Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন পূরণের আরও কাছে মিরাজ

খেলা

টিবিএস রিপোর্ট
11 December, 2024, 05:55 pm
Last modified: 11 December, 2024, 06:02 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন পূরণের আরও কাছে মিরাজ

সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান মিরাজ। সেই পথে আরও এক ধাপ এগোলেন তিনি, আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে মিরাজ এখন দুই নম্বরে। আরেক ধাপ এগোলেই ছুঁয়ে ফেলবেন স্বপ্ন। 
টিবিএস রিপোর্ট
11 December, 2024, 05:55 pm
Last modified: 11 December, 2024, 06:02 pm

বয়সভিত্তিক পর্যায় থেকে তাকে আগামী সাকিব আল হাসান ডাকা হতো। যদিও জাতীয় দলে ৮ বছর খেলার পরও সেই জায়গা নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তবে স্বপ্ন দেখা থামাননি তিনি, অগ্রজের মতো হতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। সেই পথে আরও এক ধাপ এগোলেন তিনি, আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে মিরাজ এখন দুই নম্বরে। আরেক ধাপ এগোলেই ছুঁয়ে ফেলবেন স্বপ্ন। 

যদিও তা আপাতত এমন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, আগামী ছয় মাসে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নেই। আসছে বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলবে তারা। এই সময়ের মধ্যে নিজের পারফরম্যান্সে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ নেই মিরাজের। র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান নির্ভর করবে অন্যদের পারফরম্যান্সের ওপর। 

গত সপ্তাহের পারফরম্যান্স বিবেচনায় র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বরাবরের মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। গত সপ্তাহে বাংলাদেশের টেস্ট না থাকার পরও মিরাজের উন্নতি হয়েছে, এক ধাপ এগিয়ে দুই নম্বরে আছেন তিনি। অন্যদের পারফরম্যান্সের নড়চড়েই বাংলাদেশ অলরাউন্ডারের এই উন্নতি। 

অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে বিবর্ণ থেকে যান ভারতের অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এক ইনিংসে বোলিং করে ৫৩ রানে নেন এক উইকেট। এমন পারফরম্যান্সে অবনতি হয়েছে তার, দুই নম্বর থেকে নেমে গেছেন তিনে। তার জায়গাটিই মিলেছে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর প্রথমবারের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তিনে ওঠা মিরাজ। 

মিরাজের রেটিং পয়েন্ট এখন ২৮৪, এক ধাপ নিচে নেমে যাওয়া অশ্বিনের রেটিং পয়েন্ট ২৮৩। অস্ট্রেলিয়া সফরেই মিরাজকে টপকে যাওয়ার সুযোগ আছে ভারতের এই তারকা ক্রিকেটারের। চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের বাকি অংশে খেলে হারানো জায়গা ফিরে পেতে পারেন অশ্বিন। ৪১৫ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা। ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের অবস্থান চার নম্বরে। 

পাকিস্তান সফরে ব্যাটে-বলে আলো ছড়িয়ে সিরিজ সেরা হয় মিরাজ। সফর থেকে দেশে ফেরার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান তিনি। কাজটি যে সহজ নয়, সেটাও সে সময় উল্লেখ করেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। পাকিস্তান সফরের কথা উল্লেখ করে মিরাজ জানান, এভাবে এগিয়ে যেতে পারলে সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার হতে পারবেন তিনি। 

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / বিশ্বসেরা অলরাউন্ডার / আইসিসি র‌্যাঙ্কিং / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net