Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
মিরাজের টেস্ট নেতৃত্বের অভিষেকে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
22 November, 2024, 07:50 pm
Last modified: 22 November, 2024, 10:11 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

মিরাজের টেস্ট নেতৃত্বের অভিষেকে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের একাদশে পাঁচটি পরিবর্তন এসেছে। শান্ত ও মুশফিক চোটের কারণে নেই। এ ছাড়া বাদ পড়েছেন সাদমান ইসলাম অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাহিদ রানা।
টিবিএস রিপোর্ট
22 November, 2024, 07:50 pm
Last modified: 22 November, 2024, 10:11 pm

চোটের কারণে টেস্ট সিরিজে খেলা হবে না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। একই কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের দলে নেই সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমও। দলটিকে তরুণ বললে ভুল হবে না। যে দলের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেকের পর ডানহাতি এই অলরাউন্ডার এবার অপেক্ষায় সারা পোশাকে নতুন এক যাত্রার। 

মিরাজের জন্য সফরটি নিশ্চয়ই রোমাঞ্চকর, সঙ্গে দল সামলানোর পাশাপাশি নেতার হিসেবে পারফরম্যান্স করার চাপও থাকতে পারে। তবে দলের ক্ষেত্রে কেবলই চাপের, আর সেটা সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। তাই চাপের বোঝা মাথায় নিয়েই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ। ম্যাচটি অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। 

পাকিস্তান সফরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে জিতে এলেও পরের সিরিজগুলো ভালো যায়নি বাংলাদেশের। ভারত সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দলটি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপক্ষেও একই তেতো স্বাদ পায়। আর সবগুলো ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় বন্দী ছিল তারা। এই সফরে দলটির প্রধানতম চ্যালেঞ্জই হবে ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙা। দুই বছর আগে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টেস্ট খেলে বাংলাদেশ। 

মিরাজের টেস্ট অধিনায়কত্বের অভিষেকে বাংলাদেশের একাদশে পাঁচটি পরিবর্তন এসেছে। শান্ত ও মুশফিক চোটের কারণে নেই। এ ছাড়া বাদ পড়েছেন সাদমান ইসলাম অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাহিদ রানা। তাদের জায়গায় খেলছেন লিটন, শাহাদাত দিপু, জাকের, তাসকিন ও শরিফুল। গত মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন দিপু। শরিফুল গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে খেলেন। জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হয়নি লিটনের। 

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), অ্যালিক আথানাজে, কেসি কার্টি, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, কেমার রোচ ও জেইডেন সিলস।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / বাংলাদেশ ক্রিকেট দল / টস রিপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net