Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
শিরোপা জিততে সাকিবদের সামনে মাঝারি লক্ষ্য

খেলা

টিবিএস রিপোর্ট
18 February, 2022, 07:40 pm
Last modified: 18 February, 2022, 09:14 pm

Related News

  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম
  • ঐক্যই শক্তি ফরচুন বরিশালের 

শিরোপা জিততে সাকিবদের সামনে মাঝারি লক্ষ্য

নারাইনের ব্যাটে দাপুটে শুরুর পর মাঝে দিক হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি বিপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা। প্রথম ৬ ওভারে ৭৩ রান তোলা কুমিল্লা শেষ ১৪ ওভারে করে ৭৮ রান।
টিবিএস রিপোর্ট
18 February, 2022, 07:40 pm
Last modified: 18 February, 2022, 09:14 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারের মতো ফাইনালেও তেড়েফুঁড়ে শুরু করলেন সুনীল নারাইন। ফরচুন বরিশালের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবীয় এই অলরাউন্ডার। এদিনও তার ঝড়ে দারুণ পাওয়ার প্লে পেল কুমিল্লা। কিন্তু নারাইন আউট হতেই দলটির স্কোরকার্ডের চেহারা নাজুক। শেষ দিকে মঈন আলী ও আবু হায়দার রনির ব্যাটে লড়াইয়ের পূঁজি পেল কুমিল্লা। 

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে ৯ উইকেটে রান তুলেছে কুমিল্লা। নারাইনের ব্যাটে দাপুটে শুরুর পর মাঝে দিক হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি বিপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। প্রথম ৬ ওভারে ৭৩ রান তোলা কুমিল্লা শেষ ১৪ ওভারে করে ৭৮ রান। প্রথমবারের মতো বিপিএল জিততে ফরচুন বরিশালের দরকার ১৫২ রান। 

আগের ম্যাচে লিটন কুমার দাস শুরুতেই থামেন। অধিনায়ক ইমরুল কায়েসকে অন্য প্রান্তে রেখে তাণ্ডব চালান নারাইন। তুলে নেন ১৩ বলে বিপিএলের ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরি। এই ম্যাচে লিটন কিছুটা সময় উইকেটে ছিলেন। তবে তাকে কিছুই করতে হয়নি। ব্যাট হাতে সাইক্লোন গতিতে রান বন্যা বইয়ে দেন নারাইন। 

তার ব্যাটে ২.৫ ওভারেই ৪০ রান পেয়ে যায় কুমিল্লা। এমন সময় ৬ বলে ৪ রান করা লিটন বিদায় নেন। নতুন ব্যাটসম্যান মাহমুদুল হাসানকে সঙ্গে নিয়ে ঝড় চালিয়ে যেতে থাকেন নারাইন। যা চলে ৫.২ ওভার পর্যন্ত, ততক্ষণে ৬৯ রানে পৌঁছে যায় কুমিল্লা। দলকে উড়ন্ত সূচনা এনে দেওয়া নারাইন ২১ বলে ৫টি চারও ৪টি ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২৩ বলে ৫টি করে চারও ও ছক্কায় ৫৭ রান করে আউট হন তিনি। 

নারাইনের বিদায়ে পর এলোমেলো হয়ে পড়ে কুমিল্লার ইনিংস। দ্রুত ফিরে যান মাহমুদুল হাসান জয় ও ফাফ ডু প্লেসি। অধিনায়ক ইমরুলও দলকে টানতে পারেননি, ১২ বলে ১২ রান করেন ফিরে যান তিনি। এরপর মঈন আলী ও আবু হায়দার রনিই যা রান করেছেন। দলটির শেষ চার ব্যাটসম্যানের কেউই রানের খাতা খুলতে পারেনি। 

সপ্তম উইকেটে ৫২ বলে ৫৪ রানের জুটি গড়েন মঈন-রনি। ৩২ বলে ২টি চার ও একটি ছক্কায় ৩৮ রান করেন মঈন। ২৭ বলে একটি করে চার ও ছক্কায় ১৯ রান করেন রনি। কুমিল্লার মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। বরিশালের মুজিব-উর-রহমান ও শফিকুল ইসলাম ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো ও মেহেদি হাসান রানা।  

Related Topics

টপ নিউজ

ফরচুন বরিশাল / বিপিএল ফাইনাল / কুমিল্লা ভিক্টোরিয়ান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম
  • ঐক্যই শক্তি ফরচুন বরিশালের 

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net