Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
সাকিবের দেশে না ফেরার ব্যাপারে বোর্ড জড়িত নয়: বিসিবি সভাপতি

খেলা

টিবিএস রিপোর্ট
30 October, 2024, 05:10 pm
Last modified: 30 October, 2024, 05:13 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

সাকিবের দেশে না ফেরার ব্যাপারে বোর্ড জড়িত নয়: বিসিবি সভাপতি

ক্রিকেট খেলার পাশাপাশি সাকিব একজন সংসদ সদস্যও ছিলেন। গত জানুয়ারিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি। অভিজ্ঞ এই অলরাউন্ডারের পরিচয় যে কেবল ক্রিকেটারই নয়, সেটাও মনে করান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
টিবিএস রিপোর্ট
30 October, 2024, 05:10 pm
Last modified: 30 October, 2024, 05:13 pm

ভারত সফর থেকে টেস্ট অবসরের ঘোষণা দেওয়া সাকিব আল হাসান ঘরের মাটিতে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। কিন্তু আন্দোলনের মুখে তার দেশে ফেরা হয়নি। দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দুবাই আসার পর নিজের নিরপত্তার স্বার্থে সাকিবকে না আসার পরামর্শ দেয় সরকার। ব্যাপারটিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়ও দেখেন অনেকে। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের দেশে ফিরতে না পারার ব্যাপারটির সঙ্গে বোর্ড জড়িত নয়। 

অনিশ্চয়তা পেরিয়ে সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করে বিসিবি। এরপর বাড়ে উত্তেজনা, তার দেশে ফেরার খবরে যা বিক্ষোভে রূপ নেয়। সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে মিরপুর স্টেডিয়ামের বাইরে হয় বিক্ষোভ। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে খেলানোর পক্ষেও হয় আন্দোলন। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে আইন শৃঙ্খলাবাহিনীকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। যদিও শেষ পর্যন্ত আসা হয়নি সাকিবের, খেলতে পারেননি বিদায়ী টেস্ট। 

এরপর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও সাকিবের দেশে না ফেরা বা শেষ টেস্ট খেলতে না পারা নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিচ্ছিন্নভাবেও দায়িত্বশীল কেউ কথা বলেননি। আজ বোর্ড মিটিংয়ের আগে বিষয়টি নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক। তিনি জানান, সরকার, আইন শৃঙ্খলাবাহিনী ও সাকিবের ব্যাপার এটা। এখানে বিসিবির দায় নেই। 

বুধবার মিরপুরে বিসিবি প্রধান বলেন, 'আপনি যেটা বললেন যে শেষ টেস্ট খেলতে ফিরতে পারেনি… একেবারেই আমরা কোনোভাবে জড়িত নই এই ব্যাপারটায়। এটা হলো আইন শৃঙ্খলাবাহিনী, সরকার ও সাকিব আল হাসান (তাদের ব্যাপার)..। এখানে আমাদের পুরোপুরি সহযোগী একটা অংশ নেওয়ার কথা ছিল। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে যতো কথাই বলি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যেন সাকিব আল হাসান দেশ থেকে অবসরে যেতে পারে। আমার চেষ্টা আমি করেছি।'

ক্রিকেট খেলার পাশাপাশি সাকিব একজন সংসদ সদস্যও ছিলেন। গত জানুয়ারিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি। বাঁহাতি এই অলরাউন্ডারের পরিচয় যে কেবল ক্রিকেটারই নয়, সেটাও মনে করালেন ফারুক, 'সাকিব এখন শুধু একজন খেলোয়াড় নয়। তার একটা পরিচয় আছে যে, গত সরকারের একজন এমপি ছিল এবং কিছু সেন্টিমেন্ট আছে (তাকে নিয়ে)। সব মিলিয়ে সরকালের দৃষ্টিকোণ ও ক্রিকেট বোর্ডের দৃষ্টিকোণ তো এক নয়।'

সাকিবের রাজনৈতিক পরিচয় থাকায় আরও অনেক বিষয় বিবেচনা করার আছে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, 'আমি সাবেক ক্রিকেটার হিসেবে মনে করেছি যে, একটা ছেলে ১৭ বছর ক্রিকেট খেলেছে, সে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বাংলাদেশের জন্য অনেক করেছে, এ জন্য আম মনে করেছি, এটা (দেশ থেকে অবসর) হলে ভালো হতো। কিন্তু সঙ্গে অন্য জিনিসগুলোও তো দেখতে হবে আপনার।'

'ওই জিনিসগুলো মিলিয়ে শেষ মুহূর্তে সে আসতে পারেনি, এটার ব্যাপারে বোর্ডের কিছু করার ছিল না। এটা পুরোপুরি আইনগত ব্যাপার এবং আইন শৃঙ্খলাবাহিনী এতে জড়িত আছে। সুতরাং, এটা সাকিব ও আইন শৃঙ্খলাবাহিনীর ব্যাপার ছিল। বোর্ড এটার অংশ ছিল না। সে এলে বোর্ডের যতোটুকু ক্ষমতা আমরা তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতাম। যেহেতু সে আসেনি, এটা নিয়ে আর কথা বলে লাভ নেই।'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে দুবাই যাবে বাংলাদেশ দল। সেখানে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। এই সিরিজে সাকিবের খেলার আলোচনা আছে। যেহেতু দল দেওয়া হয়নি, সাকিব স্কোয়াডের জন্য বিবেচনায় আছেন জানিয়ে ফারুক বলেন, 'সাকিব আল হাসানের ব্যাপারটা… এখনও যেহেতু দল দেয়নি (ঘোষণা হয়নি), আমার মনে হয় অ্যাভেইলঅ্যাবল আছে সে।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ফারুক আহমেদ / বিসিবি সভাপতি / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net