Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
মিঠুন-মিজানুরের সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের দাপট, অপেক্ষায় জাকির

খেলা

টিবিএস রিপোর্ট
13 December, 2021, 09:10 pm
Last modified: 13 December, 2021, 09:16 pm

Related News

  • কুষ্টিয়ায় মাত্র ১০৯ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৭ জন
  • ‘মিরাজ অনেক বড় মনের পরিচয় দিয়েছে’
  • চেন্নাই সফরে বিসিবি একাদশের অধিনায়ক মিঠুন, দলে মুমিনুল-তাইজুল
  • ট্রল-সমালোচনা নিয়ে ভাবছেন না ‘এ’ দলের অধিনায়ক মিঠুন
  • বিসিএলের প্রাইজমানি থেকে কে জিতলো কতো টাকা

মিঠুন-মিজানুরের সেঞ্চুরিতে মধ্যাঞ্চলের দাপট, অপেক্ষায় জাকির

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করতে নেমেই অসাধারণ এক ইনিংস খেললেন মিঠুন। দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম শ্রেণির ১৩তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
টিবিএস রিপোর্ট
13 December, 2021, 09:10 pm
Last modified: 13 December, 2021, 09:16 pm
মধ্যাঞ্চলের দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান। ছবি: ওয়ালটন

ম্যাচ শুরুর দিন দাপট দেখিয়েছিলেন ওয়ালটন মধ্যাঞ্চলের বোলাররা। বিসিবি উত্তরাঞ্চলকে ২১৯ রানে গুটিয়ে পরে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৬১ রান তুলে দিন শেষ করে মধ্যাঞ্চল। দলকে দারুণ শুরু এনে দেওয়া দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান দ্বিতীয় দিনে হয়ে উঠলেন অনবদ্য, করে গেলেন অসাধান ব্যাটিং।  

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম ম্যাচে তাদের জোড়া সেঞ্চুরিতে ২ উইকেটে ৪৩০ রান তুলেছে ওয়ালটন মধ্যাঞ্চল। দ্বিতীয় দিন শেষে তাদের লিড ২১১ রানের। সৌম্য সরকার ৩৯ ও সালমান হোসেন ৪০ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করতে নেমেই অসাধারণ এক ইনিংস খেললেন মিঠুন। দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম শ্রেণির ১৩তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ডাবল সেঞ্চুরির পথে হাঁটছিলেন এই ব্যাটসম্যান। কিন্তু ১৭৬ রান করে থামতে হয় তাকে। মিঠুন তার ২৫৭ বলের ইনিংসটি ২১ চার ও ২ ছক্কায় সাজান। 

এর আগে সাজঘরে ফেরা মিজানুরও চমৎকার ব্যাটিং করেন। তানভীর হায়দারকে ছক্কা মেরে ১৬৩ বলে সেঞ্চুরির পূর্ণ করেন মধ্যাঞ্চলের এই ওপেনার। ২৪৩ বলে ২১ চার ও ৩ ছক্কায় ১৬২ রান করে আউট হন মিজানুর। আউট হওয়ার আগে মিঠুনের সঙ্গে ৩২৭ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি, যা দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ। 

আরেক ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ৬ উইকেটে ২৮৮ রান করেছে বিসিবি দক্ষিণাঞ্চল। দ্বিতীয় দিন শেষে তারা এগিয়ে ২৮ রানে। দলকে বড় সংগ্রহের শক্ত ভিত গড়ে দেন এনামুল হক বিজয়। দক্ষিণাঞ্চলের এই ওপেনার ৮৮ রান করে আউট হন। ১১ চার ও এক ছক্কায় ৯১ রানে অপরাজিত আছেন জাকির হাসান। মেহেদি হাসান অপরাজিত আছেন ২৮ রানে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) / মোহাম্মদ মিঠুন / মিজানুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • কুষ্টিয়ায় মাত্র ১০৯ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৭ জন
  • ‘মিরাজ অনেক বড় মনের পরিচয় দিয়েছে’
  • চেন্নাই সফরে বিসিবি একাদশের অধিনায়ক মিঠুন, দলে মুমিনুল-তাইজুল
  • ট্রল-সমালোচনা নিয়ে ভাবছেন না ‘এ’ দলের অধিনায়ক মিঠুন
  • বিসিএলের প্রাইজমানি থেকে কে জিতলো কতো টাকা

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net