Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
30 March, 2022, 02:15 pm
Last modified: 30 March, 2022, 02:17 pm

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

ওয়ানডেতে দাপুটে চেহারায় আছে বাংলাদেশ। অনেকদিন ধরেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে তামিম ইকবালের দল।
টিবিএস রিপোর্ট
30 March, 2022, 02:15 pm
Last modified: 30 March, 2022, 02:17 pm

ওয়ানডেতে সব সময়ই কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ। ঘরের মাঠ হলে যেকোনো দলকে পরীক্ষায় ফেলে তারা। এবার আঙিনাটা বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার মাটিতেও ওয়ানডেতে রাজত্ব করেছে তামিম ইকবালের দল। দেশটিতে প্রথমবারের মতো জয়ের স্বাদ পাওয়া বাংলাদেশে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয়।

ঐতিহাসিক এই সিরিজ জয়ের ফল পেয়ে গেছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির করা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে উন্নতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে গেছে তারা। এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে পাকিস্তান। 

বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ের এই উন্নতি পাকিস্তানের হারের কারণে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মঙ্গলবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেছে বাবর আজমের দল। এই হারে রেটিং পয়েন্ট কিছুটা কমেছে পাকিস্তানের, ২৮ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ৯৩। ৩৬ ম্যাচে সমান ৯৩ পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। 

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছে নিউজিল্যান্ড। ১৮ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ১২১। ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৩২ ম্যাচে ১১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। ২৯ ম্যাচে ১১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অস্ট্রেলিয়া। চার নম্বরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১০। দক্ষিণ আফ্রিকা ১০২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে। 

ওয়ানডেতে দাপুটে চেহারায় আছে বাংলাদেশ। অনেকদিন ধরেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে তামিম ইকবালের দল। ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট এক নম্বরে থাকা বাংলাদেশের। ৯৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইংল্যান্ড। ভারত তিন নম্বরে, অস্ট্রেলিয়া আছে চার নম্বরে।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / ওয়ানডে র‌্যাঙ্কিং / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net