Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-তানজিমের ব্যাটে বাংলাদেশের লড়াই

খেলা

টিবিএস রিপোর্ট
10 December, 2024, 11:25 pm
Last modified: 10 December, 2024, 11:30 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-তানজিমের ব্যাটে বাংলাদেশের লড়াই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪৫.৫ ওভারে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। দলটির ৬ জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। বাংলাদেশ যে সংগ্রহ গড়েছে, এমন সংগ্রহ নিয়ে সেন্ট কিটসে কোনো দল কখনও জেতেনি।
টিবিএস রিপোর্ট
10 December, 2024, 11:25 pm
Last modified: 10 December, 2024, 11:30 pm

অষ্টম উইকেটে যখন ইনিংসের সেরা জুটি জয়, সেটাও নিজেদের ওয়ানডে ইতিহাসের সেরা; তখন বুঝতে বাকি থাকে না আগের ব্যাটসম্যানরা নিজেদের কাজটি ঠিকঠাকভাবে করতে পারেননি। না পারার দলেই বেশিরভাগ ব্যাটসম্যান, এর মাঝে ব্যতিক্রম কেবল তানজিদ হাসান তামিম। প্রথম ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করা বাঁহাতি এই ওপেনার আজও রান পেয়েছেন। 

এরপর যতোটা লড়েছে বাংলাদেশ, সবটাই মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিদ হাসানের ব্যাটে। এই দুজনের রেকর্ড জুটিতে শেষ পর্যন্ত ২০০ ছাড়ানো সংগ্রহ গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৫.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২২৭ রান তুলেছে মেহেদী হাসান মিরাজের দল। এমন স্কোর গড়ে এই মাঠে জেতেনি কোনো দল।  

টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ আজও ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল। সৌম্য সরকারকে এক পাশে রেখে দাপুটে শুরুই করেন তানজিদ। কিন্তু সঙ্গীর ব্যর্থতায় আজও তিনি দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। আগের ওয়ানডেতে ১৯ রান করা সৌম্য ৫ বলে ২ রান করে মিড অনে ক্যাচ তুলে বিদায় নেন। 

দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি। ১০০ রানের মধ্যে আরও ৪টি উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় তারা। একে একে ফিরে যান লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান ও আফিফ হোসেন ধ্রুব। এদের মধ্যে কেবল তানজিদ উল্লেখযোগ্য রান করেন।

বাঁহাতি তরুণ এই ওপেনার ৩৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করেন। আগের ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬০ রান। তিন ফরম্যাট মিলিয়ে সর্বশেষ ২০ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরির দেখা না পাওয়া লিটন অফ স্টাম্পের বেশ বাইরের বল পুল করতে গিয়ে গালিতে ধরা পড়েন। নিজের ছায়া হয়ে ওঠা ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ১৯ বলে ৪ রান করে আউট হন। 

মিরাজের আউট ছিল খুবই দৃষ্টিকটু। ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসকে এলোমেলো করে দেওয়া ক্যারিবীয় পেসার জেডেন সিলসের একটি ডেরিভারি ছাড়তে গিয়ে শেষ মুহূর্তে ব্যাট চালান তিনি, কোণায় লেগে বল স্টাম্পে আঘাত হানে। ৫১ বলে ১ রান করেন তিনি। আফিফকে সাবলীল মনে হচ্ছিল। কিন্তু দলীয় স্কোর ১০০ ছোঁয়ার পর থামেন তিনিও। ২৯ বলে ৪টি চারে ২৪ রান করেন আফিফ। 

আগের ম্যাচে দারুণ লড়া জাকের আলী অনিক ৯ বলে ৩ রান করে বিদায় নেন একটু পরই। রিশাদ হোসেন ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। ১১৫ রানে ৭ উইকেট হারানো দলের হাল ধরেন মাহমুদউল্লাহ ও তানজিম। ১০৬ বলে ৯২ রানের জুটি গড়েন তারা। যা অষ্টম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি, আগের সেরা ছিল ৮৪। 

কিছুটা হলেও দলে স্বস্তি ফেরানো তানজিম ৬২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন। দেশের হয়ে ৯টি (আজকের ম্যাচসহ) ওয়ানডে খেলা ডানহাতি এই পেসারের এটাই ক্যারিয়ার সেরা ইনিংস। এরপর মাহমুদউল্লাহও আর টিকতে পারেননি। ৩১তম ওয়ানডে হাফ সেঞ্চুরির দেখা পাওয়া অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৯২ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ইনিংস সেরা ৬২ রান করেন। আগের ম্যাচেও হাফ সেঞ্চুরি করেন তিনি। 

শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে স্কোরকার্ডে কিছু রান যোগ করেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার ৮ বলে ২টি চার ও একটি ছক্কায় ১৫ রান করেন। বাংলাদেশের ৬ জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। দুর্দান্ত বোলিং করা সিলস ৯ ওভারে ২২ রান খরচায় ৪টি উইকেট নেন। এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং তার। ২টি উইকেট পান গুডাকেশ মোটি। একটি করে উইকেট নেন অভিষিক্ত মারকুইনো মাইন্ডলে, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রিভস ও রস্টন চেস। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / মাহমুদউল্লাহ রিয়াদ / তানজিম হাসান সাকিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net