Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
প্রথম সেশন প্রোটিয়াদের, শেষ মুহূর্তে ক্যাচ ফেলার আক্ষেপ

খেলা

31 March, 2022, 05:00 pm
Last modified: 31 March, 2022, 05:14 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

প্রথম সেশন প্রোটিয়াদের, শেষ মুহূর্তে ক্যাচ ফেলার আক্ষেপ

অদ্ভুত কারণে খেলা শুরু হতে বেশ দেরি হয়। শুরুতে বাগড়া পড়লেও সেটার প্রভাব নিজেদের ইনিংসে পড়তে দেননি এলগার-আরভিয়া। তাসকিনের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই চার মেনে রানের খাতা খোলেন প্রোটিয়া অধিনায়ক।
31 March, 2022, 05:00 pm
Last modified: 31 March, 2022, 05:14 pm
ওয়ানডে মেজাজে হাফ সেঞ্চুরি তুলে নেন ডিন এলগার। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

ডারবান টেস্টের প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ঝুলিতে একটি উইকেট থাকতে পারতো। দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙার স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সুযোগ তৈরি করেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু তার বলে পেছনে ক্যাচ দেওয়া প্রোটিয়া ওপেনার সারেল আরভিয়ার ক্যাচ নিতে পারেননি লিটন কুমার দাস। দারুণ শুরুর ভালো লাগা নিয়ে বিরতিতে গেছে স্বাগতিকরা।

ডারবানের কিংসমিড স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকা দুই ওপেনার ডিন এলগার ও সারেল আরভিয়ার ব্যাটে প্রথম সেশন নিজেদের করে নিয়েছে। ২৫ ওভারে তাদের স্কোরকার্ডে যোগ হয়েছে ৯৫ রান। 

অধিনায়ক এলগার ৭৬ বলে ৬০ ও আরভিয়া ৭৬ বলে ৩২ রানে অপরাজিত আছেন। প্রথম সেশনে বোলিং করা তাসকিন আহমেদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বিপক্ষে অনেকটা ওয়ানডের গতিতে রান তুলেছেন তারা। 

এর আগে অদ্ভুত কারণে খেলা শুরু হতে বেশ দেরি হয়। টসের পর দুই দল মাঠে নেমেও ঠিক সময়ে খেলা শুরু করতে পারেনি। সাইডস্ক্রিনের সমস্যার কারণে দুই দলই মাঠ ছাড়ে। বেলা ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ২টা ৩৩ মিনিটে খেলা শুরু হয়। 

শুরুতে বাগড়া পড়লেও সেটার প্রভাব নিজেদের ইনিংসে পড়তে দেননি এলগার-আরভিয়া। তাসকিনের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই চার মেনে রানের খাতা খোলেন এলগার। প্রথম ওভার থেকে ৬ রান তুলে যেন ছন্দ পেয়ে যান প্রোটিয়া অধিনায়ক। ওয়ানডের গতিতে ব্যাট চালাতে শুরু করেন তিনি। 

৬০ বলে ৯টি চারে টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ওপেনার। এলগার দ্রুত ব্যাট চালালেও আরভিয়া টেস্ট মেজাজেই খেলেন। প্রথম সেশনের শেষ ওভারে অবশ্য খেই হারান তিনি। মিরাজের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে, যদিও ক্যাচটি নিতে পারেননি লিটন।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ / ডারবান / টেস্ট / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net