Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
একাদশে কয় পরিবর্তন, জানতেন না ঢাকার অধিনায়ক 

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
07 January, 2025, 08:05 pm
Last modified: 07 January, 2025, 08:11 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

একাদশে কয় পরিবর্তন, জানতেন না ঢাকার অধিনায়ক 

অধিনায়ক হিসেবে দলের যেকোনো পরিবর্তনের বিষয়ে জানার কথা পেরেরার। এ ছাড়া পরিবর্তনের ক্ষেত্রে তার মতামতও দলের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু টসের সময় মনে হয়েছে, এ ব্যাপারে ধারণাই নেই লঙ্কান এই অলরাউন্ডারের। এমনকি ম্যাচ খেলার পরও একই কথা বলেন পেরেরা।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
07 January, 2025, 08:05 pm
Last modified: 07 January, 2025, 08:11 pm

দুই ম্যাচের মাঝের বিরতিতে গিয়েছিলেন নিজের দেশ শ্রীলঙ্কায়, ফেরেন একদিন পরই। ভ্রমণের ক্লান্তি তো আছেই, সঙ্গে আরও বড় ক্লান্তি টানা ম্যাচ হারের। এ কারণেই কিনা ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা বেমালুম ভুলে গেলেন একাদশে কয়টি পরিবর্তন এসেছে। রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকার একাদশে ছয়টি পরিবর্তন এলেও পেরেরা জানালেন তিনটির কথা, সেটাও দুবার করে। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ে ঢাকা ক্যাপিটালস। সাত উইকেটের বড় ব্যবধানে হেরে যাওয়া ম্যাচটিতে একাদশে ছয়টি পরিবর্তন আনে দলটি। কিন্তু টসের সময় ধারাভাষ্যকারকে তিনি জানান, তাদের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। পরে খেলোয়াড় তালিকায় দেখা যায়, ঢাকার একাদশে ছয়টি পরিবর্তন আনা হয়েছে। 

অধিনায়ক হিসেবে দলের যেকোনো পরিবর্তনের বিষয়ে জানার কথা পেরেরার। এ ছাড়া পরিবর্তনের ক্ষেত্রে তার মতামতও দলের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু টসের সময় মনে হয়েছে, এ ব্যাপারে ধারণাই নেই লঙ্কান অভিজ্ঞ এই অলরাউন্ডারের। ম্যাচ খেলে অন্তত ভুল ভাঙার কথা পেরেরার। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছয়টি পরিবর্তনের কথা উল্লেখ করলে উপস্থাপককে শুধরে দিয়ে তিন পরিবর্তনের কথা জানান তিনি। 

টানা চার ম্যাচে হেরে কোণঠাসা ঢাকা ক্যাপিটালস, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তলানিতে। ব্যাটিং-বোলিং কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না দলটির। অবস্থা পাল্টাতেই আজ একাদশে অনেক পরিবর্তন আনে ঢাকা। ছয় পরিবর্তনের কারণ জানতে চাইলে পেরেরা বলেন, 'না, শুধু তিনটি পরিবর্তন ছিল! আজ আমাদের সম্ভাব্য সেরা কম্বিনেশন ছিল। ভারসাম্যপূর্ণ বোলিং ও ব্যাটিং লাইনআপ ছিল। কিন্তু ব্যাটিংয়ে ক্লিক করেনি। এটাই বড় ছিল।'

রংপুরের বিপক্ষে আজকের ম্যাচে ঢাকার একাদশ থেকে বাদ পড়েন স্টিভেন এসকিনাজি, শাহাদাত হোসেন দিপু, শুভম রঞ্জনে, চতুরঙ্গ ডি সিলভা, নাজমুল ইসলাম অপু ও আবু জায়েদ রাহিকে। ঢাকার হয়ে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জেসন রয়, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। একাদশে ফেরেন হাবিবুর রহমান সোহান, মকিদুল ইসলাম মুগ্ধ ও আমির হামজা হোতাক।

আগের ম্যাচে সেঞ্চুরি করা পেরেরা আজ রানের খাতা খুলতে পারেননি, দলের ভাগ্যও বদলায়নি। টানা হার নিয়ে লঙ্কান সাবেক এই অলরাউন্ডার বলেন, 'খুবই দুঃখজনক ব্যাপার যে টানা চার ম্যাচ হেরেছি। আমাদের দেখতে হবে ব্যাটিংয়ে কোথায় ভুল হচ্ছে। কারণ আমরা গত কয়েক ম্যাচে ব্যাক টু ব্যাক উইকেট দিয়েছি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বোলিং আগের চেয়ে ভালো হচ্ছে। ব্যাটিং নিয়ে ভাবতে হবে।'

Related Topics

টপ নিউজ

থিসারা পেরেরা / ঢাকা ক্যাপিটালস / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বিপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net