Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
সাবেক সভাপতি পাপনসহ বিসিবি পরিচালকের পদ হারালেন ১১ জন

খেলা

টিবিএস রিপোর্ট
30 October, 2024, 11:00 pm
Last modified: 30 October, 2024, 11:07 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

সাবেক সভাপতি পাপনসহ বিসিবি পরিচালকের পদ হারালেন ১১ জন

বোর্ড সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে। দেশের তিনটি টেস্ট ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রকাশ করা হয়েছে বিপিএলের নতুন সূচি।
টিবিএস রিপোর্ট
30 October, 2024, 11:00 pm
Last modified: 30 October, 2024, 11:07 pm
নিজস্ব টিভি চ্যানেলের পরিকল্পনা করছে বিসিবি। ছবি: সংগৃহীত

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশ কয়েকজন পরিচালক। এসব পরিচালক যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন, বিসিবির কার্যক্রমে তাদের কোনো অংশগ্রহণ নেই। এসব পদ শূন্য হয়ে যাবে নাকি, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে; এ নিয়ে অনেক আলোচনা ছিল। অবশেষে তাদের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছে বিসিবি। 

বুধবার বোর্ড সভায় ১১ জন পরিচালকের পদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় পরিচালক পদ হারিয়েছেন তারা। বিসিবি গঠনতন্ত্র অনুযায়ীই তাদের অপসারণ প্রক্রিয়া মানা হয়েছে। তবে বিসিবিতে মোট ১৫টি পরিচালকের পদ শূন্য হয়েছে। ১১ জন পদ হারিয়েছেন, তিনজন পদত্যাগ করেছেন এবং একজন মারা গেছেন।

আজকের বোর্ড সভায় সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও ইসমাইল হায়দার মল্লিক, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, মঞ্জুর কাদের, ওবেদ নিজাম, তানভির আহমেদ টিটো, গাজী গোলাম মোর্তজা, নজীব আহমেদ, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী নাদেলের পরিচালক পদ বাতিল ঘোষণা করা হয়। 

আগেই পদত্যাগ করেন সাবেক দুই অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন। পদত্যাগ করেন প্রবীণ ক্রীড়া সংগঠক এনায়েত হোসেন সিরাজও। এই তিন জনের পদত্যাগপত্র আজ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর হোসেন আলো মারা যাওয়ায় এই পদটিও শূন্য হয়েছে। সব মিলিয়ে ১৫টি শূন্য পদে গঠনতন্ত্র অনুসারে প্রক্রিয়া মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত আগস্টে সরকার পরিবর্তনের পর পদত্যাগ করেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত হিসেবে বিসিবি পরিচালক হওয়া জালাল ইউনুস। একই কোটায় পরিচালকের পদ পাওয়া আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করার অনুরোধ করা হয়। পদত্যাগ না করায় তাকে অব্যাহতি দেয় এনএসসি। 

এই দুটি কোটায় বিসিবি পরিচালক হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। গত ২১ আগস্ট বিসিবির বিশেষ সভায় পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচিত হন ফারুক। বর্তমানে বিসিবির সক্রিয় পরিচালকদের মধ্যে আছেন সভাপতি ফারুক, নাজমুল আবেদীন, মাহবুব আনাম, ফাহিম সিনহা, মঞ্জুরুল আলম, আকরাম খান, সালাউদ্দিন চৌধুরী, কাজী এনাম আহমেদ ও ইফতেখার আহমেদ মিঠু। 

সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে নাজমুল আবেদীনকে। বিসিবির বর্তমান গঠনতন্ত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব দেবে কমিটি। এ ছাড়াও দেশের তিনটি টেস্ট ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশ করা হয়েছে বিপিএলের নতুন সূচি। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর, শেষ হবে ৭ ফেব্রুয়ারি।

নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া, সাকিব আল হাসানের জাতীয় দলে ভবিষ্যৎ ও আফগানিস্তান সিরিজে খেলা এবং সহকারী কোচ নিয়োগের ব্যাপারেও সভায় আলোচনা হয়। তবে এসব ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আজ রাতে চট্টগ্রামে শান্ত, প্রধান কোচ ফিল সিমন্স ও দলেরর অন্যান্যদের সঙ্গে আলোচনা করবেন বিসিবি সভাপতি। সহকারী কোচের ব্যাপারে না জানালেও জানা গেছে, আফগানিস্তান সিরিজ থেকে পদটিতে দায়িত্ব পালন করবেন স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / নাজমুল হাসান পাপন / বাংলাদেশ ক্রিকেট দল / বিসিবি পরিচালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net