Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ভারতকে উড়িয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
08 December, 2024, 06:00 pm
Last modified: 08 December, 2024, 08:27 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

ভারতকে উড়িয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আসরটির ইতিহাসের সফলতম দল ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো বাংলাদেশের যুবারা।
টিবিএস রিপোর্ট
08 December, 2024, 06:00 pm
Last modified: 08 December, 2024, 08:27 pm

আফগান জুজু জয় করে টুর্নামেন্ট শুরু, দ্বিতীয় ম্যাচে নেপাল পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারার আগেই সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ যুবাদের। যেখানে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকেট কাটে বাংলাদেশ। শিরোপার লড়াইয়েও চললো তাদের দাপট, আজিজুল হাকিম-শিহাব জেমসের সামনে লড়াই করতে পারলো না শক্তিশালী ভারতও। টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। 

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো আসরটির শিরোপা জিতলো বাংলাদেশ। এবার আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে শিরোপা জেতা দলটি গত আসরে চ্যাম্পিয়নের মুকুট জেতে মাহফুজুর রহমান রাব্বির অধিনায়কত্বে, ফাইনালে তারা হারায় সংযুক্ত আরব আমিরাতকে। যুব এশিয়া কাপে বাংলাদেশের শিরোপা এই দুটিই। আসরটির ইতিহাসের সফলতম দল ভারত, সাতবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ এদিন প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি, তাই আসেন বড় সংগ্রহও। মোহাম্মদ শিহাব জেমস, রিজান হোসেন, ফরিদ হাসানদের ব্যাটে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে। সংগ্রহ বড় না হওয়ায় বল হাতে দারুণ করতে হতো বাংলাদেশকে, সেই কাজটি ভালোভাবেই করে যুবারা। ইকবাল হোসেন ইমন, অধিনায়ক তামিম আল ফাহাদদের দুর্দান্ত বোলিংয়ে ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস ইনিংস। দলটির কোনো ব্যাটসম্যানই তিরিশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি, পাঁচজন করেন দুই অঙ্কের রান। 

লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়তে হয় ভারতকে। দলীয় ৪ রানেই ওপেনার আয়ুশ মাহাত্রেকে ফিরিয়ে দেন আল ফাহাদা। তাদের চাপ আরও বাড়ে বৈভব সূর্যবংশীর বিদায়ের। ১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া ভারতের এই বিস্ময় বালককে ফেরান মারুফ মৃধা। ৫০ পেরোনোর আগে আরও একটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত। ৭০ পেরোনোর পর তাদের ইনিংস এলোমেলো করে দেন বাংলাদেশের বোলাররা। ২০ রানের মধ্যে ৪ উইকেট তুলে নেয় তারা, ৭ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৯২ রান। তখনই জয়ের সুবাশ পাচ্ছিল বাংলাদেশ। কিন্তু এক পাশ আগলে আশা জিইয়ে রাখেন ভারত অধিনায়ক মোহাম্মদ আমান। 

হার্দিক রাজের সঙ্গে ২৩ রানের জুটি গড়েন তিনি। ১১৫ রানে এই জুটি ভেঙে দলের জয়ের পথ সুগম করেন তামিম। কিছক্ষণ পর হার্দিককেও ফেরালে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। ভারতের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন আমান। এ ছাড়া আন্দ্রে সিদ্ধার্ত ২০, কেপি কার্তিকেয়া ২১, হার্দিক রাজ ২১ ও চেতন শর্মা ১০ রান করেন। দুর্দান্ত বোলিং করা তামিম ২.২ ওভারে ৮ রানে নেন ৩ উইকেট। ইমনের শিকারও ৩ উইকেট, ৭ ওভারে ২৪ রান দেন তিনি। এ ছাড়া আল ফাহাদ ২টি এবং মারুফ ও রিজান একটি করে উইকেট পান। 

এর আগে ব্যাটিং করা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন রিজান। ৬৫ বলে ৩টি চারে ৪৭ রান করেন তিনি। ৬৭ বলে ৩টি চার ও একটি চক্কায় ৪০ রান আসে শিহাব জেমসের ব্যাট থেকে। ৪৯তম ওভার পর্যন্ত ব্যাটিং করা ফরিদ ৪৯ বলে ৩টি চারে ৩৯ রান করেন। এ ছাড়া জাওয়াদ আবরার ২০, তামিম ১৬ ও মারফ ১১ রান করেন। বাকি ছয়জনের কেউ-ই দুই অঙ্কের রান করতে পারেননি। ভারতের যুদ্ধজিত গুহা, চেতম শর্মা ও হার্দিক রাজ ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান কিরণ, কার্তিকেয়া ও মাহাত্রে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ যুব ক্রিকেট দল / অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল / যুব এশিয়া কাপ / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net