Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
মুস্তাফিজ তোপ সামলে শহিদি-নবির জুুটিতে আফগানদের মাঝারি পুঁজি

খেলা

টিবিএস রিপোর্ট
06 November, 2024, 08:15 pm
Last modified: 06 November, 2024, 08:20 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

মুস্তাফিজ তোপ সামলে শহিদি-নবির জুুটিতে আফগানদের মাঝারি পুঁজি

বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে আলোর দিশা খুঁজে নেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ও মোহাম্মদ নবী। জুটির পর আরও কিছুটা সময় উইকেটে থেকে দলের রান বাড়ান সর্বোচ্চ রানের ইনিংস খেলা নবি।
টিবিএস রিপোর্ট
06 November, 2024, 08:15 pm
Last modified: 06 November, 2024, 08:20 pm

শুরুতেই উইকেট নিয়ে সুর বেঁধে দিলেন তাসকিন আহমেদ। কয়েক ওভার পর তোপ দাগলেন মুস্তাফিজুর রহমান। এক ওভারের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে দিক ভুলিয়ে দিলেন বাঁহাতি এই পেসার। কিছুক্ষণ পর আরও এক শিকারে আফগানাদের চাপ আরও বাড়ালেন মুস্তাফিজ। কিন্তু বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে আলোর দিশা খুঁজে নিলেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ও মোহাম্মদ নবী। জুটির পর আরও কিছুটা সময় উইকেটে থেকে দলের রান বাড়ান নবি।

বুধবার দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা আফগানিস্তান ৪৯.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৩৫ রান তুলেছে। বাংলাদেশের বিপক্ষে ১৭ ওয়ানডেতে আগে ব্যাটিং করার দিক থেকে এটা তাদের চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ। আফগানিস্তানের যাওয়া সবগুলো উইকেটই নিয়েছেন বাংলাদেশের তিন পেসার মুস্তাফিজ, তাসকিন ও শরিফুল। 

দ্বিতীয় ওভারেই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেন তাসকিন। শুরুতেই উইকেট হারিয়ে রান তোলার দিকে মন দিতে পারেনি দলটি। এর মাঝে কয়েক ওভার পর যেন 'যমদূত হয়ে দেখা দেন মুস্তাফিজ। অষ্টম ওভারে তার শিকার রহমত শাহ। নিজের পরের ওভারটি করতে এসেেআরও দাপট দেখান বাঁহাতি এই পেসার। এই ওভারে তিনি ফেরান অভিষিক্ত সাদিকুল্লাহ অতল ও আজমতউল্লাহ ওমরজাইকে। 

৩৫ রানেই ৪ উইকেট হারিয়ে ঘোর সঙ্কটে পড়ে যায় আফগানিস্তান। এই চাপ কাটিয়ে তোলার চেষ্টা করেন গুলবাদিন নাঈব ও শহিদি। কিছুটা স্বস্তি ফিরলেও এই জুটি বড় হয়নি। দলীয় ৭১ রানে গুলবাদিনকে থামান মুস্তাফিজ। ৩২ বলে ২২ রান করেন থামেন আফগান এই অলরাউন্ডার। মাঝ দরিয়ায় পড়ে যাওয়া দলকে পথ দেখানোর দায়িত্ব কাঁধে তুলে নেন শহিদি ও নবি। 

দায়িত্বশীল ব্যাটিংয়ে ষষ্ঠ উইকেটে ১২২ বলে ১০৪ রানের জুটি গড়ে শহিদি ও নবি। ষষ্ঠ উইকেটে এটা তাদের ষষ্ঠ সর্বোচ্চ রানের জুটি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ৯২ বলে ২টি চারে ৫২ রান করা শহিদিকে ফেরান মুস্তাফিজ। এরপর আরও কিছুটা সময় উইকেটে থাকেন নবি, ব্যাটিং করেন ৪৮ ওভার পর্যন্ত। ডানহাতি এই অলরাউন্ডার ৭৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৮৪ রানের মহাকার্যকর ইনিংস খেলেন। 

শেষ দিকে নেমে দারুণ উপকারী এক ইনিংস খেলেন নাঙ্গেলিয়া খাতোরে। বাঁহাতি এই স্পিনার ২৮ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৭ রান করেন, যা আফগানিস্তানের তৃতীয় সর্বোচ্চ। মুস্তাফিজ ১০ ওভারে ৫৮ রানে ৪টি উইকেট নেন। তাসকিনের শিকারও ৪ উইকেট, ১০ ওভারে তার শিকার ৫৩ রান। বাঁহাতি পেসার শরিফুল বেশি উইকেট না পেলেও কৃপণ বোলিং করেন, ৯.৪ ওভারে ৩২ রান দেন তিনি। ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ৩০ রানে কোনো উইকেট পাননি। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / আফগানিস্তান ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net