Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নেই সাইফউদ্দিন

খেলা

টিবিএস রিপোর্ট
23 December, 2021, 08:50 pm
Last modified: 23 December, 2021, 08:53 pm

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নেই সাইফউদ্দিন

শুধু ব্যাটসম্যান হিসেবে বিপিএল খেলতে চেয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু খেলার অনুমতিও পাননি জাতীয় দলের এই অলরাউন্ডার।
টিবিএস রিপোর্ট
23 December, 2021, 08:50 pm
Last modified: 23 December, 2021, 08:53 pm

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে ছিটকে যান মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের ব্যথার কারণে দেশে ফিরে আসতে হয় জাতীয় দলের এই অলরাউন্ডারকে। এরপর দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয় তাকে। পিঠের ব্যথার উন্নতি হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা আগ্রহের কথা জানান সাইফউদ্দিন। 

যদিও নিজের শারীরিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলার কথা জানান তিনি। কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলার অনুমতিও পাননি সাইফউদ্দিন। বিসিবির মেডিকেল বিভাগ সাইফউদ্দিনের খেলার ছাড়পত্র দেয়নি। যে কারণে তার নাম আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠেত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি। 

সাইফউদ্দিন তার সর্বশেষ ম্যাচ খেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। গত ২৪ অক্টোবরের ওই ম্যাচের পর বিশ্বকাপ শেষ হয়ে যায় তার। পিঠের ব্যথার কারণে তিনমাস মাঠের বাইরে থাকার নির্দেশনা দেওয়া হয় তাকে। আগামী বছরের ২০ জানুয়ারির পর তার মাঠে ফেরার কথা। 

বিপিএল মাঠে গড়াবে আগামী ২১ জানুয়ারি। এ সময়ই মাঠে ফেরার অনুমতি থাকায় আসরটি ব্যাটসম্যান হিসেবে খেলতে চেয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায় খেলার অনুমতি মেলেনি। আগামী রোববার সাইফউদ্দিনের চোটের অবস্থা দেখবে সংশ্লিষ্টরা। এরপর বোঝা যাবে, তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন। 

বিসিবির মেডিকেল বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী বিপিএলের ড্রাফটের খেলোয়াড় বাছাই করেছেন নির্বাচকরা। এ নিয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, 'আমরা মেডিকেল বিভাগ থেকে তথ্য পাওয়ার পর দল নির্বাচন করি। মেডিকেল বিভাগ জানিয়েছে বিপিএল খেলার মতো অবস্থায় নেই সাইফউদ্দিন। এ কারণেই তার নাম ড্রাফটে রাখা হয়নি।'

মেডিকেল বিভাগের এমন সিদ্ধান্তে কিছুটা হতাশই মনে হলো সাইউফউদ্দিনকে। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, 'আগের তুলনায় আমার পিঠের অবস্থা ভালো। বোলিং করতে সময় লাগবে, তবে ব্যাটিং করার মতো অবস্থায় আছি আমি। এ কারণেই খেলতে চেয়েছিলাম।'

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ সাইফউদ্দিন / ক্রিকেটার / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net