Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ঘরের মাঠে এসে মাশরাফিকে মিস করছে সিলেট স্ট্রাইকার্স

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
05 January, 2025, 09:45 pm
Last modified: 05 January, 2025, 09:54 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা

ঘরের মাঠে এসে মাশরাফিকে মিস করছে সিলেট স্ট্রাইকার্স

সিলেট স্ট্রাইকার্স ঘরের মাঠে খেলতে এসেছে, কিন্তু এবার নেই মাশরাফি। না থেকেও অবশ্য আছেন তিনি। সিলেট স্ট্রাইকার্স ঘরের মাঠে খেলতে আসার পর থেকেই অনেকের জিজ্ঞাসা মাশরাফিকে নিয়ে। সেই জিজ্ঞাসার উত্তর দিয়েছেন সিলেটের ফিল্ডিং কোচ।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
05 January, 2025, 09:45 pm
Last modified: 05 January, 2025, 09:54 pm

সিলেট স্ট্রাইকার্স বলতে অনেকেই মাশরাফি বিন মুর্তজাকে বোঝেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলটির আত্মপ্রকাশই তার হাত ধরে। ঘরোয়া টুর্নামেন্টটির গত দুই আসরে দলটির হয়ে খেলার পাশাপাশি দল গোছানো, স্পন্সর, খেলোয়াড়দের পারিশ্রমিকসহ সিলেটের প্রায় কিছুতেই বিশেষ ভূমিকা ছিল জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। এবারও একই ঠিকানায় মাশরাফি, ড্রাফট থেকে তাকে দলে ভেড়ায় সিলেট। 

কিন্তু বিপিএলের একাদশতম আসরে খেলছেন না মাশরাফি, তাই সিলেটেরও অংশ নন তিনি। সিলেটের দলটি ঘরের মাঠে খেলতে এসেছে, কিন্তু মাশরাফি নেই। না থেকেও অবশ্য আছেন তিনি। সিলেট স্ট্রাইকার্স ঘরের মাঠে আসার পর থেকেই অনেকের জিজ্ঞাসা মাশরাফিকে নিয়ে। সেই জিজ্ঞাসার উত্তর দিয়েছেন ডলার মাহমুদ। সিলেটের ফিল্ডিং কোচ ডলার মাহমুদ জানিয়েছেন, মাশরাফিকে মিস করছেন সিলেট স্ট্রাইকার্সের সবাই।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি ম্যাচ খেলে সিলেটে এসেছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে যাওয়া দলটি ঘরের মাঠে জয়ে ফিরতে চায়। ঘরের মাঠে খেলবে তারা, গ্যালারিতে হাজির হওয়া বেশিরভাগ দর্শক থাকবে তাদের সমর্থনে। কিন্তু এ যাত্রার সঙ্গী নন মাশরাফি। মাশরাফিকে মিস করছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে ডলার মাহমুদ বলেন, 'হ্যাঁ, অবশ্যই। তাকে আমরা মিস করছি।'

ঘরের মাঠে খেলা, সিলেটের অনেকেই মাঠে আসবে দলকে সমর্থন জানাতে। সিলেটবাসী সিলেট স্ট্রাইকার্সের কাছ থেকে কী আশা করতে পারে? এমন প্রশ্নে ডলার মাহমুদ বলেন, 'একটা মাত্র ম্যাচ হয়েছে। অবশ্যই আমাদের এখানে প্রত্যাশা তো ভালো থাকবেই। ভালো দিক যে, আমরা হোম মাঠে খেলছি। যদিও হোম বলতে কিছু নেই বিপিএলে। তারপরও.. আমাদের প্রস্তুতি ভালো ছিল, আমরা বেশ কিছুদিন আগে এসেছি। সেই দিক থেকে হোমের দর্শকের একটা সমর্থন থাকবে। যে কাজটা আমাদের করা দরকার, খেলোয়াড়দের ঠিক জায়গায় ঠিক ডেলিভারিটা দেওয়া উচিত, আশা করি আমরা এখান থেকে জয়ে ফিরব।'

এবারের সিলেট দলে বড় তারকা নেই, তবে আছে কার্যকরী কিছু ক্রিকেটার। তাদের প্রতি কোচিং স্টাফের দেওয়া বার্তা নিয়ে তিনি বলেন, 'সব সময় এই বার্তাই থাকে যে, নিজের সহজাত ক্রিকেট খেলাটা। একইসঙ্গে নিজের জায়গা থেকে সেরাটা দেওয়া। আপনি যেটা বললেন বড় খেলোয়াড় নেই, আমরা ওভাবে দল গড়েছি যারা অ্যাভেইলেবল থাকবে। বিশেষ করে আমাদের বিদেশি খেলোয়াড়রা। আমাদের দেশি যারা আছে, এই ফরম্যাটে বেশ কয়েকজন খেলোয়াড় আছে খুবই ভালো খেলছে। তারা নিজেদের জায়গা থেকে সেরাটা দিতে পারবে, সেই আশা রাখছি।' 

শক্তিশালী দল না গড়লেও শিরোপার লড়াইয়ে নিজেদের পিছিয়ে রাখছে না সিলেট। পরিকল্পনার কথা জানিয়ে ডলার মাহমুদ বলেন, 'ইনশাআল্লাহ, শিরোপা এখনও দূরের পথ। আমরা ম্যাচ ধরে এগোবো যে আসলে কীভাবে আমাদের সেরাটা দিতে পারি। প্রতিটা দলের ক্ষেত্রেই স্থানীয় ক্রিকেটারদের ওপর অনেক কিছু নির্ভর করে। কারণ বিদেশিরা যাওয়া-আসার মধ্যে থাকে। তবে আমাদের একটা ভালো দিক যে, আমাদের বিদেশি ক্রিকেটাররা থাকবে। দুই-একটা ম্যাচের পর আমরা বলতে পারবো আমাদের দলের শক্তির জায়গা কী অবস্থায় যাচ্ছে বা দুর্বলতা কী আছে। আশা করছি ভালো কিছু হবে।'

ঢাকার প্রথম পর্বে একটি ম্যাচ খেলেছে সিলেট, এখন পর্যন্ত তাদের খেলা একমাত্র ম্যাচ এটি। ওই ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৪  রানে হারে তারা। ঘরের মাঠেও সিলেটের প্রথম প্রতিপক্ষ রংপুর, ৬ জানুয়ারি বেলা দেড়টায় দলটির মুখোমুখি হবে তারা। প্রতিপক্ষকে সমীহ জানিয়ে সিলেটের ফিল্ডিং কোচ বলেন, 'রংপুর ভালো দল। শেষ ম্যাচে ভালো খেলেছে, কিছু জায়গায় আরও ভালো ক্রিকেট খেললে ফল আমাদের পক্ষে আসতো। চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার।'

Related Topics

টপ নিউজ

সিলেট স্ট্রাইকার্স / মাশরাফি বিন মুর্তজা / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বিপিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net