Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
অল্প সুযোগে হতাশ হলেও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ মালান

খেলা

টিবিএস রিপোর্ট
18 January, 2025, 09:45 pm
Last modified: 20 January, 2025, 03:10 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

অল্প সুযোগে হতাশ হলেও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ মালান

‘আমি এমন টুর্নামেন্টে খেলতে চাই না, যেখানে আপনাকে বেঞ্চে বসে থাকতে হয়। এটা হতাশাজনক, বিশেষ করে যখন অন্যান্য লিগে খেলার সুযোগ থাকে।’
টিবিএস রিপোর্ট
18 January, 2025, 09:45 pm
Last modified: 20 January, 2025, 03:10 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই আছেন ডেভিড মালান। তবে ফরচুন বরিশালের হয়ে ইংলিশ এই ব্যাটসম্যান সেভাবে ম্যাচ খেলার সুযোগ পাননি। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা ৬টি ম্যাচ খেলে ফেললেও মালান সুযোগ পেয়েছেন কেবল একটিতে। কম ম্যাচ খেলায় হতাশ বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে একই সময়ে নিজের ক্যারিয়ার বিকাশে বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থার প্রতি কৃতজ্ঞ মালান।

ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে ১১৪টি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া মালানের সব ব্যস্ততা এখন ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে। শনিবার চট্টগ্রামে বরিশালের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইংলিশ এই ক্রিকেটার তার ক্যারিয়ারের শুরুর দিনগুলো নিয়ে কথা বলেন। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং বিপিএলে খেলার অভিজ্ঞতা তাকে একজন পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে বলে উল্লেখ করেন ৩৭ বছর বয়সী মালান।

তার ভাষায় 'খেলার সুযোগ করে দিয়ে উন্নতি করতে সাহায্য করায় আমি সব সময় বিপিএল, ডিপিএল এবং বাংলাদেশের ক্রিকেটের প্রতি কৃতজ্ঞ। এ ছাড়া হয়তো আমি আজকের এই অবস্থানে আসতে পারতাম না।' বাংলাদেশের প্রতিযোগিতামূলক ক্রিকেটে মালান বেশ অভিজ্ঞ। এ ছাড়া পাকিস্তান সুপার লিগেও তিনি বেশ নিয়মিত। যা তাকে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এবং তার খেলার মান উন্নত করতে সাহায্য করেছে।

কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি চলতি বিপিএল বেশি ম্যাচ খেলতে না পারার হতাশাও প্রকাশ করেন মালান। তিনি বলেন, 'আমাদের দলটা সত্যিই বড়; মনে হয় আমাদের পঞ্চাশ জন খেলোয়াড় আছে। যখন এতো খেলোয়াড় থাকে, তখন সবাইকে খেলার সুযোগ দেওয়া কঠিন। আমি এমন টুর্নামেন্টে খেলতে চাই না, যেখানে আপনাকে বেঞ্চে বসে থাকতে হয়। খেলার জন্য আপনি নাম লেখান, বসে থাকার জন্য নয়, যখন অন্যরা লড়াই চালিয়ে যায়। বাংলাদেশে এটাই চ্যালেঞ্জ।'

ভালো দলের অংশ হলে প্রতিযোগিতা বেশি থাকে, সেটা জানা আছে মালানের। এমন দলে সুযোগ কম আসতে পারে জেনেও দলের জেতার ব্যাপারেই গুরুত্ব দেন তিনি। অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেন, 'ভালো দলে স্বাভাবিকভাবেই জায়গার জন্য অনেক প্রতিযোগিতা থাকে, কারণ অনেক মানসম্পন্ন খেলোয়াড় থাকে। শীর্ষ দলগুলোতে খেললে এমনই হয়। কিন্তু শেষ পর্যন্ত এটা অর্থহীন যদি আমরা জিততে না পারি। আশা করি আমরা জয়ের ধারায় থাকতে পারব এবং ভালো পারফর্ম করতে পারব।'

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মালানের চাহিদা বেশ। তিনি জানেন একই সঙ্গে বিভিন্ন লিগে খেলে যাওয়া ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জিং। এমন সময়ে কোনো দলে বসে থাকাটা ক্রিকেটারদের জন্য হতাশার জানিয়ে মালান বলেন, 'এটা হতাশাজনক, বিশেষ করে যখন অন্যান্য লিগে খেলার সুযোগ থাকে। আপনি সেরা খেলোয়াড়দের দৃষ্টি কাড়তে চাইলে তাকে এমন অনুভূতি দিতে হবে যে, তারা ম্যাচ খেলার সুযোগ পাবে। খেলোয়াড়রা বেঞ্চে বসে থাকতে চায় না; তারা খেলতে চায়।'

Related Topics

টপ নিউজ

ডেভিড মালান / ফরচুন বরিশাল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বিপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net