Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
ভুল বোঝাবুঝির বিপিএল

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
01 February, 2022, 06:50 pm
Last modified: 01 February, 2022, 07:02 pm

Related News

  • ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া নিয়ে বিতর্ক, তদন্তের আহ্বান ইউরোপীয় নেতাদের
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা

ভুল বোঝাবুঝির বিপিএল

মিরাজের ঘটনার রেশ কাটতে না কাটতে আলোচনায় তাসকিন আহমেদ ও সিলেট সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি। এই ঘটনার নেপথ্যেও থাকলো ভুল বোঝাবুঝি।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
01 February, 2022, 06:50 pm
Last modified: 01 February, 2022, 07:02 pm
সিলেট সানরাইজার্সের অনুশীলনে সতীর্থদের সঙ্গে তাসকিন আহমেদ। ছবি: সিলেট সানরাইজার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরেক নাম যেন 'বিতর্ক'। প্রতি আসরেই থাকে বিতর্কের ছড়াছড়ি। মাঠের লড়াইয়ের চেয়ে অসংলগ্ন কর্মকাণ্ডের কারণেই বেশি আলোচিত থাকে ঘরের মাঠের এই টি-টোয়েন্টি আসরটি। এবারও ব্যতিক্রম হয়নি। অধিনায়ক বদলানো নিয়ে মেহেদী হাসান মিরাজ-চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে গত রোববার দিনভর নাটক চলে। 

দীর্ঘ আলোচনার মাধ্যমে সমঝোতা হওয়ার পর দুই পক্ষ জানায়, ভুল বোঝাবুঝির কারণে এমন হয়েছে। মিরাজের ঘটনার রেশ কাটতে না কাটতে আলোচনায় তাসকিন আহমেদ ও সিলেট সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি। মিরাজের ঘটনার মতো এখানেও হস্তক্ষেপ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল, হয়েছে সমাধান। এই ঘটনার নেপথ্যেও থাকলো ভুল বোঝাবুঝি। মিটমাট হওয়ার পর এমনই জানিয়েছেন তাসকিন। 

বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডে থাকতেই সরাসরি চুক্তিতে তাসকিনকে দলে ভেড়ায় সিলেট সানরাইজার্স। চুক্তি অনুযায়ি ডানহাতি এই পেসারকে আগেই ৭০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে সিলেট। টুর্নামেন্ট চলাকালীনই বাকি ৩০ শতাংশ পারিশ্রমিক দাবি করেন তাসকিন। বিপিএলের নিয়ম অনুযায়ী এই ৩০ শতাংশ পারিশ্রমিক শোধ করতে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত সময় নিতে পারবে ফ্র্যাঞ্চাইজি। কিন্তু তাসকিন জোরাজুরি করায় ঝামেলার তৈরি হয়।

পারিশ্রমিকের প্রক্রিয়া জানা ছিল না বলে ভুল বোঝাবুঝির তৈরি হয়েছে বলে জানিয়েছেন তাসকিন। সরাসরি চুক্তির কারণে আগেই পুরো পারিশ্রমিক পাওয়ার আশায় ছিলেন তিনি। মঙ্গলবার এ নিয়ে সিলেট পেসার বলেন, 'জয় ভাইয়ের (শেখ কুদরত ই ইবতিয়াজ জয়, সিলেট ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারী) সাথে আমার তেমন কিছুই হয়নি। কোনো দ্বন্দ্ব বা অন্য কিছুই না। এটা পুরোটাই ভুল বোঝাবুঝি ছিলো। আমি ভেবেছিলাম আমার পারিশ্রমিক খেলার আগেই পরিশোধ হবে। একটা প্রক্রিয়া আছে, সেটা অনুযায়ী পরিশোধ হবে। এখানেই ভুল বোঝাবুঝি হয়েছে। এটা আসলে কোনো দ্বন্দ্বের বিষয় নয়।'

যোগাযোগের ঘাটতির কারণে এমন হয়েছে জানিয়ে তাসকিন আরও বলেন, 'বায়ো বাবলের কারণে মালিকপক্ষ অনেক সময় হোটেলে থাকেন না। জয় ভাই খুবই অমায়িক মানুষ। তার সাথে আমাদের সবার বোঝাপড়া অত্যন্ত ভালো। শুধু যোগাযোগের ঘাটতির কারণে এমন হয়েছ। আমি ভাইয়াকে কয়েক বার ফোন করেছিলাম। হয়তো কোনো কারনে মিস করেছেন। উনি ব্যস্ত থাকায় উত্তর দিতে দেরি করেছেন। পরে আমার সাথে কথা হয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পারিশ্রমিক পরিশোধ হবে।'

সরাসরি চুক্তিবদ্ধ হওয়ায়ি পারিশ্রমিক প্রক্রিয়া নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছিল বলে জানান তাসকিন। তিনি বলেন, 'আমি ভেবেছিলাম, আমি যেহেতু সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটার, টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই আমার পারিশ্রমিক পরিশোধ হবে। এটা আসলে আমি জানতাম না। সবকিছু ঠিকই আছে। আমাদের মধ্যে কোনো বিবেধ তৈরি হয়নি। বিপিএল গভর্নিং কাউন্সিল থেকেও বলা হয়েছে, নিয়ম অনুযায়ি টাকাটা আমি পাব।'

তাসকিন-ফ্র্যাঞ্চাইজির বিষয়টি নিয়ে আগের দিন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছিলেন, 'একটা নির্দিষ্ট অঙ্কে একজন খেলোয়াড়ের সঙ্গে ফ্রাঞ্চাইজির সরাসরি চুক্তি হয়েছিল। চুক্তির ৭০ ভাগ টাকা ফ্র্যাঞ্চাইজি দিয়েও দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি আমাদের জানায়, ওই খেলোয়াড় এখনই পুরো টাকা চাচ্ছে। আমি নিজে মালিকের সঙ্গে কথা বলেছি। ৭০ ভাগ টাকা পাওয়ার পরও ওই খেলোয়াড় চাপ দিচ্ছে। সে ফোন ধরেনি। খেলোয়াড় তাকে বলছে, পুরো টাকা না পেলে সে খেলবে না। যদিও বিষয়টি সমাধান হয়ে গেছে।'

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / সিলেট সানরাইজার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বিতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া নিয়ে বিতর্ক, তদন্তের আহ্বান ইউরোপীয় নেতাদের
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের মন্তব্য ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জ করার দাবি
  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net