Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ঢাকায়, প্রদর্শনী হবে যেসব জায়গায়

খেলা

টিবিএস রিপোর্ট
09 December, 2024, 06:45 pm
Last modified: 09 December, 2024, 06:51 pm

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ঢাকায়, প্রদর্শনী হবে যেসব জায়গায়

এখনও ঝুলে আছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য, চূড়ান্ত হয়নি সূচি ও ভেন্যু। এই অনিশ্চয়তার মাঝেই আইসিসি শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার বিশ্ব ভ্রমণ।
টিবিএস রিপোর্ট
09 December, 2024, 06:45 pm
Last modified: 09 December, 2024, 06:51 pm

ভারত-পাকিস্তানের রাজনৈতিক জটিলতার কারণে এখনও ঝুলে আছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য, চূড়ান্ত হয়নি সূচি ও ভেন্যু। এই অনিশ্চয়তার মাঝেই আইসিসি শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার বিশ্ব ভ্রমণ। এর অংশ হিসেবে আজ বাংলাদেশে এসে পৌঁছেছে টুর্নামেন্টটির সুদৃশ্য শিরোপা।

সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকায় পৌঁছায় ট্রফিটি। প্রথম দিন কোনো আনুষ্ঠানিক কার্যক্রম না থাকলেও মঙ্গলবার থেকে শুরু হবে প্রদর্শনী। সকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে ট্রফি নিয়ে যাওয়া হবে। এরপর বিকেলে ট্রফিটি নিয়ে যাওয়া হবে কক্সবাজার।

বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফির প্রদর্শনী। সেদিন সন্ধ্যায় ট্রফিটি ঢাকায় ফিরে আসবে।

বৃহস্পতিবার ট্রফিটি বসুন্ধরা সিটি শপিং মলে প্রদর্শিত হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষ দেখতে পারবেন ট্রফিটি। শুক্রবার ট্রফি যাবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এটা উন্মুক্ত থাকবে জাতীয় নারী ও পুরুষ দলের ক্রিকেটার, সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক এবং সংবাদকর্মীদের জন্য।

বাংলাদেশ সফর শেষ করে ট্রফি চলে যাবে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা থেকে এটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ঘুরে টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তানে পৌঁছাবে।

ফেব্রুয়ারি-মার্চে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা থাকলেও পাকিস্তানে যেতে ভারত আপত্তির জানানোয় ভেন্যু ও সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি। ভারত তাদের প্রতিবেশি দেশটিতে খেলতে যেতে চায় না বলে হাইব্রিড মডেলে কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। এ নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

Related Topics

টপ নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফি / ট্রফি প্রদর্শনী / চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net