়ে রাখেন রদ্রিগো। আর করিম বেনজেমার গোলে ফাইনাল নিশ্চিত হয় লস ব্লাঙ্কোসদের। শেষ মুহূর্তে রিয়ালের এমন ঘুরে দাঁড়ানোর গল্প বিশ্বাস হয়নি লিওনেল মেসির। বিশেষ করে রিয়ালের তৃতীয় গোলের কথা রসিকতা মনে হয়েছে পিএসজির আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের। যা জাতীয় দল ও বার্সেলোনার সাবেক সতীর্থ সের্হিও আগুয়েরোকে জানিয়েছেন মেসি।

এই ম্যাচে নিজের চ্যানেলে কার্লোস তেভেজকে নিয়ে লাইভ স্ট্রিমিং করছিলেন আগুয়েরো। রিয়ালের তৃতীয় গোলের পর একটি ম্যাসেজ পান আগুয়েরো, সেটা তিনি নিজেই জানান। সেই ম্যাসেজে মেসি জানান, তৃতীয় গোলটি তার কাছে কোনোভাবেই বিশ্বাসযোগ্য মনে হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ স্ট্রিমিংয়ের একটি ভিডিওতে আগুয়েরোকে বলতে দেখা যায়, 'রিয়ালের তৃতীয় গোলের পর একটি ম্যাসেজ পাঠিয়ে মেসি আমাকে বলেছে, 'তোমার এই সস্তা রসিকতা বন্ধ করো, এটা সত্যি হতে পারে না।'

এবারের চ্যাম্পিয়ন্স লিগে অসম্ভব সব ঘুরে দাঁড়ানোর গল্পই লিখে আসছে রিয়াল মাদ্রিদ। কয়েক ম্যাচ বাকি থাকতেই লা লিগার শিরোপা নিজেদের করে নেওয়া স্প্যানিশ জায়ান্টরা চেলসির বিপক্ষেও দারুণ প্রত্যাবর্তনে ম্যাচ জেতে। 

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতলেও দ্বিতীয় লেগে ৭৯ মিনিট পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে থাকে তারা। শেষ বাঁশি বাজার ১০-১৫ মিনিট আগে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে পিছিয়ে ছিল রিয়াল। ওই ম্যাচেও রদ্রিগো ও করিম বেনজেমা গোল করে রিয়ালের শেষ চারের টিকেট নিশ্চিত করেন। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / সের্হিও আগুয়েরো / রিয়াল মাদ্রিদ / চ্যাম্পিয়নস লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net