Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
ইংল্যান্ডে ভ্যাকসিন পাস ছাড়া শীর্ষ পর্যায়ের খেলা দেখতে পারবেন না ভক্তরা 

খেলা

টিবিএস ডেস্ক
09 December, 2021, 02:45 pm
Last modified: 09 December, 2021, 02:51 pm

Related News

  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

ইংল্যান্ডে ভ্যাকসিন পাস ছাড়া শীর্ষ পর্যায়ের খেলা দেখতে পারবেন না ভক্তরা 

ইংল্যান্ডে কোভিড 'প্ল্যান বি' এর অংশ হিসেবে এই নিয়ম জারি করা হয়েছে যা আগামী ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
টিবিএস ডেস্ক
09 December, 2021, 02:45 pm
Last modified: 09 December, 2021, 02:51 pm
ছবি: রয়টার্স

করোনায় প্রায় দেড় বছর পর ইংল্যান্ডের স্টেডিয়ামগুলো চালু হলে আনন্দের সীমা ছিল না খেলাপ্রেমীদের মধ্যে। বহুদিন পর নিজ নিজ দলকে সমর্থন দিতে ঝাঁক বেঁধে মাঠে জড়ো হয়েছিলেন সমর্থকেরা। কিন্তু গতকাল বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন করে কড়া কোভিড-১৯ বিধিনিষেধ জারি করার পর সেই আনন্দে কিছুটা ভাঁটা পড়তে যাচ্ছে।

কারণ নতুন নিয়ম অনুযায়ী, ভ্যাকসিন কার্ড দেখানো ছাড়া ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ম্যাচগুলোতে মাঠে ঢুকতে পারবেন না কোনো দর্শক।

ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে নতুন 'এনএইচএস কোভিড পাস' বাধ্যতামূলক করেছে ব্রিটিশ সরকার। দশ হাজারের বেশি মানুষ জড়ো হতে পারে এমন সব আয়োজনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। 

এছাড়া, বসার ব্যবস্থা নেই এমন যেকোনো ইনডোর ভেন্যুতে যদি পাঁচশো এবং আউটডোর ভেন্যুতে চার হাজারের বেশি মানুষ জড়ো হয়, সেক্ষেত্রেও কোভিড পাস দেখাতে হবে।

ইংল্যান্ডে কোভিড 'প্ল্যান বি' এর অংশ হিসেবে এই নিয়ম জারি করা হয়েছে যা আগামী ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, দুই ডোজ় ভ্যাকসিন নিয়েছেন এমন সব ব্যক্তিই এই কোভিড পাস সংগ্রহ করতে পারবেন। তবে বুস্টার প্রোগ্রামের মেয়াদ বাড়ানোয় এটিকে পর্যবেক্ষণের অধীনে রাখবে ব্রিটিশ সরকার।

করোনা মহামারি শুরুর পর থেকে ব্রিটেনে এযাবত ১ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। তবে দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করায় করোনার প্রভাব কমিয়ে আনতে সক্ষম হয়েছে যুক্তরাজ্য। 

কিন্তু শক্তিশালী ওমিক্রন ভ্যারিয়েন্টের আগমন সারা বিশ্বের সরকারগুলোকে আরও একবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এরই মধ্যে ব্রিটেনে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ৫৬৮ জনের সন্ধান পাওয়া গেছে।

স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড ইতোমধ্যেই নিজস্ব কোভিড বিধিনিষেধ আরোপ করেছে এবং আরও অনেক কঠোর নিয়ম জারি করেছে।

সূত্র: রয়টার্স  

Related Topics

টপ নিউজ

কোভিড / ইংল্যান্ড / ওমিক্রন / ম্যাচ / নিষেধাজ্ঞা / ভ্যাকসিন পাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net