Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
রেকর্ড দামে বিক্রি হলো ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' জার্সি

খেলা

টিবিএস ডেস্ক
05 May, 2022, 11:40 am
Last modified: 05 May, 2022, 11:55 am

Related News

  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • ‘মেড ইন বাংলাদেশ’ জার্সিতে বিশ্বকাপ খেলছে কেপ ভার্দে
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, ম্যারাডোনার মৃত্যু রহস্য উদ্‌ঘাটনে আবার বিচার শুরু 

রেকর্ড দামে বিক্রি হলো ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' জার্সি

এই জার্সি গায়ে জড়িয়েই ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তী। গত ৩৫ বছর ধরে জার্সিটি ছিল ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার স্টিভ হজের কাছে।
টিবিএস ডেস্ক
05 May, 2022, 11:40 am
Last modified: 05 May, 2022, 11:55 am
ছবি: সংগৃহীত

রেকর্ড দামে নিলামে বিক্রি হলো দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত 'হ্যান্ড অব গড' জার্সি। এই জার্সি গায়ে জড়িয়েই ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তী, যার একটি গোল 'হ্যান্ড অব গড' নামে বিখ্যাত। ম্যারাডোনার এই জার্সি বিক্রি হয়েছে ৯ দশমিক ৩ মিলিয়ন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৮০ কোটি ৪৭ লাখ ৮ হাজার ৭১৪ টাকা! 

নিলামকারী প্রতিষ্ঠান সোথবি'স জানিয়েছে, এযাবত নিলামে বিক্রি হওয়া ক্রীড়া স্মারকের মধ্যে ম্যারাডোনার এই জার্সির দামই সবচেয়ে বেশি। গত ২০ এপ্রিল শুরু হওয়া নিলামে সাতজন ব্যক্তি দাম হেঁকেছেন এবং বুধবার সকালে নিলাম শেষ হয়। তবে ফুটবল ঈশ্বরের জার্সিটি নিজের বগলদাবা করেছেন যেই সৌভাগ্যবান ব্যক্তি, তার নাম প্রকাশ করেনি সোথবি'স।

৮৬'র বিশ্বকাপ ফাইনালে ম্যারাডোনার বিখ্যাত 'হ্যান্ড অব গড' গোল। ছবি: সংগৃহীত

৮৬'র বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত গোলটি করেছিলেন আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনা। ইংরেজদের দাবি, মাথা দিয়ে নয়, বরং হাত দিয়ে গোলটি করেছিলেন ম্যারাডোনা। যে গোল সম্পর্কে ম্যারাডোনা নিজেই বলেছিলেন 'হ্যান্ড অব গড'। লক্ষ লক্ষ ইংরেজের হৃদয় ভেঙে দেওয়া বিশ্বকাপের সেই ম্যাচে যে জার্সি পরে খেলেছিলেন মারাদোনা, সেটিই উঠেছিল নিলামে।

গত ৩৫ বছর ধরে জার্সিটি ছিল ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার স্টিভ হজের কাছে। ম্যাচের পর ম্যারাডোনার সঙ্গে নিজের জার্সি বিনিময় করেছিলেন তিনি। হজের কাছ থেকে জার্সিটি নিয়ে প্রায় দুই দশকের মতো সময় নিজেদের ফুটবল সংগ্রহশালায় রেখেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যারাডোনার জার্সি হাতে স্টিভ হজ। ছবি: দ্য মিরর

চলতি বছরের শুরুর দিকে জার্সিটি বিক্রির সিদ্ধান্ত নেন ৫৯ বছর বয়সী হজ। লন্ডনের একটি নিলাম সংস্থাকে ম্যারাডোনার ওই জার্সিটি বিক্রির দায়িত্ব দেন তিনি।

হজ বলেন, ''গত ৩৫ বছর আমি এই বিখ্যাত জার্সির গর্বিত মালিক ছিলাম। খেলার শেষে ম্যারাডোনার সঙ্গে জার্সি বদল করার সুবাদে ওটা আমার কাছে এসেছিল। বিশ্ব ফুটবলের অন্যতম সেরার বিরুদ্ধে খেলার সুযোগ অবশ্যই আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। ম্যারাডোনা সর্বকালের সেরা ফুটবলারদের এক জন। ২০ বছর সাধারণ মানুষ জার্সিটা দেখার সুযোগ পেয়েছেন সংগ্রহশালায়। এটাও আমার কাছে তৃপ্তির।''

আসল না নকল?

সোথবি'স ম্যারাডোনার জার্সি নিলামে তোলার পর চলতি মাসের শুরুতে জার্সিটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যারাডোনার মেয়ে ডালমা। তার দাবি, নিলামে ওঠা জার্সিটি ম্যারাডোনা বিশ্বকাপের ম্যাচের প্রথমার্ধে পরেছিলেন। সেদিনের ম্যাচের প্রথমার্ধে ম্যারাডোনা ছিলেন গোলশূন্য, দুটি গোলই তিনি দ্বিতীয়ার্ধে করেন।

কিন্তু সোথবি'স বলছে, তাদের কাছে আসল জার্সিটিই রয়েছে যা ম্যারাডোনা দ্বিতীয়ার্ধে পরেছিলেন।

সোথবি'স এর একজন মুখপাত্র এএফপিকে বলেন, "প্রথমার্ধে ম্যারাডোনা একটা ভিন্ন জার্সি পরেছিলেন বটে, কিন্তু দুটি জার্সির মধ্যে স্পষ্টত পার্থক্য বিদ্যমান। তাই নিলামে তোলার আগে আমরা বৈজ্ঞানিক গবেষণা ও প্রচুর শ্রম দিয়ে পরীক্ষা করেছি যে এই জার্সি পরেই ম্যারাডোনা দুটি গোল করেছিলেন কিনা। প্যাচ, স্ট্রাইপ, নাম্বারিং সবকিছু মিলিয়েই এই পরীক্ষা করা হয়েছে।"
প্রতিষ্ঠানটি আরো জানায়, ম্যারাডোনা নিজেও তার 'টাচড বাই গড' বইয়ে এই জার্সির কথা উল্লেখ করেছেন এবং ম্যাচ শেষে তিনি হজকে জার্সিটি দিয়েছিলেন বলে লিখেছেন।

সূত্র: এনপিআর 

Related Topics

টপ নিউজ

ম্যারাডোনা / হ্যান্ড অব গড / জার্সি / নিলাম / স্টিভ হজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • ‘মেড ইন বাংলাদেশ’ জার্সিতে বিশ্বকাপ খেলছে কেপ ভার্দে
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, ম্যারাডোনার মৃত্যু রহস্য উদ্‌ঘাটনে আবার বিচার শুরু 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net