Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
আরেকটি সাকিবময় ম্যাচ, দুরন্ত বরিশাল

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
07 February, 2022, 04:35 pm
Last modified: 07 February, 2022, 04:36 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

আরেকটি সাকিবময় ম্যাচ, দুরন্ত বরিশাল

নেতা হলে কীভাবে দলকে পথ দেখাতে হয়, সেটার দৃষ্টান্ত রেখে যাচ্ছেন সাকিব আল হাসান। চট্টগ্রাম পর্বে টানা তিন ম্যাচে জেতে বরিশাল, ব্যাটে-বলে আলো ছড়িয়ে দুটিতে ম্যাচেসেরার পুরস্কার জেতেন সাকিব। সিলেটেও সেই ধারা ধরে রাখলেন বরিশালের অধিনায়ক।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
07 February, 2022, 04:35 pm
Last modified: 07 February, 2022, 04:36 pm

দুর্বার সাকিব আল হাসানে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ফরচুন বরিশাল। নেতা হলে কীভাবে দলকে পথ দেখাতে হয়, সেটার দৃষ্টান্ত রেখে যাচ্ছেন বরিশালের অধিনায়ক। চট্টগ্রাম পর্বে টানা তিন ম্যাচে জেতে বরিশাল, ব্যাটে-বলে আলো ছড়িয়ে দুটিতে ম্যাচেসেরার পুরস্কার জেতেন সাকিব। সিলেটেও সেই ধারা ধরে রাখলেন তিনি। দারুণ পারফরম্যান্সে দলকে এনে দিলেন জয়, পকেটে পুরলেন টানা তৃতীয় ম্যাচসেরার পুরস্কার। 

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩২ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই জয়ে কুমিল্লাকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বরিশাল। ৮ ম্যাচে ৫ জয়ে ১১ পয়েন্ট (একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট) বরিশালের ঝুলিতে। ৭ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে কুমিল্লা। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে ফরচুন বরিশাল। ওপেনার মুনিম শাহরিয়ার ও সাকিবের ব্যাটে ৫ উইকেটে ১৫৫ রান তোলে তারা। জবাবে সাকিব, নাঈম হাসান, ডোয়াইন ব্রাভোদের দারুণ বোলিংয়ে ৯ উইকেটে ১২৩ রানে থামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

মাঝারি লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই দিক হারায় কুমিল্লা, এরপর আর ধকল কাটিয়ে উঠতে পারেনি তারা। পুরো ইনিংসজুড়ে ধুঁকেছে বিপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। দলটির চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করলেও ইনিংস বড় করতে পারেননি। 

ওপেনার লিটন কুমার দাস ১৯, মুমিনুল হক ৩০, করিম জানাত ১৭ ও তানভীর ইসলাম ২১ রান করেন। বাকিরা উইকেটে গেছেন আর ফিরেছেন। বরিশালের ডানহাতি স্পিনার নাঈম হাসান ৪ ওভারে ২৯ রান খরচায় ৩টি উইকেট নেন। সাকিব ও ব্রাভো ২টি করে উইকেট পান। এ ছাড়া নাজমুল ইসলাম শান্ত একটি উইকেট পান।

এর আগে ব্যাটিং করা বরিশালের শুরুটা একেবারে খারাপ ছিল না। ৩.৪ ওভারে ৩২ রান যোগ করেন দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও ক্রিস গেইল। আগের কয়েক ম্যাচে অনুজ্জ্বল থাকা গেইল এই ম্যাচেও রানের দেখা পাননি। ক্যারিবীয় এই ব্যাটিং দানব ৮ বলে ২টি চারে ১০ রান করে আউট হন। 

এরপর দ্রুতই ফেরেন নাজমুল হোসেন শান্ত। সাকিবের সঙ্গে জুটি বেধে আরেকটু সময় পাড়ি দেন মুনিম। ফেরার আগে ২৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৫ রান রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর তৌহিদ হৃদয়ের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন দারুণ ব্যাটিং করা সাকিব। 

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৩৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করেন বরিশালের অধিনায়ক। তৌহিদ ধীর লয়ে ৩৭ বলে ২টি চারে ৩১ রান করেন। ডোয়াইন ব্রাভো ১০ রান করেন। কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান, মঈন আলী ও করিম জানাত। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ফরচুন বরিশাল / কুমিল্লা ভিক্টোরিয়ান্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net