Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
বাংলাদেশের দেওয়া লক্ষ্য পাড়ি দিতে রেকর্ড গড়তে হবে ক্যারিবীয়দের

খেলা

টিবিএস রিপোর্ট
03 December, 2024, 11:30 pm
Last modified: 04 December, 2024, 04:50 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

বাংলাদেশের দেওয়া লক্ষ্য পাড়ি দিতে রেকর্ড গড়তে হবে ক্যারিবীয়দের

টেস্ট অভিষেকের পর থেকে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন সাত নম্বরে ব্যাটিং করা জাকের। টানা তিন টেস্টেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম তিন টেস্টেই হাফ সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশ ব্যাটসম্যান জাকের।
টিবিএস রিপোর্ট
03 December, 2024, 11:30 pm
Last modified: 04 December, 2024, 04:50 pm

'অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স'- অর্থাৎ, আক্রমণই হলো সবচেয়ে ভালো প্রতিরক্ষা। প্রচলিত এই প্রবাদ বলছে, আগ্রাসী হয়ে আগেই পদক্ষেপ নেওয়া অনেক সময় নিজেকে রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায় হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এই কাজটিই করেছে বাংলাদেশ। 

প্রথম ইনিংসে অপ্রত্যাশিতভাবে কিছু রান লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলতে চেয়েছে তারা। যেখানে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শেষ দিকে ভরসার নাম হয়ে ওঠা জাকের আলী অনিক। সাথে সাদমান ইসলাম অনিকের চল্লিশোর্ধ ও আরও কিছু ছোট ইনিংসে লড়ার রসদ মিলে গেছে বাংলাদেশের। 

জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৬৮ রান তুলেছে বাংলাদেশ। আগের ইনিংসে ১৮ রানে এগিয়ে থাকায় বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৮৬ রান। ২৯৭ রান রান তাড়া করে জিততে রেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে। 

এর চেয়ে আরও বড় লক্ষ্য তাড়া করে জেতার অভিজ্ঞতা আছে ক্যারিবীয়দের। তবে এই ম্যাচের ভেন্যু স্যাবাইনা পার্কে এতো রান তাড়া করে জেতার রেকর্ড নেই কারও। এই মাঠের সর্বোচ্চ রান তাড়া মোটে ২১২ রান, সেটাও ওয়েস্ট ইন্ডিজেরই। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জেতে ক্যারিবীয়রা। দ্বিতীয় সফল রান তাড়াও তাদের, ২০৬। 

লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজও তেড়েফুঁড়ে শুরু করেছে। উইকেটে টিকে থেকে সময় পার করার চেয়ে রান তোলায় বেশি মন লাগিয়েছে তারা। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ২৩ রানেই প্রথম উইকেট হারিয়েছে স্বাগতিকরা, ফিওরে গেছেন মিকাইল লুই। চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগে ৪.২ ওভারে ১ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩ রান। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ১৬ রানে অপরাজিত আছেন। 

নাহিদ রানার বোলিং তোপের মুখে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৪৬ রানেই, অপ্রত্যাশিতভাবে ১৮ রানের লিড পেয়ে যায় বাংলাদেশ। এই এগিয়ে থাকাই যেন আত্মবিশ্বাসী করে তোলে প্রথম ইনিংসের পর মানসিকভাবে পিছিয়ে পড়া বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ভিন্ন মানসিকতা নিয়ে ব্যাটিং শুরু করে সফরকারী দলটি। 

ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আটকে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে শূন্য রানে উইকেট হারালেও মানসিকতা বদলায়নি। তাতে ফলও মিলেছে, ৫ উইকেটে ১৯৩ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে তারা। জাকের আলী ২৯ ও তাইজুল ইসলাম ৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আজ দিনের শুরুটা ভালো না হলেও জাকের একাই লড়ে গেছেন। 

জাকেরকে দারুণ সঙ্গ দেওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ৫০ রান করে আউট হন, বাংলাদেশের সংগ্রহ তখন ২০৭ রান। এখান থেকে দলকে ২৮৬ রানে নিয়ে যাওয়ার প্রায় সব কৃতিত্ব জাকেরের। তাইজুল আউট হওয়ার পর বাকি ব্যাটসম্যানরা মিলে করেন ৪ রান, বাকি সব রান জাকেরের ব্যাট ও অতিরিক্ত থেকে এসেছে। 

ডানহাতি এই ব্যাটসম্যান সেঞ্চুরির পথেই ছিলেন, তবে সেঞ্চুরির কথা ভাবেননি। তার ব্যাটিংয়ের ধরন বলে, দলের রান বাড়িয়ে নেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য। এ কারণেই সেঞ্চুরির খুব কাছেও গিয়েও শট খেলার চেষ্টা করে আউট হয়ে যান তিনি। দায়িত্বশীল ব্যাটিংয়ে মহাকার্যকর ইনিংস খেলা জাকের ১০৬ বলে ৮টি চার ও ৫টি ছক্কায় ৯১ রান করেন। 

টেস্ট অভিষেকের পর থেকে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন সাত নম্বরে ব্যাটিং করা জাকের। টানা তিন টেস্টেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম তিন টেস্টেই হাফ সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশ ব্যাটসম্যান জাকের। আগের দিন দাপুটে ব্যাটিংয়ে ৩৯ বলে ৭টি চারে ৪২ রান করেন মিরাজ। ৮২ বলে ৭টি চারে ৪৬ রান করেন সাদমান। 

এ ছাড়া ২৫ রান করে করেন শাহাদাত হোসেন দিপু ও লিটন কুমার দাস। নিজের ছায়া হয়ে ওঠা মাহমুদুল হাসান জয় রানের খাতা খুলতে পারেননি। অসুস্থতার কারণে আট নম্বরে নামা মুমিনুল হকও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও কেমার রোচ ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পান শামার জোসেফ। একটি করে উইকেট নেন জেডেন সিলস ও জাস্টিন গ্রিভস। 

Related Topics

টপ নিউজ

জাকের আলী অনিক / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ছবি: সংগৃহীত
    নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
    মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • ছবি: সংগৃহীত
    চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩
  • ছবি: টিবিএস
    মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Most Read

1
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের

3
মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
বাংলাদেশ

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net