Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বিপিএলে নতুন পৃষ্ঠপোষকতায় সিলেট স্ট্রাইকার্স

খেলা

টিবিএস রিপোর্ট
07 December, 2024, 08:50 pm
Last modified: 09 December, 2024, 04:30 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

বিপিএলে নতুন পৃষ্ঠপোষকতায় সিলেট স্ট্রাইকার্স

বহুজাতিক এই কোম্পানির সঙ্গে সিলেট স্ট্রাইকার্স ও বিপিএলের এই অংশীদারত্ব বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা করবে আশা বিপিএলের দলটির।
টিবিএস রিপোর্ট
07 December, 2024, 08:50 pm
Last modified: 09 December, 2024, 04:30 pm
সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজহার ও সিকে ফ্রোজেন ফুডের চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ আলী (ডান থেকে দ্বিতীয়)। ছবি: সিলেট স্ট্রাইকার্স

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টটির একাদশতম আসর আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে। আসরের প্রস্তুতি আগেই শুরু করেছে অংশগ্রহণকারী সাত ফ্র্যাঞ্চাইজি। রিটেইন ও সরাসরি চুক্তি ছাড়াও প্লেয়ার্স ড্রাফট থেকে দল গুছিয়ে নিয়েছে তারা। ফ্র্যাঞ্চাইজিগুলোর শেষ সময়ের প্রস্তুতি মূলত পৃষ্ঠপোষকতা সংক্রান্ত। 

এরই ধারাবাহিকতায় নতুন পৃষ্ঠপোষকতা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। দলটির পৃষ্ঠপোষক হয়েছে সিকে ফ্রোজেন ফুড। এটি একটি বহুজাতিক কোম্পানি। থাইল্যান্ড, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, জাপান, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে কোম্পাটির কার্যক্রম রয়েছে।

বহুজাতিক এই কোম্পানির সঙ্গে সিলেট স্ট্রাইকার্স ও বিপিএলের এই অংশীদারত্ব বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা করবে আশা বিপিএলের দলটির। সাধারণত আইপিএলের মতো টুর্নামেন্টে বহুজাতিক এমন কোম্পানির সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি করতে দেখা যায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজহার এবং সিকে ফ্রোজেন ফুড- এর চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ আলী। এই চুক্তি সিকে ফ্রোজেন ফুডের সুনামকে আরও দৃঢ় করার পাশাপাশি বিশ্বব্যাপী বিপিএলকে আরও উঁচুতে নিয়ে যাবে বলে আশা কোম্পানিটির।

সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজহার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'সিকে ফ্রোজেন ফুডের সহযোগিতা সিলেট স্ট্রাইকার্স এবং বিপিএলের জন্য একটি মাইলফলক। এই বহুজাতিক কোম্পানিটির বিশ্বব্যাপী উপস্থিতি আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশ ক্রিকেটের প্রচার এবং আমাদের লক্ষ্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।'

সিকে ফ্রোজেন ফুডের চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ আলী বলেন, 'আমরা সিলেট স্ট্রাইকার্স ও বিপিএলের সাথে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত। এই অংশীদারিত্ব আমাদের বিশ্বব্যাপী কোটি কোটি ক্রিকেট অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করার পাশাপাশি আমাদের ব্র্যান্ডকে শক্তিশালী করবে।'

Related Topics

সিলেট স্ট্রাইকার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বিপিএল / স্পন্সরশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net