Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
শান্তর ব্যাটিংয়ের পথ সহজ করেছেন সাদমান-জয়

খেলা

টিবিএস রিপোর্ট
02 January, 2022, 05:55 pm
Last modified: 02 January, 2022, 05:57 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

শান্তর ব্যাটিংয়ের পথ সহজ করেছেন সাদমান-জয়

নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৩২৮ রানে আটকে পরে দারুণ ব্যাটিং করে বাংলাদেশ। ২ উইকেটে ১৭৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে মুমিনুল হকের দল।
টিবিএস রিপোর্ট
02 January, 2022, 05:55 pm
Last modified: 02 January, 2022, 05:57 pm
৮ বল খেলেই বিদায় নিলেন নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

ভিন্ন একটা দিন, ভিন্ন অভিজ্ঞতা। যেখানে দাপুটে দলের নাম বাংলাদেশ। নিউজিল্যান্ডে গিয়ে বাউন্সি উইকেটে খেই হারানো, টপাটপ উইকেট বিলিয়ে দেওয়া; এসব দেখা গেল না। উল্টো ছড়ি ঘোরালো মুমিনুল হকের দল। প্রথম বল হাতে শাসন, পরে ছন্দময় ব্যাটিং; সব মিলিয়ে স্বপ্নের এক দিন পার করেছে বাংলাদেশ। 

মাউন্ট মঙ্গানুইতে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৩২৮ রানে আটকে পরে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। ২ উইকেটে ১৭৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। মাহমুদুল হাসান জয় ৭০ ও মুমিনুল ৮ রানে অপরাজিত আছেন। সাবধানী শুরুর পর জয়ের সঙ্গে যোগ দিয়ে ১০৪ রানের জুটি গড়েন হাফ সেঞ্চুরি তুলে নেওয়া নাজমুল হাসান শান্ত।

শান্ত যেখান থেকে ব্যাটিং শুরু করেন, সেই পথটা ততোক্ষণে মসৃণ করে তুলেছেন সাদমান ইসলাম অনিক ও জয়। এই দুজনের উদ্বোধনী জুটির কারণেই উইকেটে গিয়ে মানিয়ে নিতে সহজ হয়েছে বলে মনে করেন ১০৯ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলা শান্ত। 

দ্বিতীয় দিনের খেলা শেষে বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যান বলেন, 'আমার মনে হয় জয় আর সাদমান শুরুতে খুব ভালো একটা জুটি করেছে। এই কারণে আমি নামার পর আমার ব্যাটিং করাটা খুব সহজ হয়েছে।'

জয়ের সঙ্গে ২৩৯ বলে ১০৪ রানের জুটি গড়ার পথে কোন পরিকল্পনায় ব্যাটিং করেছেন, সেটা জানাতে গিয়ে শান্ত বলেন, 'আমি আর জয় লম্বা চিন্তা করিনি। আমরা একটা একটা বল চিন্তা করেছি। একটা ওভার, একটা ঘণ্টা কীভাবে পাড় করব, সেটা ভেবেছি। কোনো জোরাজুরি করার পরিকল্পনা ছিলো না। জয় খুব ভালো ব্যাটিং করেছে। আমি যদি শেষ করে আসতে পারতাম, তাহলে আমাদের দিনটা আরও ভালো হতো।'

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • শ্রীলংকার বিপক্ষে সিরিজ হেরে টেস্টে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net