Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
কথা রাখলেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
24 March, 2022, 12:30 am
Last modified: 24 March, 2022, 12:35 am

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

কথা রাখলেন তামিম

এই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা ১৯ (৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি) ম্যাচের সবকটিতেই বাংলাদেশের সঙ্গী হয়েছিল হার। সেখানেই এবার লেখা হলো বিজয়ের গল্প, মাথায় উঠলো সেরার মুকুট। 
টিবিএস রিপোর্ট
24 March, 2022, 12:30 am
Last modified: 24 March, 2022, 12:35 am

দিনটার কথা নিশ্চয়ই মনে আছে তামিম ইকবালের, বাংলাদেশ দলেরও! ৯ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে দাঁড়িয়ে তামিম বলেছিলেন, 'অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই যাব।' দক্ষিণ আফ্রিকার মাটিতে কাজটা যে কঠিন, সেটাও মনে করিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। কিন্তু ১৪ দিন পরে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে, সেখানে কেবল জয়ীদের স্থান। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস লিখেছে বাংলাদেশ। 

এতে একটা লাইন দাঁড়িয়ে গেছে, 'কথা রাখলেন তামিম ইকবাল।'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি জয়ই স্বপ্নের মতো ছিল বাংলাদেশের কাছে। ২০০২ সাল থেকে দেশটিতে খেলে এলেও সাফল্যের খাতা ফাঁকাই পড়ে ছিল। এই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা ১৯ ((৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি) ম্যাচের সবকটিতেই বাংলাদেশের সঙ্গী হয়েছিল হার। সেখানেই এবার লেখা হলো বিজয়ের গল্প। 

যেখানে নায়কের ভূমিকায় সিরিজ সেরা তাসকিন আহমেদ, সফল নেতা হিসেবে তামিমের মুখে চওড়া হাসি। সিরিজ জয়ের বাংলাদেশ অধিনায়ক বললেন, 'এটা বিরাট জয়। এটা মনে হয় আমার ক্যারিয়ারে, আমাদের ক্যারিয়ারে বিরাট অর্জন। আমরা ৪ জন সিনিয়র ১৫ বছর ধরে খেলছি, আমি এই সিরিজ জয়কে ওপরেই রাখব, এটা বিরাট জয়।'

বিদেশের মাটিতে বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জয় ছিল স্বপ্ন, সেটা করে দেখালো বাংলাদেশ। গর্ব নিয়ে তামিম বলেন, 'ওয়ানডে ক্রিকেটে আমাদের অনেক গর্ব। আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে আমরা অনেক ভালো দল। আমাদের হোম সিরিজে বিশ্বের সব দলকেই হারিয়েছি। আমার মতে, এই ফরম্যাটে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি এবং গত ৫-৬ বছর ধরেই খুব ভালো করছি। বিদেশে জেতাই বাকি ছিল। এই সিরিজে আমরা তা করে দেখিয়েছি।'

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে তামিম বলেছিলেন, 'আমরা এমন একটা পর্যায়ে আছি ওয়ানডে ক্রিকেটে, জেতা ছাড়া অন্য কিছু বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই যাব। সাথে এটাও সত্যি যে, এটা কঠিন।' তিন ম্যাচের সিরিজের পর সেই তামিম বললেন, 'বিদেশে জেতাই বাকি ছিল। এই সিরিজে আমরা তা করে দেখিয়েছি।' বাংলাদেশের ড্রেসিং রুমে আবারও একসঙ্গে গাওয়া হলো 'আমরা করবো জয়।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ ক্রিকেট দল / সিরিজ জয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net