Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
টাইমড আউটের আবেদন করেও ও’কনেলকে ফিরিয়ে আনলেন মিরাজ

খেলা

টিবিএস রিপোর্ট
31 December, 2024, 03:10 pm
Last modified: 31 December, 2024, 03:47 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

টাইমড আউটের আবেদন করেও ও’কনেলকে ফিরিয়ে আনলেন মিরাজ

নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে ঢুকতেই দেরি করে ফেলেন ও’কনেল। দুই মিনিটের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত থাকার নিয়ম থাকলেও অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার দুই মিনিটের মধ্যে মাঠেই প্রবেশ করতে পারেননি।
টিবিএস রিপোর্ট
31 December, 2024, 03:10 pm
Last modified: 31 December, 2024, 03:47 pm

নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে গিয়েই সাজঘরের পথে হাঁটা দিতে হলো টম ও'কনেলকে। আম্পায়ারের সিদ্ধান্ত জানার পর হাঁটাও দিলেন চট্টগ্রাম কিংসের অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। কিন্তু পরক্ষণেই সিদ্ধান্ত বদলাল, যদিও এটা আম্পায়ারের সিদ্ধান্ত নয়। প্রতিপক্ষ দল খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ডেকে ফেরালেন ও'কনেলকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউটের শিকার হতে হতেও হলেন না তিনি।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচে এমনই এক ঘটনা দেখা গেল। নতুন ব্যাটসম্যান হিসেবে ২ মিনিটের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে পারেনি ও'কনেল। খুলনা আম্পায়ারের কাছে আবেদন করলে নিয়ম অনুযায়ী তাকে আউট ঘোষণা করেন আম্পায়ার তানভীর আহমেদ। ও'কনেল সাজঘরে ফেরার জন্য হাঁটা দিলে তাকে ফিরিয়ে আনেন মিরাজ। 

ঘটনাটি চট্টগ্রামের ইনিংসের সপ্তম ওভারের। প্রথম বলে হায়দার আলীকে ফেরান পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে ঢুকতেই দেরি করে ফেলেন ও'কনেল। দুই মিনিটের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত থাকার নিয়ম থাকলেও তিনি দুই মিনিটের মধ্যে মাঠেই প্রবেশ করতে পারেননি। ও'কনেল যখন মাঠে প্রবেশ করছিলেন, ততোক্ষণে দুই মিনিট পেরিয়ে গেছে। 

তার মাঠে প্রবেশ করার সময় অনফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় খুলনার অধিনায়ক মিরাজ ও তাদের কয়েকজন ক্রিকেটারকে। মাঠে ঢুকে সতীর্থ শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে কথা বলছিলেন ও'কনেল। এ সময় আম্পায়ার এগিয়ে এসে তাকে টাইমড আউটের কথা জানান এবং আউট ঘোষণা করেন। আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিলে ফিরে যাচ্ছিলেন ও'কনেল। তবে সিদ্ধান্ত পাল্টান মিরাজ, হাত উঁচিয়ে তাকে ফিরিয়ে এনে ব্যাটিং করার সুযোগ দেন খুলনা অধিনায়ক। 

কোনো বল না খেলেই আউট হওয়ার হাত থেকে বাঁচলেও উইকেটে টিকতে পারেননি ও'কনেল। প্রথম বলেই নওয়াজের বলে আউট হয়ে ফিরে যেতে হয় তাকে। সপ্তম ওভারে চট্টগ্রামের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। ততোক্ষণে চট্টগ্রামের হার সময়ের ব্যাপারে পরিণত হয়ে যায়। ২০৪ রানের বিশাল লক্ষ্যে কেলতে নেমে ৫৬ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে চট্টগ্রাম।  

Related Topics

টপ নিউজ

খুলনা টাইগার্স / চট্টগ্রাম কিংস / বিপিএল / টাইমড আউট / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net