Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
মিরপুরে নারাইন তাণ্ডব, গড়লেন দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড

খেলা

টিবিএস রিপোর্ট
16 February, 2022, 08:30 pm
Last modified: 16 February, 2022, 08:32 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

মিরপুরে নারাইন তাণ্ডব, গড়লেন দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড

বিপিএলের ১০ বছর আগের রেকর্ডটি নিজের করে নিলেন নারাইন। কেবল বিপিএলেই নয়, স্বীকৃতি টি-টোয়েন্টির রেকর্ড বইয়ে উঠে গেছে নারাইনের ইনিংসটি।
টিবিএস রিপোর্ট
16 February, 2022, 08:30 pm
Last modified: 16 February, 2022, 08:32 pm
রেকর্ড গড়া হাফ সেঞ্চুরির পর নারাইনের উদযাপন। ছবি: বিসিবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে বহুবার ঝড় তুলতে দেখা গেছে সুনীল নারাইনকে। অফ স্পিনার হলেও কলকাতায় তিনি হয়ে উঠেছিলেন ওপেনার। সেই নারাইনকে দলে পেয়েও ওপেনিংয়ে কাজে লাগায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ওঠার লড়াই দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার নারাইনকে ওপেনিংয়ে পাঠিয়ে যেন শাপমোচন করলো দলটি। 

প্রথমবারের মতো ওপেনিংয়ে সুযোগ পেয়েই ব্যাট হাতে তাণ্ডব চালালেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের গলির বোলারে পরিণত করে মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরি করলেন নারাইন। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এটা রেকর্ড। নারাইনই এখন বিপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক। ১৬ বলে হাফ সেঞ্চুরি করা বরিশাল বুলসের পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ এতদিন রেকর্ডটি দখলে রেখেছিলেন। ১০ বছর আগের সেই রেকর্ডটি নিজের করে নিলেন নারাইন। 

কেবল বিপিএলেই নয়, স্বীকৃতি টি-টোয়েন্টির রেকর্ড বইয়ে উঠে গেছে নারাইনের ইনিংসটি। টি-টোয়েন্টিতে এটা দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। ১২ বলে হাফ সেঞ্চুরি করে যৌথভাবে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি দখলে রেখেছেন ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই। এরপরই নারাইন, তবে ১৩ বলে হাফ সেঞ্চুরি করে যৌথভাবে দুই নম্বরে আছেন মার্কাস ট্রেসকথিকও।

বিপিএলে রেকর্ড গড়ার পথে চট্টগ্রামের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন নারাইন। ১৪৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই খুনে ব্যাটিং করতে থাকেন তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ১৬ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন আউট হন। 

Related Topics

টপ নিউজ

সুনীল নারাইন / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / কুমিল্লা ভিক্টোরিয়ান্স / চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net