Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
নিয়ম ভেঙে শাস্তি পেলেন খালেদ

খেলা

টিবিএস ডেস্ক
12 April, 2022, 05:30 pm
Last modified: 12 April, 2022, 05:32 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • ইরান যুদ্ধে পাশে না থাকায় ন্যাটোভুক্ত কিছু দেশকে ‘শাস্তি’ দেয়ার কথা ভাবছেন ট্রাম্প
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • আইন মন্ত্রণালয়ের আদেশ: সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি

নিয়ম ভেঙে শাস্তি পেলেন খালেদ

পোর্ট এলিজাবেথ টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে ৩৩২ রানের বড় ব্যবধানে হার মানে বাংলাদেশ। এই ম্যাচে আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙেছেন খালেদ। এ কারণে শাস্তির খড়্গে পড়তে হলো ডানহাতি এই পেসারকে।
টিবিএস ডেস্ক
12 April, 2022, 05:30 pm
Last modified: 12 April, 2022, 05:32 pm

পেসারদের আগ্রাসন থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেটারও যে মাত্রা থাকা উচিত, তা বুঝতে পারলেন খালেদ আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে মেজাজ হারিয়ে শাস্তি পেলেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। আইসিসির নিয়ম ভাঙায় আর্থিক জরিমানা করা হয়েছে তাকে।  

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্সেস স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে ৩৩২ রানের বড় ব্যবধানে হার মানে বাংলাদেশ। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কাইল ভেরেইনাকে বল ছুঁড়ে মেরে আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙেছেন খালেদ। এ কারণে তাকে আর্থিক জরিমানা করেছে আইসিসি।  

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৯৫তম ওভারে বোলিং করছিলেন খালেদ। ওই সময় স্ট্রাইট প্রান্তে ছিলেন কাইল ভেরেইনা। একটা ডেলিভারিতে ভেরেইনা ডিফেন্স করে জায়গায় দাঁড়িয়ে থাকার পরও বল কুড়িয়ে তার দিকে ছুঁড়ে মারেন খালেদ। 

বল ছুঁড়েই হাত তুলে খালেদ দুঃখ প্রকাশ করার চেষ্টা করেন। কিন্তু ভেরেইনা এগিয়ে যান তার দিকে। বল ছুঁড়ে মারার কারণ জানতে চান। প্রথম দিকে নমনীয় থাকলেও ভেরেইনা এগিয়ে যাওয়ায় খালেদও চড়াও হন। এ সময় ইয়াসির আলী রাব্বি এগিয়ে গিয়ে ভেরেইনাকে সরিয়ে নিয়ে আসেন, খালেদ ফেরেন তার বোলিং প্রান্তে। 

এ ঘটনায় খালেদকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২ দশমিক ৯ ধারায় বলা আছে, ক্রিকেটার কিংবা অফিসিয়াল কাউকেই অযথা বল ছুঁড়ে মারা যাবে না। কিন্তু খালেদ সেই নিয়ম মানেননি। 

এ কারণেই তার বিরুদ্ধে মাঠে কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ আনেন মাঠে দায়িত্ব পালন করা আম্পায়াররা। ম্যাচ শেষে রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ দেওয়া হলে সেখানে অভিযোগ মেনে নেন খালেদ। এই কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে ৮ উইকেট নিয়েছেন খালেদ। 

Related Topics

টপ নিউজ

খালেদ আহমেদ / পেসার / শাস্তি / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • ইরান যুদ্ধে পাশে না থাকায় ন্যাটোভুক্ত কিছু দেশকে ‘শাস্তি’ দেয়ার কথা ভাবছেন ট্রাম্প
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • আইন মন্ত্রণালয়ের আদেশ: সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net